ভারতের অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান বাজাজ অটো অস্ট্রিয়ার বিখ্যাত মোটরসাইকেল ব্র্যান্ড কেটিএম-এর সম্পূর্ণ মালিকানা ও নিয়ন্ত্রণ গ্রহণ করেছে।

কেটিএম

Advertisement

গত ১৮ নভেম্বর সব ধরনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর কেটিএমের হোল্ডিং কোম্পানি পিয়েরার বাজাজ এজি-এর শতভাগ শেয়ার কিনে নেয় বাজাজ অটো। এর মাধ্যমে কোম্পানিতে পিয়েরার গ্রুপের মালিকানা কার্যত শেষ হয়ে যায়।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এই অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করে বাজাজ অটোর সম্পূর্ণ মালিকানাধীন প্রতিষ্ঠান বাজাজ অটো ইন্টারন্যাশনাল হোল্ডিংস বিভি। আইনি অনুমোদন ও শেয়ার হস্তান্তর শেষ হওয়ার পরই বাজাজ আনুষ্ঠানিকভাবে মালিকানা গ্রহণ করে।

প্রক্রিয়াটি শুরু হয় চলতি বছরের মে মাসে, যখন পিয়েরার ইন্ডাস্ট্রি এজির সঙ্গে শেয়ার কেনার চুক্তি স্বাক্ষর করে বাজাজ। এরপর ধাপে ধাপে অস্ট্রিয়ান টেকওভার কমিশন ও ইউরোপীয় কমিশনের অনুমোদন পাওয়া যায়।

পরবর্তীতে বাজাজ কেটিএমের ৫০ হাজার ১০০টি শেয়ার কিনে নেয়। এর পেছনে বড় ভূমিকা রাখে বাজাজের আর্থিক সহায়তা, যেখানে প্রতিষ্ঠানটি কেটিএমকে প্রায় ৮০ কোটি ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ হাজার ৬০০ কোটি টাকা) সহায়তা দেয়।

এই সহায়তার ফলে বাজাজ পরবর্তী সময়ে অবশিষ্ট শেয়ার কেনার বিশেষ সুযোগ (কল অপশন) পায়। সেই সুযোগ ব্যবহার করেই তারা পুরো মালিকানা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসে।

এই চুক্তির মাধ্যমে বাজাজ অটো এখন কেটিএমের বিশ্বব্যাপী কার্যক্রম, ব্যবস্থাপনা ও কৌশলগত সিদ্ধান্তে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.