Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ গৃহবধূকে যৌন নিপীড়নের মামলায় গ্রেপ্তার যুবক একদিন পরই জামিনে মুক্ত
ঢাকা বিভাগীয় সংবাদ

গৃহবধূকে যৌন নিপীড়নের মামলায় গ্রেপ্তার যুবক একদিন পরই জামিনে মুক্ত

By Saiful IslamJune 8, 2026Updated:June 8, 20263 Mins Read

সাইফুল ইসলাম : মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক গৃহবধুকে যৌন নিপীড়নের অভিযোগে দায়ের করা মামলার অভিযুক্ত যুবক গ্রেপ্তারের একদিন পরই আদালত থেকে জামিন পাওয়ায় ন্যায়বিচার নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ভুক্তভোগী ও তার পরিবার।

Manikganj judge court

Advertisement

অভিযুক্ত মো. শরিফুল ইসলাম (৩২) ঘিওর উপজেলার শৈলকুড়া গ্রামের রহম আলীর ছেলে।

পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১০ এপ্রিল এক গৃহবধুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ভুক্তভোগীর মা ঘিওর থানায় মামলা করতে গেলে তৎকালীন অফিসার ইনচার্জ (ওসি) মামলা না নিয়ে আদালতে যাওয়ার পরামর্শ দেন। পরে তিনি মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণচেষ্টার অভিযোগে একটি পিটিশন মামলা দায়ের করেন।

দীর্ঘ তদন্ত শেষে ট্রাইব্যুনাল অভিযোগটিকে যৌন নিপীড়নের মামলা হিসেবে গ্রহণ করে। মামলার শুনানি শেষে সম্প্রতি ট্রাইব্যুনাল অভিযুক্ত শরিফুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরোয়ানার ভিত্তিতে গত ১ জুন ঘিওর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরদিন ২ জুন ট্রাইব্যুনাল ছুটি থাকায় তাকে জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হলে বিচারক এসকে এম তোফায়েল হাসান তার জামিন মঞ্জুর করেন।

গ্রেপ্তারের পরদিনই অভিযুক্তের জামিন মঞ্জুর হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন মামলার বাদী ও ভুক্তভোগীর পরিবার।

ভুক্তভোগীর মা বলেন, “ঘটনার সময় আমি আমার অসুস্থ মাকে নিয়ে হাসপাতালে ছিলাম। বাড়িতে আমার দুই মেয়ে একা ছিল। সেই সুযোগে শরিফুল আমার মেয়ের ওপর ধর্ষণচেষ্টা চালায়। খবর পেয়ে বাড়ি ফিরে বিষয়টি স্থানীয়ভাবে জানাই এবং থানায় মামলা করতে যাই। কিন্তু ওসি স্যার মামলা না নেওয়ায় পরে আদালতের মাধ্যমে মামলা করতে বাধ্য হই।”

তিনি বলেন, “এক বছরের বেশি সময় ধরে বিচার চেয়ে আসছি। অবশেষে আসামি গ্রেপ্তার হলেও একদিনের মধ্যেই জামিন পেয়ে গেছে। এতে আমরা ন্যায়বিচার পাওয়া নিয়ে শঙ্কিত। মামলা করার পর থেকেই তারা বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে। জামিন পাওয়ার পর আমাদের উদ্বেগ আরও বেড়েছে।”

তিনি আরও অভিযোগ করেন, ঘটনার সময় তার ছোট মেয়েকেও নির্যাতন করা হয়েছিল এবং তার গলা চেপে ধরা হয়েছিল।

ভুক্তভোগী গৃহবধু বলেন, “আমার স্বামী প্রবাসে থাকেন। মা হাসপাতালে থাকায় আমি ও আমার ছোট বোন বাড়িতে ছিলাম। শরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে আমাকে কুপ্রস্তাব দিত। একদিন গোসল করার সময় সে পেছন থেকে আমাকে জাপটে ধরে শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করে এবং কামড় দেয়। কোনোভাবে তার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে প্রতিবেশীদের বিষয়টি জানাই। এতদিন পরও আমি ন্যায়বিচার পাইনি। আমি ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

এ বিষয়ে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, “আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। পরবর্তীতে আদালত তাকে জামিন দিয়েছেন। পুলিশ আদালতের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করেছে।”

মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) হুমায়ুন কবির বলেন, “প্রথমে বাদী ধর্ষণচেষ্টার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৪)(খ)/৩০ ধারায় পিটিশন মামলা দায়ের করেন। তদন্ত শেষে অভিযোগটি যৌন নিপীড়নের ঘটনা হিসেবে বিবেচিত হওয়ায় আইনের ১০ ধারায় অভিযোগ গঠন ও চার্জ ফ্রেম করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়।”

তিনি বলেন, “জামিন দেওয়া বা না দেওয়া সম্পূর্ণ আদালতের এখতিয়ার। সংশ্লিষ্ট ধারা অজামিনযোগ্য হলেও বিচারক মামলার নথি, তদন্তের অবস্থা ও অন্যান্য পারিপার্শ্বিক বিষয় বিবেচনা করে জামিন মঞ্জুর করতে পারেন।”

মামলার প্রধান অভিযুক্তের দ্রুত জামিন পাওয়ার ঘটনায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার তাদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার দাবি করেছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
Related Posts
সেন্টমার্টিন

সেন্টমার্টিনে ৬ হাজার কুকুরের রাজত্ব, আতঙ্কে দ্বীপবাসী

June 29, 2026
Manikganj

মানিকগঞ্জে কবরস্থান ভরাটের নামে নদীপাড়ের মাটি লুট!

June 29, 2026
Narayan

বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে বসবাস, ব্যবসার আড়ালে নারী পাচারের অভিযোগ!

June 29, 2026

Latest News

সেন্টমার্টিন

সেন্টমার্টিনে ৬ হাজার কুকুরের রাজত্ব, আতঙ্কে দ্বীপবাসী

Manikganj

মানিকগঞ্জে কবরস্থান ভরাটের নামে নদীপাড়ের মাটি লুট!

Narayan

বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে বসবাস, ব্যবসার আড়ালে নারী পাচারের অভিযোগ!

সাপ

বরিশালে এসির ভেতরে সাপের আস্তানা, উদ্ধার হলো ৪টি সাপ

Girl

পুকুরে ভাসছিল ৮ মাসের সন্তান, পাড়ে বসে ছিলেন মা

শিশু সন্তান

রেস্টুরেন্টে ভুলে শিশু সন্তান ফেলে যায় পাকিস্তানি পরিবার, পরে ফেরত

তরুণ-তরুণী চাকরি

প্রথম চাকরি মেলায় দুই শতাধিক তরুণ-তরুণী চাকরি পেলেন

ডাকাত

পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য গ্রেফতার

মিছিল

ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৬

গ্রেফতার

মাগুরায় ইয়াবাসহ গ্রেফতার ফায়ার সার্ভিস কর্মী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa