Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় পজিটিভ বাংলাদেশ বান্দরবানের দুর্গম এলাকায় বড়দিন উপলক্ষ্যে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ
চট্টগ্রাম পজিটিভ বাংলাদেশ বিভাগীয় সংবাদ

বান্দরবানের দুর্গম এলাকায় বড়দিন উপলক্ষ্যে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

By Mynul Islam NadimDecember 25, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উদযাপন উপলক্ষ্যে বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকায় উপহারসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এছাড়া কোমলমতি শিশুদের মধ্যে খেলনাও বিতরণ করা হয়েছে।

bandorbon

Advertisement

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রুমা সেনা জোনের (৩৮ ই বেঙ্গল) তত্ত্বাবধানে এই মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়।

রুমা সেনা জোনের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ সাজ্জাদ হোসেন ক্যাপলংপাড়া এলাকার খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্থানীয় গির্জাগুলোতে বাইবেল ও কোমলমতি শিশুদের মাঝে খেলনা বিতরণ করেন।

এছাড়াও শীতের তীব্রতা মোকাবিলায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে শীতবস্ত্রও বিতরণ করে সেনাবাহিনী।

এদিকে বড়দিন উপলক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর এই মানবিক কার্যক্রম স্থানীয় জনসাধারণের মধ্যে অত্যন্ত প্রশংসিত হয়েছে। এই কার্যক্রমের মাধ্যমে সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে শান্তি ও সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এ সময় উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন, আপনারা সকলে যার যার অবস্থান থেকে নিরাপত্তা বাহিনীকে পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে যথাসম্ভব সাহায্য ও সহযোগিতা করে আসছেন। ভবিষ্যতেও এর ধারা অব্যাহত রাখবেন বলে আমি আশাবাদী। শান্তি, সম্প্রীতি ও উন্নয়নই এই অঞ্চলের সকল স্তরের জনগণের মূলমন্ত্র। এ অঞ্চলে সকল জাতিগোষ্ঠী শান্তি ও সম্প্রীতি বজায় রেখে বসবাস করবে বলে আমি আশাবাদী।

শীতের সকালে করলার রস কেন খাবেন

উল্লেখ্য, পার্বত্য অঞ্চলের শান্তি-সম্প্রীতি বজায় রাখতে এবং পাহাড়ি জনসাধারণের জীবন যাত্রার উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেনাবাহিনীর পক্ষ হতে ভবিষ্যতেও এই কর্মকাণ্ডের ধারা অব্যহত থাকবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
Hospital

প্রথমবারের মতো সরকারি হাসপাতালে গর্ভের শিশুর শরীরে রক্ত সঞ্চালন

July 2, 2026
Ashulia

​ব্রাজিল-আর্জেন্টিনা দ্বন্দ্বে ঝরল প্রাণ: কিশোরকে হত্যার পর বালুচাপা দেওয়ার চেষ্টা

July 2, 2026
উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার

চরফ্যাশনে নজরুল বর্ষের উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার ও আলোচনা সভা

July 2, 2026

Latest News

Hospital

প্রথমবারের মতো সরকারি হাসপাতালে গর্ভের শিশুর শরীরে রক্ত সঞ্চালন

Ashulia

​ব্রাজিল-আর্জেন্টিনা দ্বন্দ্বে ঝরল প্রাণ: কিশোরকে হত্যার পর বালুচাপা দেওয়ার চেষ্টা

উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার

চরফ্যাশনে নজরুল বর্ষের উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার ও আলোচনা সভা

Nadi

যমুনা গিলছে ঘরবাড়ি, ঝুঁকিতে হাজারও পরিবার

Singair

‘মন্ত্রীকে ছেড়ে এমপির গ্রুপ কর’, যুবককে থানায় আটকে পুলিশের চাপ!

Vola

চরফ্যাশনে পরীক্ষা দিতে যাওয়ার সময় প্রাণ গেল দশম শ্রেণী ছাত্রীর

Doulatpur

অবৈধ ড্রেজার ব্যবসা: যুবদল নেতার বিরুদ্ধে অভিযোগ

তরুণীকে ধর্ষণ

কিশোরীর পরে তাকে দিয়ে ডেকেই প্রতিবন্ধী আরেক তরুণীকে ধর্ষণ!

Bir nibash

অনুদানের ‘বীর নিবাস’ পেতে মুক্তিযোদ্ধাদের দ্বন্দ্ব!

আর্জেন্টিনা সমর্থক

বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক গ্রেফতার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa