Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home দেশে নিরাপদ শৌচাগার সবচেয়ে কম বরিশালে
জাতীয় বরিশাল বিভাগীয় সংবাদ

দেশে নিরাপদ শৌচাগার সবচেয়ে কম বরিশালে

By Tarek HasanDecember 5, 20232 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : সারা দেশে ৫৫ দশমিক ৬৯ শতাংশ পরিবারে নিরাপদ টয়লেট বা শৌচাগার সুবিধা রয়েছে। সবচেয়ে বেশি ৬৮.৮৯ শতাংশ পরিবারে নিরাপদ শৌচাগার সুবিধা রয়েছে ঢাকা বিভাগে। সবচেয়ে কম সুবিধা বরিশালে। এই বিভাগে এই হার ৩৭.৯২ শতাংশ।

শৌচাগার

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) গৃহগণনা ও জনশুমারির জাতীয় প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। যেসব শৌচাগারে ফ্ল্যাশ করে বা পানি ঢেলে নিষ্কাশনব্যবস্থা রয়েছে, বিবিএসের প্রতিবেদনে নিরাপদ বলতে এসব শৌচাগারকে বোঝানো হয়েছে। বিবিএস ২০২২ সালে সারা দেশে জনশুমারি চলাকালে খানা জরিপ থেকে এসব তথ্য-উপাত্ত দিয়েছে।

জানতে চাইলে ওয়াটারএইডের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক খায়রুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের নিরাপদ টয়লেট ব্যবস্থাপনায় অর্জন সন্তোষজনক নয়।

শৌচাগার

যেহেতু আমরা এখন উন্নত দেশের দিকে ধাবিত হচ্ছি, সেহেতু সে জায়গায় সরকারকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত নিরাপদ টয়লেট ব্যবস্থাপনার উদ্যোগ নিতে হবে।’ তিনি বলেন, নিরাপদ টয়লেট ব্যবস্থাপনা না হলে নানা ধরনের সংক্রামক রোগ ছড়াতে থাকবে।

বিবিএস বলছে, দেশে মোট পরিবার রয়েছে চার কোটি দুই লাখ ৫৭ হাজার ৬৭টি। এর মধ্যে নিরাপদ শৌচাগার সুবিধা রয়েছে দুই কোটি ২৪ লাখ ১৯ হাজার ৪৫৪টি পরিবারে।

অনিরাপদ শৌচাগার রয়েছে ৫১ লাখ ৫৪ হাজার ৬০৮টি পরিবারে। বাকি পরিবারগুলোতে রয়েছে কাঁচা ও আধাকাঁচা টয়লেট সুবিধা।
নিরাপদ শৌচাগার ব্যবহারে সবচেয়ে এগিয়ে থাকা ঢাকা বিভাগের পর রয়েছে চট্টগ্রাম বিভাগ। এই বিভাগে ৫৮.৮৮ শতাংশ পরিবারে নিরাপদ শৌচাগার সুবিধা রয়েছে। তৃতীয় স্থানে থাকা রাজশাহী বিভাগে এই হার ৫৫.২৬ শতাংশ।

খুলনা বিভাগের ৫৪.৯২%, ময়মনসিংহ বিভাগে ৩৮.৫৯ শতাংশ পরিবারে নিরাপদ শৌচাগার সুবিধা রয়েছে।

বিবিএসের তথ্য-উপাত্ত বলছে, দেশের মানুষের একক শৌচাগার সুবিধা রয়েছে ৭৩.২৫ শতাংশ পরিবারে। শহরে ৭১.৮১ শতাংশ পরিবারের শৌচাগার সুবিধা রয়েছে। গ্রামে ৭৩.৯২ শতাংশ পরিবারের রয়েছে এই সুবিধা। দেশের ১.২৩ শতাংশ পরিবারের কোনো শৌচাগার সুবিধা নেই।

শুভশ্রীর সদ্যোজাত কন্যাকে নায়িকা হওয়ার প্রস্তাব

পানির প্রধান উৎস নলকূপ

বিবিএসের জরিপের তথ্য বলছে, জাতীয় পর্যায়ে দেশের ৮৬.৫১ শতাংশ পরিবার টিউবওয়েল বা নলকূপের পানি পান করে থাকে। ১১.১৪ শতাংশ পরিবারের পানির প্রধান উৎস ট্যাপ বা সরবরাহের পানি।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মুশতাক হোসেন বলেন, দেশের মোট পরিবারের অনুপাতে নিরাপদ টয়লেট বেশি থাকা জরুরি। উন্নত টয়লেট ব্যবস্থাপনা না হলে স্বাস্থ্যঝুঁকি থাকে, পাশাপাশি নানাবিধ রোগ হতে পারে। সূত্র : কালের কণ্ঠ

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় ‘সবচেয়ে কম দেশে নিরাপদ বরিশাল বরিশালে বিভাগীয় শৌচাগার সংবাদ
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
ইনকাম ট্যাক্স

ইনকাম ট্যাক্স সম্পর্কে যে বিষয়গুলো জানা থাকা দরকার

February 3, 2026
বিসিএসে বিশেষ নির্দেশনা

রিপিট ক্যাডার ঠেকাতে ৪৬তম বিসিএসে বিশেষ নির্দেশনা

February 2, 2026
আটক

লালমনিরহাটে লিখিত ও ভাইভা পরীক্ষার মিল না থাকায় ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ

February 2, 2026
Latest News
ইনকাম ট্যাক্স

ইনকাম ট্যাক্স সম্পর্কে যে বিষয়গুলো জানা থাকা দরকার

বিসিএসে বিশেষ নির্দেশনা

রিপিট ক্যাডার ঠেকাতে ৪৬তম বিসিএসে বিশেষ নির্দেশনা

আটক

লালমনিরহাটে লিখিত ও ভাইভা পরীক্ষার মিল না থাকায় ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ

১০ টাকার নোট

বাজারে আসছে জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট

BIMan

স্ত্রীসহ গ্রেফতার বিমান বাংলাদেশের এমডি

হটলাইন চালু ডিএমপির

নির্বাচন ঘিরে হটলাইন চালু ডিএমপির, অভিযোগ জানাতে অনুরোধ

নির্বাচন

১২ তারিখ সকালের আগে বলা যাচ্ছে না নির্বাচন হবে কি না : রেজাউল করিম

আসিফ নজরুল

অভিবাসীদের অধিকার রক্ষায় যৌথ উদ্যোগের আহ্বান উপদেষ্টা আসিফ নজরুলের

পে স্কেল বাস্তবায়ন

পে স্কেল বাস্তবায়নের দাবিতে ৩ দিনের কর্মসূচি

পোস্টাল ভোটিং

মোবাইল অ্যাপের মাধ্যমে চলছে পোস্টাল ভোটিং

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.