হঠাৎ করেই বন্ধ হয়ে গেল জনপ্রিয় এআই চ্যাটবট ডিপসিক। ব্যবহারকারীরা লগইন করতে গিয়ে দেখলেন কাজই করছে না। এমন পরিস্থিতির মুখে পড়েছে চীনের আলোচিত এআই প্ল্যাটফর্ম ডিপসিক। ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জানা যায় সোমবার (৩১ মার্চ) ডিপসিক-এ ঘটে যায় বড় ধরনের প্রযুক্তিগত সমস্যা। প্রায় ৭ ঘণ্টা ১৩ মিনিট ধরে পুরো সিস্টেম অচল ছিল যা তাদের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ আউটেজ।

ডিপসিক

Advertisement

প্রতিষ্ঠানটি স্ট্যাটাস অনুযায়ী, ভোর থেকে শুরু হয়ে স্থানীয় সময় সকাল ১০টা ৩৩ মিনিটে সমস্যার সমাধান হয়।
তবে এ বিষয়ে কোনো নির্দিষ্ট কারণ জানায়নি। সাধারণত এমন আউটেজের পেছনে থাকতে পারে—

কিন্তু ডিপসিক তাদের নিয়ম অনুযায়ী এ বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করেনি।

তবে এটিই প্রথম নয়, এর আগে কি এমন হয়েছে। ২০২৫ সালের শুরুতে ডিপসিকের জনপ্রিয়তা যখন হঠাৎ বেড়ে যায় বিশেষ করে তাদের আরওয়ান ও ভিথ্রি মডেল ভাইরাল হওয়ার পর তখন কিছু সমস্যার দেখা মিলেছিল।তবে তখন মূলত ডেভেলপারদের জন্য ব্যবহৃত এপিআই সেবা ব্যাহত হয়েছিলা সাধারণ ব্যবহারকারীদের জন্য ওয়েব চ্যাটবটে এত দীর্ঘ সমস্যা আগে হয়নি।

বর্তমানে এআই দুনিয়ায় ডিপসিল একটি বড় নাম হয়ে উঠেছে। একসঙ্গে প্রায় ১ মিলিয়ন টোকেন পর্যন্ত তথ্য প্রসেস করার সক্ষমতা, যা ব্যবহারকারীদের দীর্ঘ ও জটিল প্রশ্নের উত্তর দিতে সাহায্য করে। এআই বিশ্ব এখন অপেক্ষা করছে ডিপসিকের পরবর্তী জেনারেশন মডেলের জন্য। তবে কবে সেটি আসবে এ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি কোম্পানি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.