Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিজ্ঞান ও প্রযুক্তি অ্যাপলের সিরিতে বড় পরিবর্তন, আসছে চ্যাট অটো ডিলিট ফিচার
বিজ্ঞান ও প্রযুক্তি

অ্যাপলের সিরিতে বড় পরিবর্তন, আসছে চ্যাট অটো ডিলিট ফিচার

By Mynul Islam NadimMay 22, 20262 Mins Read

অ্যাপলের ভার্চ্যুয়াল সহকারী সিরিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে জানা গেছে। নতুন সংস্করণে চ্যাট স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলার সুবিধা যুক্ত হতে পারে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর সিরিকে আরও বেশি ব্যক্তিগত তথ্য সুরক্ষাকেন্দ্রিক করে গড়ে তুলতে চায় প্রতিষ্ঠানটি।

সিরি

Advertisement

আগামী জুনে অনুষ্ঠিতব্য অ্যাপলের বার্ষিক ডেভেলপার সম্মেলন ডব্লিউডব্লিউডিসিতে নতুন সিরি সংস্করণ উন্মোচন করা হতে পারে। প্রযুক্তি বিশ্লেষক মার্ক গারম্যানের এক প্রতিবেদনে বলা হয়েছে, এবারের সিরিতে গোপনীয়তা বা তথ্য সুরক্ষাকে বিশেষভাবে গুরুত্ব দেবে অ্যাপল।

নতুন সিরি ঘিরে ইতোমধ্যে প্রযুক্তি বিশ্বে আগ্রহ তৈরি হয়েছে। কারণ সাম্প্রতিক এআই প্রতিযোগিতায় অ্যাপলকে তুলনামূলকভাবে পিছিয়ে থাকা প্রতিষ্ঠান হিসেবে দেখা হচ্ছে। ওপেনএআইয়ের চ্যাটজিপিটি, গুগলের জেমিনি এবং মাইক্রোসফটের এআই সেবার তুলনায় সিরির উপস্থিতি এতদিন ছিল কিছুটা সীমিত।

প্রতিবেদন অনুযায়ী, অ্যাপল এবার আলাদা একটি সিরি অ্যাপ চালু করার পরিকল্পনাও করতে পারে। এতে ব্যবহারকারীরা চ্যাটবটের মতো অভিজ্ঞতা পাবেন এবং সিরি আরও স্বাভাবিক ভাষায় প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবে।

অ্যাপল নিজেদের প্রতিদ্বন্দ্বীদের থেকে আলাদা রাখতে বিশেষভাবে ব্যবহারকারীর তথ্য সুরক্ষার বিষয়টিকে সামনে আনছে। নতুন সিরিতে এমন একটি ফিচার থাকতে পারে, যেখানে নির্দিষ্ট সময় পর চ্যাট স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। ব্যবহারকারী চাইলে ৩০ দিন, এক বছর বা নির্দিষ্ট সময় পর্যন্ত তথ্য সংরক্ষণের বিকল্পও বেছে নিতে পারবেন।

বিশেষজ্ঞদের মতে, এই ধরনের সুবিধা ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য নিয়ে উদ্বেগ কিছুটা কমাতে পারে। কারণ বর্তমানে অনেক এআই সেবা দীর্ঘ সময় ধরে ব্যবহারকারীর কথোপকথন সংরক্ষণ করে, যা ভবিষ্যতে মডেল উন্নয়নেও ব্যবহৃত হয়।

তবে বিশ্লেষকদের আরেকটি অংশ মনে করছেন, অ্যাপলের এই “গোপনীয়তা-কেন্দ্রিক” অবস্থান কৌশলগতও হতে পারে। অর্থাৎ প্রতিযোগিতায় কিছু সীমাবদ্ধতা আড়াল করতেই প্রতিষ্ঠানটি প্রাইভেসি বিষয়টিকে বেশি গুরুত্ব দিচ্ছে।

এছাড়া আরও একটি বিষয় সামনে এসেছে, নতুন সিরির কিছু এআই অবকাঠামো গুগলের প্রযুক্তির ওপর নির্ভরশীল হতে পারে। ফলে ব্যবহারকারীর তথ্য ব্যবস্থাপনায় গুগলের ভূমিকা কতটা থাকবে, তা নিয়েও প্রশ্ন উঠছে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এআই প্রতিযোগিতায় এখন শুধু স্মার্ট উত্তর দেওয়াই নয়, বরং ব্যবহারকারীর তথ্য কতটা নিরাপদ থাকে সেটিও বড় বিষয় হয়ে উঠছে। আর সেই দিকেই শক্ত অবস্থান নিতে চাইছে অ্যাপল।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
সিরি
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
Phone

ফোনের বাক্স ফেলে দেন? এতেই আছে আপনার ডিভাইসের রক্ষাকবচ

June 20, 2026
ধুলিঝড়

মঙ্গলগ্রহে ধুলিঝড়ের নজরকাড়া দৃশ্য ধরা পড়ল ইউরোপীয় মহাকাশ সংস্থার ক্যামেরায়

June 19, 2026
অ্যাপল

অ্যাপল গ্রাহকদের জন্য দুঃসংবাদ, বাড়তে পারে সব ডিভাইসের দাম

June 19, 2026

Latest News

Phone

ফোনের বাক্স ফেলে দেন? এতেই আছে আপনার ডিভাইসের রক্ষাকবচ

ধুলিঝড়

মঙ্গলগ্রহে ধুলিঝড়ের নজরকাড়া দৃশ্য ধরা পড়ল ইউরোপীয় মহাকাশ সংস্থার ক্যামেরায়

অ্যাপল

অ্যাপল গ্রাহকদের জন্য দুঃসংবাদ, বাড়তে পারে সব ডিভাইসের দাম

হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ ওয়েবে আসছে ভয়েস-ভিডিও কল, মিলবে স্ক্রিন শেয়ারিং সুবিধাও

হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে? দ্রুত করুন এই কাজগুলো

আটলান্টিক

আটলান্টিকের গভীর স্রোত দুর্বল, বিশ্বজুড়ে আবহাওয়ায় বড় প্রভাবের শঙ্কা

সংকট

মেমোরি চিপ সংকটে বাড়তে পারে আইফোনসহ অ্যাপলের পণ্যের দাম

হুয়াওয়ে

হুয়াওয়ে আনছে দুইটি নতুন ওয়্যারলেস ইয়ারবাডস

সিমুলেটর

গুগল আর্থে যুক্ত হলো ফ্লাইট সিমুলেটর মোড

শাওমি রেডমি টার্বো 5

শাওমি রেডমি টার্বো 5 এল বিশাল ব্যাটারি ও শক্তিশালী প্রসেসর নিয়ে, জেনে নিন দাম ও ফিচার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa