অ্যাপল সিইও টিম কুক সম্প্রতি এক সাক্ষাৎকারে কোম্পানির দীর্ঘমেয়াদি সাফল্যের রহস্য ফাঁস করেছেন। সাক্ষাৎকারে কুক বলেন, অ্যাপলকে অন্য কোনো কোম্পানির মতো নকল করা সম্ভব নয়। তিনি উল্লেখ করেন,‘অ্যাপলের সাফল্যের মূল চাবিকাঠি হলো ‘মানুষ এবং সংস্কৃতি’। মানুষই নতুন আইডিয়া তৈরি করে, আর সেই আইডিয়াকে কাজে লাগাতে উৎসাহ দেয় সংস্কৃতি।’

টিম কুক

Advertisement

এই সাক্ষাৎকারটি নেওয়া হয় অ্যাপলের আগামী ১ এপ্রিল ২০২৬-এ অনুষ্ঠিতব্য ৫০তম বার্ষিকী উদযাপনের প্রেক্ষাপটে। সেখানেই তিনি এসব কথা বলেন।

এনডিটিভিতে প্রকাশিত ঐ সাক্ষাৎকারে কুক বলেন, ‘যদি কোনো কোম্পানিতে সঠিক মানুষ কাজ করছে এবং সেখানে উদ্ভাবনকে উৎসাহ দেওয়া সংস্কৃতি গড়ে তোলা হয়েছে, তাহলে কোম্পানি পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে এবং এমন পণ্য তৈরি করতে পারবে যা বাজারে সফল হবে।’

কুক নিজের কথায় যোগ করেন, ‘আমি জানি অনেক কোম্পানি আছে, কিন্তু অ্যাপল একেবারে ‘পার্টি অব ওয়ান’ -অর্থাৎ একমাত্র অনন্য প্রতিষ্ঠান। এটি কপি করা বা পুনরায় তৈরি করা সম্ভব নয়।’

সাক্ষাৎকারে তিনি অ্যাপলের দীর্ঘমেয়াদী স্থায়িত্ব এবং মূল উদ্দেশ্য নিয়েও কথা বলেন। তিনি বলেন, ‘অ্যাপল এখনো সেই মূল মিশন নিয়ে কাজ করছে যা শুরুতে স্থাপন করা হয়েছিল-প্রযুক্তিকে এমনভাবে ব্যবহারযোগ্য করা যাতে এটি মানুষের কাজে লাগে। এটা সত্যিই অসাধারণ।’ তিনি উদাহরণ দিয়ে বলেন, ‘স্যামসাং শুরু হয়েছিল শুকনো মাছ বিক্রি দিয়ে, নোকিয়া ছিল কাগজের কারখানা। কিন্তু ৫০ বছর পরও অ্যাপল এখনো অ্যাপল।’

কুক ‘রক টাম্বলার’ থিওরি সম্পর্কেও আলোচনা করেন। তিনি বলেন, ‘শুরুর দিন থেকেই আমরা বিভিন্ন দৃষ্টিকোণ এবং ভিন্ন মতের মানুষ একত্রিত করেছি। এতে আইডিয়াগুলো একে অপরের সঙ্গে সংঘর্ষ করে এবং এর মধ্যে থেকে সবচেয়ে সেরা আইডিয়াগুলো বের হয়।’

তিনি উল্লেখ করেন, এই সংস্কৃতি অ্যাপলকে শুধু উদ্ভাবন করতে সহায়তা করছে না, বরং পরিবর্তনশীল বাজার ও প্রযুক্তিগত চ্যালেঞ্জের মুখোমুখি হলেও কোম্পানিকে টিকে থাকতে সাহায্য করছে।

সূত্র: এনডিটিভি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.