প্রচলিত প্রবাদ আছে—‘মাছে ভাতে বাঙালি’। আমাদের খাদ্যাভ্যাসে যেমন মাছের স্থান অপরিহার্য, তেমনি ভাতও বাঙালির প্রতিদিনের অঙ্গ। বিশ্বের যেকোনো প্রান্তে থাকুক না কেন, বাঙালিরা ভাত ছাড়া শান্তি পান না। তবে এই ভাত রান্নার জন্য ব্যবহৃত চাল নিয়েও বিভিন্ন মত রয়েছে।

চাল

Advertisement

সাধারণভাবে মানুষ সেদ্ধ চালের ভাত বেশি খেতে পছন্দ করেন। তবে কিছু মানুষ আতপ চালের ভাতকে বেশি পুষ্টিকর মনে করেন। প্রশ্ন হচ্ছে, আসলেই কোন চাল বেশি স্বাস্থ্যকর?

চালের পুষ্টিগুণ নির্ভর করে ধান থেকে চাল তৈরির প্রক্রিয়ার ওপর। ধানকে সরাসরি শুকিয়ে তুষ ছাড়ানোর পর যে চাল হয়, তাকে বলা হয় আতপ চাল। আর ধানকে আগে ভিজিয়ে হালকা ভাপে সেদ্ধ করে শুকানো হলে যে চাল হয়, সেটিকে বলা হয় সেদ্ধ চাল। ভারতের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্বাদ, পুষ্টিগুণ এবং হজমযোগ্যতার দিক থেকে সেদ্ধ চালই স্বাস্থ্যকর হিসেবে এগিয়ে।

কেন সেদ্ধ চাল স্বাস্থ্যকর:

-ধান সেদ্ধ করলে খোসা বা তুষের ভিটামিন ও খনিজ উপাদান (যেমন ভিটামিন বি ও পটাশিয়াম) চালের মধ্যে প্রবেশ করে।
-সেদ্ধ চাল প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম ও ফাইবার ধারণ করে।
-এর গ্লাইসেমিক ইনডেক্স আতপ চালে তুলনায় কম, ফলে রক্তে শর্করার হঠাৎ বৃদ্ধির সম্ভাবনা কমে।

আতপ চালের অবস্থা:

-আতপ চাল তৈরি করার সময় পুষ্টিকর স্তরও হারিয়ে যায়। ফলে এটি মূলত কার্বোহাইড্রেটের উৎস হয়ে থাকে।
-এতে ফাইবার ও অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্টের পরিমাণ কম থাকে।

কারা কোন চাল খাবেন:

ডায়াবেটিস রোগীরা:

-রক্তে শর্করার মাত্রা বেশি থাকলে সেদ্ধ চাল বা ব্রাউন রাইস আদর্শ।
-সেদ্ধ চালে থাকা রেজিস্ট্যান্ট স্টার্চ ধীরে ধীরে গ্লুকোজ সরবরাহ করে।
-আতপ চাল দ্রুত হজম হওয়ায় রক্তে সুগার দ্রুত বৃদ্ধি করতে পারে।

হজমের সমস্যা:

-আতপ চাল হালকা ও সহজে হজমযোগ্য। বয়স্ক ও শিশুদের জন্য এটি বেশি উপকারী।
-সেদ্ধ চাল হজমে কিছুটা সময় নেয়।

ওজন নিয়ন্ত্রণ:

-ডায়েট বা ওজন কমানোর জন্য সেদ্ধ চাল উপযুক্ত।
-এতে থাকা ফাইবার দীর্ঘ সময় পেট ভর রাখে।

হার্টের স্বাস্থ্য ও কোলেস্টেরল:

-সেদ্ধ চালের পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম হার্টের জন্য ভালো।
-হার্টের রোগীদের জন্য আতপ চালের তুলনায় সেদ্ধ বা ঢেঁকি ছাঁটা চাল বেশি উপকারী।

স্বাদের দিক:

-আতপ চাল সুগন্ধি ও ঝরঝরে হওয়ায় পোলাও, বিরিয়ানি বা পায়েসের মতো খাবারের জন্য সেরা।
-সেদ্ধ চাল তুলনামূলক মোটা, সুগন্ধহীন, তবে পেট ভরা রাখতে কার্যকর।

সংক্ষেপে, স্বাস্থ্য ও পুষ্টির দিক থেকে সেদ্ধ চাল উপকারী, আর সুস্বাদু খাবারের জন্য আতপ চাল অদ্বিতীয়। আপনার প্রয়োজন ও স্বাদ অনুযায়ী এগুলোর ব্যবহার করা যেতে পারে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.