জুমবাংলা ডেস্ক : বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) যোগ দিয়ে সীমান্ত রক্ষায় গর্বের অংশীদার হতে পারেন আপনিও। বিজিবির ১০২তম ব্যাচে ‘সিপাহি (জিডি)’ পদে পুরুষ ও মহিলা নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামীকাল রবিবারের মধ্যে অনলাইনে আবেদনের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

বিজিবি

Advertisement

পদের নাম: সিপাহি (জিডি)

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমানে ন্যূনতম জিপিএ ৩.০০ এবং এইচএসসি/সমমানে জিপিএ ২.৫০।

শারীরিক যোগ্যতা: সাধারণ পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি। সাধারণ পুরুষদের ওজন ৪৯.৮৯৫ কেজি এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের পুরুষদের জন্য ৪৭.১৭৩ কেজি। বুকের মাপ সাধারণ পুরুষ প্রার্থীদের জন্য স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩৪ ইঞ্চি এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের পুরুষদের জন্য স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি।

সাধারণ নারী প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের নারী প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট। সাধারণ নারী প্রার্থীদের জন্য ওজন ৪৭.১৭৩ কেজি এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের নারীদের জন্য ৪৩.৫৪৪ কেজি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি।

দৃষ্টিশক্তি: পুরুষ ও নারী উভয়ের ক্ষেত্রেই ৬/৬ হতে হবে।

বৈবাহিক অবস্থা: অবিবাহিত (তালাকপ্রাপ্ত নয়)

শর্ত: সাঁতার জানা বাধ্যতামূলক

বয়স: ২০২৪ সালের ১৪ জুলাই তারিখে বয়স ১৮ থেকে ২৩ বছর

বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা। এ ছাড়া বাড়িভাড়া, বাসস্থানসহ অন্যান্য সুবিধা রয়েছে।

আবেদনের নিয়ম: বর্ডার গার্ড বাংলাদেশের নিয়োগসংক্রান্ত এ ওয়েবসাইটে ছয়টি ধাপ অনুসরণ করে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদন ফি বাবদ ব্যাংকিং কার্ড অথবা মোবাইল ব্যাংকিংয়ের সঠিক তথ্য প্রদান করে ডিজিটাল পদ্ধতিতে পেমেন্ট সম্পন্ন করতে হবে।

ঋণ করে খাবার কিনছেন দেশের ৪ কোটি মানুষ

নির্বাচন প্রক্রিয়া: নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের পর্যায়ক্রমে প্রাথমিক ডাক্তারি পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং চূড়ান্ত ডাক্তারি পরীক্ষা গ্রহণ করা হবে। শুধু নির্বাচিত প্রার্থীদের ফাস্টিং সুগার, এইচবিএ১সি, এইচবিএসএজি, অ্যান্টি এইচসিভি, সেরাম ক্রিয়েটিনিন ও ডোপ টেস্ট সম্পন্ন করানো হবে। ফাস্টিং সুগার, এইচবিএ১সি ও সেরাম ক্রিয়েটিনিন রক্ত পরীক্ষায় যোগ্য, এইচবিএসএজি, অ্যান্টি এইচসিভি রক্ত পরীক্ষায় নেগেটিভ এবং ডোপ টেস্টে নট ডিটেক্টেড ফলাফলপ্রাপ্ত প্রার্থীদেরই চূড়ান্তভাবে নির্বাচিত বলে গণ্য করা হবে।

আবেদনের শেষ সময়: ২৪ মার্চ ২০২৪, রাত ১২টা পর্যন্ত।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.