Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা অটো পাশ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী মিলন
শিক্ষা স্লাইডার

অটো পাশ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী মিলন

By Shamim RezaFebruary 19, 20263 Mins Read

সদ্য দায়িত্ব নেওয়া শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, মব করে পরীক্ষা বন্ধ করে দেওয়া, অটো পাশ নেওয়া কখনোই কাঙ্ক্ষিত ছিল না। বর্তমান সরকার এসব বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে।

শিক্ষামন্ত্রী মিলন

Advertisement

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দ্বিতীয় কার্যদিবসে শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘এসব কেনো হয়েছে সেগুলো নিয়ে আমরা পুরোনো গল্পে যাব না। তবে আমাদের যেই ভিশন-মিশন সেটা ইশতাহারে ছিল। আজকে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী লিখিতভাবে আবারও সেটা পড়ে শোনালেন। আমরা সেটাকে সামনে রেখে আগামী দিনের শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করব। ইতোমধ্যেই (মন্ত্রণালয়ের) যে সকল ডিপার্টমেন্ট আছে সেগুলোকে ইন্সট্রাকশন দিয়েছি।’

এসএসসি পরীক্ষা নিয়ে তিনি বলেন, ‘প্রশ্নপত্র হয়ে গিয়েছে, সেটা ডিস্ট্রিবিউশনে যেন কোনো সমস্যা না হয় এবং পরীক্ষা নিয়ে যেন কোনো ঝামেলা না হয় সে বিষয়ে আমরা কথা বলেছি। পরবর্তীতে আমরা আরো ব্যাপক আলোচনায় যাব।’

একই মন্ত্রণালয়ে আবারও দায়িত্বপালন করা নিয়ে আহছানুল হক মিলন বলেন, ‘২০০১ সালে যখন আমাকে দায়িত্ব দেওয়া হয় তখন বরিশাল বোর্ড বানিয়েছিলাম। সেটার প্রধান করেছিলাম একটি পাবলিক স্কুলের প্রিন্সিপালকে। তখন বিসিএস শিক্ষা প্রশাসনের নেতারা এসে বলল যে, আমি নাকি ট্রেডিশন ব্রেক করেছি। অর্থাৎ সরকারি শিক্ষকের মধ্য থেকে নিতে হবে, এটা ট্রেডিশন, বাট দ্যাটস নট এ রুল।’

‘তো, তখন দুপুর ১২টা। বিসিএস শিক্ষা সমিতি, যেটা আমাদের ছিল অ্যাসোসিয়েশন, সেটা তখন বিগত রাজনীতির কভারই ছিল। আমি তাদের বললাম, যে আপনি তো এই ডিপার্টমেন্টে শিক্ষকতা করতে এসেছেন, নিশ্চয়ই ব্ল্যাকবোর্ড, চক অ্যান্ড ডাস্টার নিয়ে পড়াবেন ছাত্রকে। বোর্ডগুলোতে কোনো ক্লাসরুম আছে, চক অ্যান্ড ডাস্টার, ব্ল্যাকবোর্ড আছে? বলল, না।’

‘তাহলে সেটা কী? সেটা অ্যাডমিনিস্ট্রেশন। তো আমার তো দায়িত্ব অ্যাডমিনিস্ট্রেশন চালানো। আমি অ্যাডমিনিস্ট্রেশন চালাব, আপনি যান শিক্ষকতা করবেন। কোথায় ব্ল্যাকবোর্ড, চক অ্যান্ড ডাস্টার এবং আপনার ছাত্র-শিক্ষার্থী রয়েছে, সেখানে যান। আপনি শিক্ষকতা করবেন, ক্লাসরুম ছেড়ে আন্দোলন করবেন এটা তো হতে পারে না।’

শিক্ষকদের দাবি দাওয়া নিয়ে তিনি বলেন, ‘আপনাদের দাবি-দাওয়া যা আসে, আমরা তা দেখব। রাজপথ দখল করে কোনো দাবি-দাওয়া আদায়ের প্রয়োজন নেই। আমরা বুঝি কোনটা দিতে হবে, কোনটা দিতে হবে না। আমরা তাদের (শিক্ষক) পক্ষেই থাকি, কেননা, তারা তো মানুষ গড়ার কারিগর। আমি আশা করি, তারা আমাদের মেসেজ পেয়ে গেছে এবং পেয়ে যাবে এবং সেভাবেই তারা কাজ করবে।’

তিনি বলেন, ‘বিগত সময়ে দায়িত্ব পালন করতে গিয়ে আমার বিরুদ্ধে কেউ বিন্দুমাত্র দুর্নীতির অভিযোগ করতে পারেনি। এটা শিক্ষা মন্ত্রণালয় বাকি দশটা মন্ত্রণালয়ের মতো না।’

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

বিদ্যমান কারিকুলাম থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ‘আমরা কারিকুলাম রিভিউ করবো, যেখানে যা পরিমার্জন করা প্রয়োজন সেটা করবো। এখানে আমাদের এনসিটিবির এক্সপার্ট যারা আছেন তাদের মধ্যে কিছুটা সমন্বয় সাধনের বিষয় আছে। সেটা নিয়েও আমরা আলোচনা করেছি।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

৬ দফা দাবিতে কুবির আইন বিভাগে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

June 23, 2026
কাবাডি হ্যান্ডবল

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

June 23, 2026
প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

June 22, 2026

Latest News

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

৬ দফা দাবিতে কুবির আইন বিভাগে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

কাবাডি হ্যান্ডবল

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

book

৫ হাজার পিস সরকারি পাঠ্যবই গোপনে বিক্রির চেষ্টা মাদরাসা সুপারের

Primary Exam

প্রাথমিকে বৃত্তির ফল প্রকাশ নিয়ে যা জানাল অধিদফতর

Sikkha

আগামী ৩ মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগ : শিক্ষামন্ত্রী

Army

৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

PM

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার অনুরোধ তারেক রহমানের

যুক্তরাজ্যে উচ্চশিক্ষা : ‘ঝামেলামুক্ত’ সেবা দিচ্ছে ‘হ্যাসল ফ্রি এডুকেশন’

তারেক রহমান

জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa