Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home টপ নিউজ বাজারে এখন শুধু গোপালভোগ আর গোবিন্দভোগ
টপ নিউজ

বাজারে এখন শুধু গোপালভোগ আর গোবিন্দভোগ

By Shamim RezaMay 22, 20223 Mins Read

জুমবাংলা ডেস্ক : এসেছে আমের মৌসুম, মধুমাস। বৈশাখের পর থেকেই এই রসালো সুস্বাদু ফলটির জন্য অপেক্ষা শুরু। গাছে গাছে ভরে থাকে আম। বাংলাদেশে বিভিন্ন প্রজাতির আম পাওয়া যায়। তবে কোন জাতের আম কখন পাকবে বা পরিপক্ব হবে তা বেশির ভাগ মানুষই জানে না। তবে একটু সচেতন হলেই আম কিনে আর ঠকতে হবে না। এই মে মাসে দুই জাতের পরিপক্ব আম পাবেন- গোপালভোগ ও গোবিন্দভোগ।

গোপালভোগ আর গোবিন্দভোগ

Advertisement

গোপালভোগ জাতের আম

গোপালভোগ জাতের আমটি বাংলাদেশে সবার আগে পাকে। মধ্য মে থেকেই এটি পাওয়া যায়। তবে এ জাতের আমটি বেশিদিন বাজারে থাকে না। জুন মাসের মাঝামাঝিতেই এটি শেষ হয়ে যায়। সবচেয়ে ভালো মানের গোপালভোগ আম মে মাসের ২৫ তারিখ থেকে জুন মাসের ১০ তারিখের মধ্যে পাওয়া যায়। দেশের চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর ও দিনাজপুর জেলায় গোপালভোগ আম বেশি উৎপাদিত হয়ে থাকে। এছাড়া সাতক্ষীরায় এ আম উৎপাদন হয়।

গোপালভোগ জাতের আমটি মাঝারি আকৃতির এবং সামান্য লম্বা। অবতল বা সাইনাস অনেকটাই বাঁকানো। এবং শীর্ষদেশ অনেক সরু ও গোলাকার। পোক্ত হলে পৃষ্ঠদেশ ও সম্মুখে কাঁধের অংশের খোসায় সাদা সাদা ক্ষুদ্র ফোঁটা পরিলক্ষিত হয়।

গোপালভোগ অনেকটা কালচে সবুজ বর্ণের হয়ে থাকে। পাকলে ত্বক হালকা থেকে কিঞ্চিৎ হলুদাভ বর্ণ ধারণ করে। গোপালভোগ আম সাধারণত গড়ে লম্বায় ৮.৬ সেন্টিমিটার এবং ৬.৪ সেন্টিমিটার প্রশস্ত হয়ে থাকে। এই আমের খোসা সামান্য মোটা। শাঁস আঁশবিহীন ও রসাল।

গোপালভোগ আমের গাছে ফল আসে প্রচুর পরিমাণে। এ আমের বোঁটা শক্ত। তবে আমটি পাকা অবস্থায় ৩-৪ দিনের বেশি রাখা যায় না।

মুকুল আসা থেকে শুরু করে পরিপক্ব হতে মোট চার মাস সময় নিয়ে থাকে এই আম।

গোবিন্দভোগ জাতের আম

গোবিন্দভোগও বাংলাদেশে আগে পরিপক্ব হওয়া আমের একটি। এই জাতের আমটি সাতক্ষীরায় সবচেয়ে বেশি চাষ হয়। ভালো মানের গোবিন্দভোগ মে মাসের মাঝামাঝি থেকে ৩০ মে পর্যন্ত পাওয়া যায়।

এই জাতের আমটি পাকার পর হলুদ বর্ণ ধারণ করে। এটি দেখতে অনেকটা হিমসাগর আমের মতো, তবে আকারে হিমসাগরের চেয়ে বেশ বড় ও লম্বাটে। চওড়ার দিকটায় চ্যাপ্টা ধরনের।

দেশে একটি আম ক্যালেন্ডার রয়েছে। এতে বিভিন্ন জেলায় আম পাকার তারিখ নির্ধারণ করা আছে। ক্যালেন্ডার অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে রানিপছন্দ ১ থেকে ১৫ জুনের মধ্যে পাকে; চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, নওগাঁ, দিনাজপুর ও সাতক্ষীরায় ক্ষীরসাপাত পাকে ৭ থেকে ৩০ জুন পর্যন্ত; চাঁপাইনবাবগঞ্জের নাক ফজলি পাকে ৮ থেকে ২৫ জুন; চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোরের বোগলাগুটি ১২ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত, মেহেরপুর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোরের বারি আম-২ (লক্ষণভোগ) ১৫ জুন থেকে ১৫ জুলাই, মেহেরপুর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জে বোম্বাই ১২ জুন থেকে ৫ জুলাই, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, নওগাঁ ও সাতক্ষীরায় ল্যাংড়া ১৫ জুন থেকে ১৫ জুলাই, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোরের তোতাপুরী ১৫ জুন থেকে ১০ জুলাই; রংপুরের হাঁড়িভাঙ্গা ২০ জুন থেকে ৫ আগস্ট; আম্রপালি পুরো দেশেই ২৮ জুন থেকে ২৫ জুলাই; ঠাকুরগাঁওয়ের সূর্যপুরী ১ থেকে ২০ জুলাই, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোরের সুরমা ফজলি ৩০ জুন থেকে ৩০ জুলাই, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, নওগাঁ, দিনাজপুর ও সাতক্ষীরায় ফজলি ৫ জুলাই থেকে ১৫ আগস্ট; বারি-৪ রাজশাহী অঞ্চলে আগস্টের প্রথম সপ্তাহ, চাঁপাইনবাবগঞ্জে ২০ জুলাই পর্যন্ত; রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে মল্লিকা ৭ জুলাই থেকে ৫ আগস্ট; চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোরের মোহনভোগ ৮ থেকে ৩০ জুলাই; চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, নওগাঁর আশ্বিনা ২০ জুলাই থেকে ১৫ সেপ্টেম্বর প্রাকৃতিকভাবে পেকে থাকে।

এদিকে দেশের বিভিন্ন জেলায় জেলা প্রশাসনের কার্যালয় থেকে কোন আম কোন সময়ে গাছ থেকে সংগ্রহ করতে হবে সে বিষয়ে তারিখ নির্ধারণ করে দেওয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের সুস্বাদু আম আসছে জুনেই

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Prokash Raj

মরার আগেই মরতে চাই না : প্রকাশ রাজ

July 21, 2026
Police

পুলিশের দুই বিশেষায়িত ইউনিটের নাম পরিবর্তনের উদ্যোগ

July 4, 2026
জেনিফার লোপেজ

সারাজীবন মানুষের হৃদয় ভাঙলে পরাজয় আপনারই : জেনিফার লোপেজ

July 2, 2026

Latest News

Prokash Raj

মরার আগেই মরতে চাই না : প্রকাশ রাজ

Police

পুলিশের দুই বিশেষায়িত ইউনিটের নাম পরিবর্তনের উদ্যোগ

জেনিফার লোপেজ

সারাজীবন মানুষের হৃদয় ভাঙলে পরাজয় আপনারই : জেনিফার লোপেজ

মোবাইল সিম

মোবাইল সিমে কর সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব

পরকীয়া

কক্সবাজারে পরকীয়া সন্দেহে ছেলের সামনে মাকে ছুরিকাঘাতে হত্যা, ৩ নারী আটক

বাংলাদেশি আহত

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত

xiaomi 17t pro

Xiaomi 17T Pro Set for May 28 Debut as Xiaomi Reveals Key 17T Specifications Ahead of Launch

পাচার হয়

প্লেনের ‘ফাঁক-ফোঁকরে’ যেভাবে পাচার হয় স্বর্ণের বড় চালান

থাকবে না বিদ্যুৎ

সোমবার যেসব এলাকায় ৯ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ

দ্বিগুণ

নতুন পে-স্কেলে দ্বিগুণ হতে পারে যাদের পেনশন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa