Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home Bangladesh breaking news বাংলাদেশের মোবাইল ইন্টারনেটের গতি বেড়েছে, বিশ্বে অবস্থান যত
Bangladesh breaking news জাতীয়

বাংলাদেশের মোবাইল ইন্টারনেটের গতি বেড়েছে, বিশ্বে অবস্থান যত

By Tarek HasanAugust 18, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : ওকলার স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্সের জুন মাসের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের মোবাইল ইন্টারনেটের গতি কিছুটা উন্নতি করেছে। মোবাইল ইন্টারনেটের গতির তালিকায় দেশটি ১৯ ধাপ এগিয়ে এসেছে। ১০৮টি দেশের মধ্যে বাংলাদেশ এখন ৯০তম অবস্থানে রয়েছে। মে মাসে বাংলাদেশের ছিল ১০৯তম।

net

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশের গড় মোবাইল ইন্টারনেট ডাউনলোড গতি বেড়ে ২৪.৪৯ এমবিপিএস হয়েছে। মে মাসে এ গতি ছিল ২৩.৮২ এমবিপিএস।

বিশ্বে সবচেয়ে দ্রুতগতির মোবাইল ইন্টারনেট রয়েছে কাতারে। গড় গতি ৩৩৪.৬৩ এমবিপিএস নিয়ে তালিকার শীর্ষে রয়েছে দেশটি।

Advertisement

প্রতিবেশী দেশ ভারতও বেশ ভালো অবস্থানে রয়েছে। গড় ডাউনলোড গতি ১০৭.০৩ এমবিপিএস নিয়ে দেশটির অবস্থান ১২তম। যদিও আগের মাসের তুলনায় এ গতি সামান্য কমেছে।

অন্যান্য দক্ষিণ এশীয় দেশের মধ্যে মিয়ানমার ৭৪তম, পাকিস্তান ৯৭তম এবং শ্রীলঙ্কা ৯৮তম অবস্থানে রয়েছে। জুন মাসের প্রতিবেদনে মালদ্বীপ, নেপাল ও আফগানিস্তানের তথ্য অন্তর্ভুক্ত করা হয়নি।

বাংলাদেশের মোবাইল নেটওয়ার্ক সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বাংলালিংক, গ্রামীণফোন, রবি, এয়ারটেল ও টেলিটক।

এদের মধ্যে সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিয়ে বাংলালিংক শীর্ষস্থান অধিকার করেছে। প্রতিবেদন অনুসারে, বাংলালিংকের ৮৯ শতাংশ পরীক্ষায় কমপক্ষে ৫ এমবিপিএস ডাউনলোড গতি ও ১ এমবিপিএস আপলোড গতি পাওয়া গেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, দেশের সব প্রধান মোবাইল নেটওয়ার্ক সেবাদানকারী প্রতিষ্ঠানের ইন্টারনেটের গতি উন্নতি লাভ করেছে। ২০২৩ সালের চতুর্থ প্রান্তিকে বাংলালিংকের গড় ডাউনলোড গতি ছিল ২৬.৭৪ এমবিপিএস। এর পরেই ছিল রবি (২৪.৬২ এমবিপিএস) ও এয়ারটেল (২৩.১৮ এমবিপিএস)।

তালিকার নিচের দিকে রয়েছে গ্রামীণফোন ও টেলিটক। তাদের গড় ডাউনলোড গতি যথাক্রমে ২১.৭৮ এমবিপিএস ও ৬.০৫ এমবিপিএস।

উল্লেখ্য, ২০১৬ সালের নভেম্বরে রবি ও এয়ারটেল একীভূত হয়।

মোবাইল ইন্টারনেট ছাড়াও ফিক্সড ব্রডব্যান্ড গতিতেও কিছুটা অগ্রগতি হয়েছে বাংলাদেশের। ১৫৯টি দেশের মধ্যে দেশটির অবস্থান এখন ১০০তম। আগে ছিল ১০৮তম।

যুক্তরাষ্ট্রে উদ্ভিজ্জ মাংসের ব্যবসা চালু করছে ফুজিয়া

প্রতিবেদনে বলা হয়, জুন মাসে ফিক্সড ব্রডব্যান্ড ডাউনলোডের গড় গতি ছিল ৪৭.৪৩ এমবিপিএস। মে মাসে এ গতি ছিল ৪৬.৯৬ এমবিপিএস।

ওকলার স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্স বিশ্বব্যাপী ইন্টারনেটের গতি তুলনা করে।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
Royal Mail

Royal Mail Reports Local Processing Delays as UK Network Stays on Schedule

September 9, 2026
US pork recall

US recall covers 1,513 pounds of imported guanciale over Listeria risk

September 8, 2026
vivo OriginOS 7

vivo OriginOS 7 Preview Centers on Faster Interface Before September Reveal

September 5, 2026

Latest News

Royal Mail

Royal Mail Reports Local Processing Delays as UK Network Stays on Schedule

US pork recall

US recall covers 1,513 pounds of imported guanciale over Listeria risk

vivo OriginOS 7

vivo OriginOS 7 Preview Centers on Faster Interface Before September Reveal

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa