বাংলাদেশের অটোমোবাইল বাজারে জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব যানবাহনের পরিসর বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে এমজি বাংলাদেশ। শনিবার (১৭ জানুয়ারি) প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে বাজারে এনেছে তাদের নতুন হাইব্রিড এসইউভি সিরিজ— এমজি এইচএস হাইব্রিড প্লাস এবং এমজি এইচএস সুপার হাইব্রিড (প্লাগ-ইন হাইব্রিড)।

এমজি

Advertisement

এই নতুন সিরিজের গাড়িগুলোর মূল্য শুরু হচ্ছে ৪৯ লাখ টাকা থেকে। আধুনিক প্রযুক্তি, কম কার্বন নিঃসরণ এবং দেশের সড়ক ব্যবস্থার উপযোগী ডিজাইনের সমন্বয়ে তৈরি এই গাড়িগুলোকে এমজি বাংলাদেশের টেকসই পরিবহন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছে সংশ্লিষ্টরা।

দৈনন্দিন ব্যবহার ও আরামদায়ক ড্রাইভিংয়ের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে এমজি এইচএস হাইব্রিড প্লাস। এতে রয়েছে একটি স্মার্ট হাইব্রিড পাওয়ারট্রেন, যা সর্বোচ্চ ২২১.৩ বিএইচপি শক্তি উৎপাদনে সক্ষম। গাড়িটি চালানোর পরিস্থিতি অনুযায়ী নিজে থেকেই ইলেকট্রিক ও পেট্রোল মোডের মধ্যে পরিবর্তন করতে পারে। বাস্তব ব্যবহারে এই মডেলটি প্রতি লিটারে প্রায় ২৩.৮ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম, যা শহর ও মহাসড়ক—উভয় ক্ষেত্রেই কার্যকর।

অন্যদিকে, এমজি এইচএস সুপার হাইব্রিড (প্লাগ-ইন হাইব্রিড) মডেলটি আরও উন্নত বৈদ্যুতিক সক্ষমতা নিয়ে হাজির হয়েছে। ৫৯ লাখ টাকা মূল্যের এই গাড়িতে রয়েছে ২৪.৭ কিলোওয়াট-আওয়ার ব্যাটারি, যা একবার পূর্ণ চার্জে শুধুমাত্র বিদ্যুৎ ব্যবহার করে ১২০ কিলোমিটারের বেশি পথ অতিক্রম করতে পারে। স্বল্প দূরত্বের দৈনন্দিন যাতায়াতে এটি সম্পূর্ণ কার্বন নিঃসরণমুক্ত। ব্যাটারি ও পূর্ণ জ্বালানি ট্যাংক একসঙ্গে ব্যবহার করলে গাড়িটির মোট রেঞ্জ দাঁড়ায় ১ হাজার কিলোমিটারেরও বেশি। ক্রেতাদের জন্য অতিরিক্ত সুবিধা হিসেবে এমজি বাংলাদেশ দিচ্ছে ৭.৪ কিলোওয়াট হোম চার্জিং স্টেশন, সম্পূর্ণ বিনামূল্যে।

উন্মোচন অনুষ্ঠানে এমজি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা হোসেন মাশনুর চৌধুরী বলেন, এই আয়োজন শুধুমাত্র নতুন গাড়ি বাজারে আনার বিষয় নয়, বরং বাংলাদেশের আধুনিক ও টেকসই পরিবহন ব্যবস্থার ভবিষ্যৎ গঠনে এমজি’র দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতির প্রতিফলন।

এমজি বাংলাদেশের নির্বাহী পরিচালক মুহাম্মদ মোস্তাফিজুর রশিদ ভূঁইয়া বলেন, এইচএস হাইব্রিড সিরিজ এমজি’র উদ্ভাবনী দর্শনের ধারাবাহিকতা বজায় রেখেছে। গ্রাহকদের আগ্রহ প্রমাণ করে, বাংলাদেশ এখন স্মার্ট ও পরবর্তী প্রজন্মের মোবিলিটির জন্য প্রস্তুত।

ডিজাইন ও প্রযুক্তির দিক থেকেও এইচএস সিরিজ বেশ সমৃদ্ধ। গাড়ির ভেতরে রয়েছে ১২.৩ ইঞ্চির ইনফোটেইনমেন্ট টাচস্ক্রিন ও একই মাপের ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। ২,৭২০ মিলিমিটার হুইলবেস গাড়ির কেবিনে পর্যাপ্ত জায়গা নিশ্চিত করেছে, আর ১৭৬ মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেশের বিভিন্ন ধরনের সড়কে আরামদায়ক ড্রাইভিং সুবিধা দেবে। এক্সটেরিয়রে ব্যবহৃত হয়েছে ১৯ ইঞ্চি অ্যালয় হুইল, আধুনিক এলইডি লাইটিং এবং এমজি’র বৈশ্বিক এসইউভি ডিজাইন ভাষা।

নিরাপত্তার ক্ষেত্রেও এইচএস সিরিজ এগিয়ে। গাড়িগুলোতে রয়েছে ৭টি এয়ারব্যাগ, এমজি পাইলট এডিএএস লেভেল–২, পিএম ২.৫ এয়ার ফিল্ট্রেশন সিস্টেম, উন্নত মানের মাল্টি-স্পিকার সাউন্ড সিস্টেম এবং বড় বুট স্পেস। সাধারণ অবস্থায় বুট স্পেস ৫০৭ লিটার, যা সিট ভাঁজ করলে বেড়ে ১,৪৮৪ লিটারের বেশি হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.