ব্রিটেনে কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট ‘গ্রোক’-এর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ব্যক্তিগত তথ্য সুরক্ষা সংস্থা (ICO)। ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের অপব্যবহার এবং ক্ষতিকর ছবি তৈরি সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

তদন্তে দেখা যাচ্ছে, গ্রোক ব্যবহার করে অনেকে মানুষের অনুমতি ছাড়া আপত্তিকর বা যৌন সামগ্রী সমৃদ্ধ ছবি তৈরি করছেন। এমনকি শিশুদের নিয়ে ক্ষতিকর কনটেন্ট তৈরির ঘটনাও পাওয়া গেছে।
আইসিও-এর নজরে এসেছে, ব্যবহারকারীর তথ্য কিভাবে সংরক্ষণ ও প্রক্রিয়া করা হচ্ছে তা যথাযথভাবে নিরাপদ নয়। সংস্থার বক্তব্য, এ ধরনের কনটেন্ট ব্রিটেনের ডেটা সুরক্ষা আইনের বিরুদ্ধে এবং সাধারণ নাগরিকের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে।
এ ছাড়া, ব্রিটেনের মিডিয়া নিয়ন্ত্রক সংস্থা ‘অফকম’ও গ্রোক সংক্রান্ত পৃথক তদন্ত চালাচ্ছে। আন্তর্জাতিকভাবে অনেক দেশই এ ধরনের এআই-ভিত্তিক ক্ষতিকর কনটেন্ট নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণ করছে।
সূত্র: রয়টার্স
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


