Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে দুঃসংবাদ
শিক্ষা

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে দুঃসংবাদ

By iNews DeskNovember 16, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : ঢাকাসহ সারাদেশের অলিগলিতে গড়ে ওঠা কিন্ডারগার্টেন ও প্রিপারেটরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণে নতুন বিধিমালা করেছে সরকার। এ বিধিমালা অনুযায়ী, সব স্কুলকে নিবন্ধন করতে হবে। মানতে হবে বিধিমালায় থাকা শিক্ষক-কর্মচারী নিয়োগ, স্কুলের ব্যবস্থাপনা কমিটি গঠন ও তহবিল পরিচালনাসহ ৩৩টি বিভিন্ন শর্ত-নিয়ম।

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে দুঃসংবাদ

অনেকটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়মের মতোই বেসরকারি স্কুলগুলোকে চলতে হবে। বেসরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে নিবন্ধন পেতে এবং নিবন্ধন টিকিয়ে রাখতে যোগ্য শিক্ষক-কর্মচারী নিয়োগ এবং তাদের নিয়মিত বেতন পরিশোধের নির্দেশনা রয়েছে।

তবে বিধিমালা করে বহু শর্ত যুক্ত করে দিলেও এসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতনের দায়ভার নেবে না সরকার। একই সঙ্গে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টিউশন ফি, সেশন চার্জ, পুনঃভর্তি ফি আদায়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে বিধিমালায়। ফলে শিক্ষক নিয়োগ ও বেতন পরিশোধ নিয়ে বেকায়দায় পড়ার আশঙ্কায় স্কুলের মালিকরা।

Advertisement

বিধিমালার ১৮ নম্বর ধারায় ‘শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ও ইত্যাদি’ শিরোনামে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগপ্রাপ্ত শিক্ষক এবং কর্মচারীদের বেতন-ভাতা ও অন্য সুবিধাদি সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষকে এককভাবে পরিশোধ করতে হবে। বেতন-ভাতা ও অন্য সুবিধাদি প্রদানের দায় কোনোক্রমেই সরকার বা অন্য কোনো কর্তৃপক্ষের ওপর বর্তাবে না।

প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান করানো স্কুলগুলোতে কমপক্ষে ৬ জন স্থায়ী নিয়োগ দেওয়া শিক্ষক থাকতে হবে। তাদের নিয়োগও হবে কঠোর নিয়ম ও প্রক্রিয়া মেনে।

বিধিমালার ১৭ নম্বর ধারায় বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ও কর্মচারী নিয়োগ বিষয়ে বিস্তারিত বলা হয়েছে। এতে বলা হয়, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বিদ্যালয়ে পাঠদানের জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মতো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা থাকতে হবে।

এ ধারার উপবিধি-২-এ বলা হয়েছে, বিধিমালার অধীন প্রথম থেকে পঞ্চম শ্রেণির জন্য ন্যূনতম ছয়জন শিক্ষক নিয়োগ করতে হবে। উপবিধি-৩ অনুযায়ী, শিক্ষক নিয়োগের জন্য বহুল প্রচারিত একটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। তাতে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতাসহ অন্য বিষয়াদি উল্লেখ থাকতে হবে।

৪ ও ৫ নম্বর উপবিধিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষক নিয়োগে নির্দিষ্ট একটি বোর্ড থাকবে। এ বোর্ডে অবশ্যই জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার একজন প্রতিনিধি থাকবেন। কোনো প্রতিষ্ঠানে শিক্ষকের প্রয়োজনীয়তা থাকলে, তা শিক্ষাবর্ষ শেষ হওয়ার একমাসের মধ্যে জানাতে হবে। শিক্ষকের বেতন-ভাতা বহন করবে বিদ্যালয়। অন্যদিকে স্কুলে প্রতি ৩০ জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক থাকা বাধ্যতামূলক হবে।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ, বছরে মিলবে প্রায় ১ কোটি টাকা

August 3, 2026
SSC

এসএসসির ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত

August 2, 2026
এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে জরুরি গণবিজ্ঞপ্তি শিক্ষা বোর্ডের

July 21, 2026

Latest News

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ, বছরে মিলবে প্রায় ১ কোটি টাকা

SSC

এসএসসির ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত

এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে জরুরি গণবিজ্ঞপ্তি শিক্ষা বোর্ডের

চাকসু

চাকসু এজিএস তৌফিকের উদ্যোগে অনুষ্ঠিত হলো শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ফুটসাল টুর্নামেন্ট

SSC Exam

এইচএসসির রুটিন নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, সতর্ক করলো আন্তঃশিক্ষা বোর্ড

এইচএসসি পরীক্ষা

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচির বিজ্ঞপ্তি সঠিক নয়

Brithi

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা মাউশির

Primary

প্রাথমিকে বদলির পদ্ধতিতে পরিবর্তন, নতুন ৭ শর্ত যুক্ত

SSC

এসএসসির ফল কবে, যা বলছে আন্তঃশিক্ষা বোর্ড

Logo

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি ও সমমানের ফল

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa