Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় শাস্তির মুখে বাংলালিংক
জাতীয়

শাস্তির মুখে বাংলালিংক

By Saiful Islamআগস্ট 3, 20233 Mins Read

জুমবাংলা ডেস্ক : অবৈধ ভিওআইপি ব্যবসাসহ নানাভাবে ফাঁকি দেওয়া সরকারের ৮২৩ কোটি টাকা ফেরতে মোবাইল ফোন অপারেটর বাংলালিংককে আলটিমেটাম দিয়েছে বিটিআরসি। সংস্থাটি বাংলালিংকের শীর্ষ নির্বাহীর কাছে পাঠানো চিঠিতে অবিলম্বে টাকা পরিশোধের জন্য বলেছে; অন্যথায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে। তবে বিষয়টি সমাধানের চেষ্টা করছে বলে জানায় বাংলালিংক। বিটিআরসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

Advertisement

তথ্য বলছে, দেশের বেসরকারি মোবাইল ফোন অপারেটর বাংলালিংক ১৯৯৬ সালে প্রতিষ্ঠার পর থেকে ২০১৯ সাল পর্যন্ত ২৩ বছর ধরে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজের (আরজেএসসি) চোখে ধুলা দিয়ে ধারাবাহিকভাবে সরকারি বিভিন্ন মাশুলের টাকা ফাঁকি দিয়ে আসছে। সম্প্রতি বিটিআরসির এক বিশদ নিরীক্ষায় ধরা পড়ে, অবৈধ ভিওআইপি ব্যবসা, সিম কার্ড বিক্রির ভ্যাট মেরে দেওয়া, স্পেকট্রাম ভাড়া কম দেওয়াসহ সরকারি বিভিন্ন সেবা-মাশুলের ৮২৩ কোটি টাকা সরকারি তহবিলে জমা না দিয়ে নিজের পকেটে পুরেছে কোম্পানিটি। টাকা আদায়ের তাগাদা দিলেও সাড়া নেই বাংলালিংকের। বিটিআরসির নিয়োগ করা বাংলাদেশের নিরীক্ষা প্রতিষ্ঠান মাসিহ মুহিত হক অ্যান্ড কোম্পানিকে সঙ্গে নিয়ে গত ২৩ বছরের নিরীক্ষা কার্যক্রম সম্পাদন করে ভারতীয় ফার্ম এএনবি সলিউশনস প্রাইভেট লিমিটেড। ২০২১ সালে বিটিআরসি ফার্ম দুটিকে এ নিরীক্ষার কাজে নিয়োগ করে।

যেসব খাতে বাংলালিংক সরকারকে ফাঁকি দিয়েছে, সেগুলো হলো বার্ষিক লাইসেন্স ফি, লাইসেন্স পুনর্নবায়ন ফি, রয়্যালটি ফি, বেস ট্রান্সসিভার স্টেশন (বিটিএস) লাইসেন্সের আন্ডারপেমেন্ট, হ্যান্ডসেট রয়্যালটি ফি, এসএমএস ও এমএমএসের অতিরিক্ত খরচ দেখানোর মতো নানান খাত। এর বাইরেও প্রতিষ্ঠানটি ওরাসকমের কাছে ১০০ শতাংশ শেয়ার ট্রান্সফারের টাকা না দেওয়া এবং মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট ফাঁকি দিয়ে সরকারকে বঞ্চিত করেছে।

এ বিষয়ে বিটিআরসির মহাপরিচালক আবদুল্লাহ আল মামুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগে কথা বলার পরামর্শ দেন। পরে সংস্থাটির অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগের পরিচালক আফতাব মো. রাশেদুল ওয়াদুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিরীক্ষার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘একটা অডিট করা হয়েছিল। বিষয়টি বাংলালিংককে জানানো হয়েছে। তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এখনো সন্তোষজনক সাড়া পাওয়া যায়নি।’

এ বিষয়ে বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, ‘বাংলালিংক বিটিআরসির অডিট প্রক্রিয়াকে স্বাগত জানিয়ে সঠিকভাবে অডিট নিশ্চিত করতে পূর্ণ সহযোগিতা ও সমর্থন দিয়েছে। আমরা ইতোমধ্যে অডিট ফার্মের জমা দেওয়া অডিট রিপোর্ট পেয়েছি এবং এর ওপর আমাদের মতামত নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিকে পাঠিয়েছি। এ বিষয়ে আমাদের মধ্যে আলোচনা চলমান রয়েছে। মতামতের ভিন্নতা থাকলেও আমরা বিশ্বাস করি, বিটিআরসির সঙ্গে গঠনমূলক আলোচনার ও সহযোগিতার মাধ্যমে সুষ্ঠু সমাধানে পৌঁছাতে পারব।’

বিটিআরসির প্রতিবেদনে দেখা যায়, অপরিশোধিত টাকার মধ্যে বিটিআরসি ৮১১ কোটি ৩১ লাখ ৫৬ হাজার ১৭৩ টাকা, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ৯ কোটি ১১ লাখ ৫০ হাজার ৩৩০ টাকা এবং যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের (আরজেএসসি) পাওনা ২ কোটি ৬১ লাখ ৯৯ হাজার ৬৫২ টাকা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
মিথ্যা সংবাদ

বিরোধী দলের বটবাহিনী মিথ্যা সংবাদ ছড়াচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জুন 13, 2026
ফিরেছেন

দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, সৌদিতে মারা গেছেন ৫০ জন

জুন 13, 2026
ফেরত পাঠাক

নীতিমালা মেনেই অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাক ভারত সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জুন 13, 2026
Latest News
মিথ্যা সংবাদ

বিরোধী দলের বটবাহিনী মিথ্যা সংবাদ ছড়াচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফিরেছেন

দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, সৌদিতে মারা গেছেন ৫০ জন

ফেরত পাঠাক

নীতিমালা মেনেই অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাক ভারত সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চিকিৎসার নির্দেশ

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

চেষ্টা রুখে দিল

লালমনিরহাটে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা রুখে দিল বিজিবি ও গ্রামবাসী

সফরে যাচ্ছেন

প্রধানমন্ত্রী কক্সবাজার সফরে যাচ্ছেন আজ

ঝড়-বৃষ্টির শঙ্কা

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কবার্তা

শিক্ষা ব্যবস্থা

শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে : শিক্ষামন্ত্রী

ভারতের হাইকমিশনার ত্রিবেদী

বাংলাদেশে এসেই যে বার্তা দিলেন ভারতের হাইকমিশনার ত্রিবেদী

প্রশাসনে বড় রদবদল

প্রশাসনে বড় রদবদল

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa