Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যুৎ সংকট মোকাবিলায় মহাকাশে ডেটা সেন্টার স্থাপন করার পরিকল্পনা করছে ভারত
বিজ্ঞান ও প্রযুক্তি

বিদ্যুৎ সংকট মোকাবিলায় মহাকাশে ডেটা সেন্টার স্থাপন করার পরিকল্পনা করছে ভারত

By Mynul Islam NadimJanuary 11, 20262 Mins Read

ভারত পৃথিবীর নিম্ন কক্ষপথে (লো আর্থ অরবিট) একটি ভৌত ডেটা সেন্টার স্থাপনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। দেশটির মহাকাশ বিভাগ ও ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-এর কর্মকর্তাদের বরাতে বুধবার এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

ডেটা সেন্টার

Advertisement

ইসরোর চেয়ারম্যান ভি. নারায়ণন গণমাধ্যমকে বলেন, “ভবিষ্যৎমুখী প্রযুক্তির দিকে এগোনোর অংশ হিসেবে আমরা মহাকাশে ডেটা প্রক্রিয়াকরণের সম্ভাবনা যাচাই করছি।”

তিনি আরও জানান, বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবে ধারণাটির কার্যকারিতা মূল্যায়ন করা হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে অধিকাংশ উপগ্রহের কাজ মূলত তথ্য সংগ্রহে সীমাবদ্ধ। কক্ষপথে ছবি, সংকেত ও বিভিন্ন ধরনের পরিমাপ সংগ্রহ করে সেগুলো পৃথিবীর গ্রাউন্ড স্টেশনে পাঠানো হয়, যেখানে তথ্য বিশ্লেষণ ও সংরক্ষণ করা হয়। তবে ভারত এই প্রচলিত পদ্ধতিতে পরিবর্তন আনতে চায়।

নতুন পরিকল্পনা অনুযায়ী, উপগ্রহের ভেতরেই যোগাযোগসংক্রান্ত তথ্য অনবোর্ড প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের ব্যবস্থা চালু করা হবে। এতে করে উপগ্রহগুলো কক্ষপথে থাকা অবস্থাতেই পুনরায় কনফিগার বা প্রয়োজন অনুযায়ী পুনর্বিন্যাস করা সম্ভব হবে।

ভারতের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী জিতেন্দ্র সিং টাইমস অব ইন্ডিয়াকে বলেন,
“যোগাযোগ উপগ্রহে অনবোর্ড প্রসেসিং প্রযুক্তি ব্যবহারের ফলে উপগ্রহ পরিচালনায় আরও বেশি নমনীয়তা আসবে।”

এই উদ্যোগ এমন এক সময়ে সামনে এলো, যখন বিশ্বজুড়ে প্রযুক্তি প্রতিষ্ঠান ও মহাকাশ সংস্থাগুলো মহাকাশে ডেটা সেন্টার স্থাপনের সম্ভাবনা নিয়ে কাজ করছে। মহাকাশে সীমাহীন সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মেটানোই এর মূল লক্ষ্য।

এসঅ্যান্ডপি গ্লোবাল মার্কেট ইন্টেলিজেন্সের এক বিশ্লেষণে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইউরোপে ডেটা সেন্টারের দ্রুত সম্প্রসারণের ফলে ২০৩০ সালের মধ্যে বিশ্বব্যাপী বিদ্যুৎ চাহিদা প্রায় দ্বিগুণ হতে পারে।

এদিকে ভারত আগামী তিন বছরের মধ্যে বার্ষিক মহাকাশযান উৎপাদন তিন গুণ বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করেছে। পাশাপাশি, ২০৩০ সালের মধ্যে বৈশ্বিক মহাকাশ শিল্পে ভারতের অংশ বর্তমান ২ শতাংশ থেকে বাড়িয়ে ৮ শতাংশে উন্নীত করার পরিকল্পনাও রয়েছে।

উল্লেখ্য, গত ডিসেম্বরেই ভারত তাদের ইতিহাসের সবচেয়ে ভারী বাণিজ্যিক যোগাযোগ উপগ্রহ সফলভাবে উৎক্ষেপণ করেছে। ইসরোর শক্তিশালী ‘বাহুবলি’ রকেট ব্যবহার করে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান এএসটি স্পেসমোবাইল-এর ব্লুবার্ড ব্লক-২ যোগাযোগ উপগ্রহটি পৃথিবীর নিম্ন কক্ষপথে পাঠানো হয়।

সূত্র: আরটি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
বিরল রত্নের সন্ধান

মঙ্গলের উল্কাপিণ্ডে মিলল বিরল রত্নের সন্ধান

June 23, 2026
ব্যাংক অ্যাকাউন্ট

এই অ্যাপের ফাঁদে ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হতে পারে, সাবধান থাকবেন যেভাবে

June 23, 2026
Phone

ফোনের বাক্স ফেলে দেন? এতেই আছে আপনার ডিভাইসের রক্ষাকবচ

June 20, 2026

Latest News

বিরল রত্নের সন্ধান

মঙ্গলের উল্কাপিণ্ডে মিলল বিরল রত্নের সন্ধান

ব্যাংক অ্যাকাউন্ট

এই অ্যাপের ফাঁদে ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হতে পারে, সাবধান থাকবেন যেভাবে

Phone

ফোনের বাক্স ফেলে দেন? এতেই আছে আপনার ডিভাইসের রক্ষাকবচ

ধুলিঝড়

মঙ্গলগ্রহে ধুলিঝড়ের নজরকাড়া দৃশ্য ধরা পড়ল ইউরোপীয় মহাকাশ সংস্থার ক্যামেরায়

অ্যাপল

অ্যাপল গ্রাহকদের জন্য দুঃসংবাদ, বাড়তে পারে সব ডিভাইসের দাম

হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ ওয়েবে আসছে ভয়েস-ভিডিও কল, মিলবে স্ক্রিন শেয়ারিং সুবিধাও

হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে? দ্রুত করুন এই কাজগুলো

আটলান্টিক

আটলান্টিকের গভীর স্রোত দুর্বল, বিশ্বজুড়ে আবহাওয়ায় বড় প্রভাবের শঙ্কা

সংকট

মেমোরি চিপ সংকটে বাড়তে পারে আইফোনসহ অ্যাপলের পণ্যের দাম

হুয়াওয়ে

হুয়াওয়ে আনছে দুইটি নতুন ওয়্যারলেস ইয়ারবাডস

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa