Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিজ্ঞান ও প্রযুক্তি গাড়ির ড্যাশবোর্ডেই এআই, চ্যাটজিপিটি এলো অ্যাপল কারপ্লেতে
বিজ্ঞান ও প্রযুক্তি

গাড়ির ড্যাশবোর্ডেই এআই, চ্যাটজিপিটি এলো অ্যাপল কারপ্লেতে

By Mynul Islam NadimApril 2, 20262 Mins Read

গাড়ি চালানোর অভিজ্ঞতাকে আরও স্মার্ট করতে বড় পরিবর্তন আনছে অ্যাপল। প্রথমবারের মতো গাড়ির ইনফোটেইনমেন্ট প্ল্যাটফর্ম অ্যাপল কারপ্লেতে যুক্ত হয়েছে জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক অ্যাপ চ্যাটজিপিটি। এর ফলে এখন গাড়ির ড্যাশবোর্ড থেকেই ভয়েস কমান্ড ব্যবহার করে সরাসরি এআই-এর সঙ্গে কথোপকথন করা সম্ভব হবে।

চ্যাটজিপিটি

সম্প্রতি অ্যাপল তাদের নতুন সফটওয়্যার আপডেট আইওএস ২৬.৪ প্রকাশ করেছে। এই আপডেটের মাধ্যমেই প্রথমবারের মতো কারপ্লেতে তৃতীয় পক্ষের ভয়েস-নির্ভর অ্যাপ ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে। সেই সুযোগ কাজে লাগিয়েই কারপ্লে প্ল্যাটফর্মে প্রবেশ করেছে চ্যাটজিপিটি।

কীভাবে কাজ করবে
কারপ্লেতে চ্যাটজিপিটি সম্পূর্ণভাবে ভয়েসের মাধ্যমে পরিচালিত হবে। ব্যবহারকারী গাড়ির ড্যাশবোর্ড থেকে প্রশ্ন করলে এআই সেই প্রশ্নের উত্তরও শুধু কথার মাধ্যমে দেবে। নিরাপত্তার কথা বিবেচনা করে স্ক্রিনে কোনো টেক্সট বা ছবি দেখানো হবে না। অর্থাৎ পুরো যোগাযোগই হবে কণ্ঠের মাধ্যমে, যাতে গাড়ি চালানোর সময় মনোযোগে ব্যাঘাত না ঘটে।

Advertisement

অ্যাপলের ডেভেলপার নির্দেশিকাতেও বলা হয়েছে, এই ধরনের অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে ভয়েসই প্রধান মাধ্যম হিসেবে কাজ করবে। ফলে প্রশ্ন করা, উত্তর পাওয়া কিংবা অন্য কোনো তথ্য জানতে চাওয়া সবকিছুই হবে কথা বলার মাধ্যমে।

কী কী সুবিধা মিলবে
কারপ্লেতে যুক্ত হওয়া চ্যাটজিপিটি অনেকটা স্মার্টফোনের ভয়েস মোডের মতো কাজ করবে। ব্যবহারকারী সরাসরি এআইকে প্রশ্ন করতে পারবেন এবং তাৎক্ষণিকভাবে উত্তর শুনতে পারবেন। অ্যাপে কথোপকথন শেষ করার জন্য একটি এন্ড বাটন রয়েছে। এছাড়া মিউট ও আনমিউট করার অপশনও থাকবে। ব্যবহারকারীরা চাইলে আগের কথোপকথনের ইতিহাসও দেখতে পারবেন, যদিও পুরো ইন্টারঅ্যাকশনটি মূলত ভয়েস নির্ভর থাকবে।

কিছু সীমাবদ্ধতাও আছে
বর্তমান সংস্করণে চ্যাটজিপিটি গাড়ির কোনো প্রযুক্তিগত ফাংশন বা আইফোনের সেটিংস নিয়ন্ত্রণ করতে পারবে না। এটি মূলত তথ্যভিত্তিক প্রশ্নোত্তর সহকারী হিসেবেই কাজ করবে। এছাড়া এখানে কোনো নির্দিষ্ট ‘ওয়েক ওয়ার্ড’ নেই। অর্থাৎ ব্যবহারকারীকে নিজে থেকেই কারপ্লে স্ক্রিনে থাকা চ্যাটজিপিটি আইকনে ট্যাপ করে কথোপকথন শুরু করতে হবে।

তবে প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই আপডেট গাড়িতে বসেই দ্রুত তথ্য পাওয়ার অভিজ্ঞতাকে আরও সহজ করে তুলবে। বিশেষ করে চালকেরা হাত ব্যবহার না করেই প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন, যা ভবিষ্যতের স্মার্ট ড্রাইভিং প্রযুক্তির পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
ফেসবুক

ফেসবুক, ইউটিউব কেন অফিস করে না বাংলাদেশে?

July 12, 2026
Sun

বিশ্বের ৯৯ শতাংশ মানুষ আজ একই সময়ে সূর্যের আলোয় থাকবে

July 8, 2026
ফেসবুক অ্যাকাউন্ট

যে অপশন চালু করলে হ্যাক হবে না ফেসবুক অ্যাকাউন্ট

July 4, 2026

Latest News

ফেসবুক

ফেসবুক, ইউটিউব কেন অফিস করে না বাংলাদেশে?

Sun

বিশ্বের ৯৯ শতাংশ মানুষ আজ একই সময়ে সূর্যের আলোয় থাকবে

ফেসবুক অ্যাকাউন্ট

যে অপশন চালু করলে হ্যাক হবে না ফেসবুক অ্যাকাউন্ট

টেলিস্কোপ

ধেয়ে আসছে টেলিস্কোপ, রক্ষায় রোবট পাঠাল নাসা

চাঁদে ফুটবল

যুক্তরাষ্ট্র বিশ্বকাপ জিতলে চাঁদে ফুটবল পাঠাবে নাসা

মহাকাশে যাওয়া নভোচারী

কোরআন বুকে নিয়ে মহাকাশে যাওয়া নভোচারী আবদুল আহাদ আর নেই

স্যামসাং

ফুটবলপ্রেমীদের জন্য চমক, ৯৮ ইঞ্চির টেলিভিশন আনল স্যামসাং

টেলিস্কোপ

পৃথিবীর দিকে ধেয়ে আসা টেলিস্কোপ সরাতে মহাকাশে ৩ কোটি ডলারের মিশনে নাসা

কার্ড

কার্ড না হারিয়েও ব্যাংক অ্যাকাউন্ট খালি? জানুন প্রতারকদের নতুন কৌশল

গাড়ির কাচ

বর্ষায় গাড়ির কাচে কুয়াশা জমলে কী করবেন? কয়েক সেকেন্ডেই মিলবে সমাধান

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa