কাঁচা আম দিয়ে আচার তো অনেকেই তৈরি করে থাকেন, তবে চাইলে আপনি এই ফল দিয়ে ঘরেই তৈরি করতে পারেন সুস্বাদু জেলি। কাঁচা আমের জেলি স্বাদে টক-মিষ্টি এবং এটি পাউরুটি বা টোস্টের সঙ্গে খেতে দারুণ লাগে।

প্রথমে কাঁচা আম ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। এরপর বীজ ফেলে ছোট ছোট টুকরো করে সেগুলো ভাপিয়ে নিন। ভাপানো আম ব্লেন্ডারে দিয়ে মিহি পেস্ট তৈরি করুন। এরপর একটি পাত্রে সেই আমের পেস্ট, স্বাদমতো চিনি, সামান্য লবণ এবং লেবুর রস মিশিয়ে মাঝারি আঁচে রান্না করুন।
রান্নার সময় মিশ্রণটি অনবরত নাড়তে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। চাইলে এই পর্যায়ে অল্প পরিমাণ ফুড কালার যোগ করা যেতে পারে। ধীরে ধীরে মিশ্রণ ঘন হয়ে জেলির মতো আকার নিলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিন।
ঠান্ডা হয়ে গেলে একটি পরিষ্কার ও এয়ারটাইট জারে সংরক্ষণ করুন। এই কাঁচা আমের জেলি দীর্ঘদিন সংরক্ষণ করে ব্যবহার করা যায় এবং নাস্তার সময় এটি একটি মজাদার সংযোজন হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


