জুমবাংলা ডেস্ক: ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। তবে আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা আগের সময়সূচি অনুযায়ীই হবে।

সোমবার (৬ জুন) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৩তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা আগের সময়সূচি অনুযায়ী আগামী ২৪ জুলাই শুরু হবে। চলবে ৩১ জুলাই পর্যন্ত। তবে কারিগরি/পেশাগত ক্যাডারের বিষয়ভিত্তিক লিখিত পরীক্ষার তারিখ পেছানো হয়েছে।
৪৩তম বিসিএস

Advertisement

আগের সময়সূচি অনুযায়ী কারিগরি/পেশাগত ক্যাডারের বিষয়ভিত্তিক পরীক্ষা আগামী ২ আগস্ট শুরু হওয়ার কথা ছিল। এখন সেটি পিছিয়ে ৫ সেপ্টেম্বর করা হয়েছে। কারিগরি/পেশাগত ক্যাডারের বিষয়ভিত্তিক পরীক্ষা ৫ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরো জানান হয়, ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার কেন্দ্র, আসনবিন্যাস ও নির্দেশনা যথাসময়ে পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, ৪৩তম বিসিএসে আবেদন করেছিল চার লাখ ৩৫ হাজার ১৯০ জন শিক্ষার্থী। চলতি বছরের ২০ জানুয়ারি প্রকাশিত প্রিলিমিনারির ফলাফলে দেখা যায় ১৫, ২২৯ প্রতিযোগীকে এবার লিখিত পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচনা করে পিএসসি।

এর আগে ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নেয়া হবে। যার মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষা ক্যাডারে ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেয়া হবে।

১২ হাজার শিক্ষক নিয়োগ পাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.