Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ বিক্রয়কর্মীর কাছ থেকে সিগারেট ও টাকা ছিনতাইয়ের অভিযোগে যুবদল নেতা গ্রেফতার
Bangladesh breaking news বরিশাল বিভাগীয় সংবাদ

বিক্রয়কর্মীর কাছ থেকে সিগারেট ও টাকা ছিনতাইয়ের অভিযোগে যুবদল নেতা গ্রেফতার

By Shamim RezaAugust 13, 2024Updated:August 13, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : বরগুনার বামনায় একটি সিগারেট কোম্পানির বিক্রয়কর্মীর কাছ থেকে টাকা ও সিগারেট ছিনিয়ে নেওয়ার অভিযোগে বরগুনা জেলা যুবদলের সহ-সভাপতি গোলাম কিবরিয়াকে আটক করেছে নৌ-বাহিনী। পরে এ ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

Golam-Kibria

Advertisement

গ্রেপ্তারকৃত যুবদল নেতা বরগুনা জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি।

রবিবার (১১ আগস্ট) দিবাগত রাতে চাঁদাবাজির অভিযোগে বামনা উপজেলার বাসা থেকে নৌ-বাহিনীর সদস্যরা তাকে আটক করে। এরপর তাকে বামনা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এরপর পুলিশ অভিযোগকারীর দায়ের করা চাঁদাবাজির মামলার সোমবার তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাসেল মজুমদারের আদালতে হাজির করলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন ।

বামনা থানা পুলিশ সুত্রে জানা গেছে, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো কোম্পানির বিক্রয় প্রতিনিধি আল আমিনের কাছ থেকে নগদ ১০ হাজার টাকা ও ৩২ হাজার ৪০০ টাকা মূল্যের ১০ কার্টন বেনসন সিগারেট ছিনিয়ে নেয় অভিযুক্ত গোলাম কিবরিয়া। এ ঘটনায় আল আমিন বাদী হয়ে বামনা থানায় মামলা করলে প্রধান আসামি হিসেবে গোলাম কিবরিয়াকে গ্রেপ্তার দেখানো হয়।

এ বিষয়ে মামলার বাদী আল আমিন বলেন, “রবিবার বেলা ১১টার দিকে বরগুনার বামনা উপজেলার পূর্ব সফিপুর এলাকায় রতন চন্দ্র দাসের মুদি দোকানের সামনে সিগারেট বিক্রির উদ্দেশে যাই। এ সময় গোলাম কিবরিয়া এবং আমাদের কন্ঠের বামনা প্রতিনিধি সুমন গোলদার আমার কাছ থেকে নগদ ১০ হাজার টাকা ও ৩২ হাজার ৪০০ টাকা মুল্যের ১০ কার্টুন বেনসন সিগারেট ছিনিয়ে নেয়।”

তিনি আরও বলেন, “পরে উল্টো আমাকে ধরে নিয়ে বামনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে বেশি দামে সিগারেট বিক্রির অভিযোগে ইউএনও’র মাধ্যমে মোবাইল কোর্ট বসিয়ে আমাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।”

এ বিষয়ে ইউএনও মো. আল ইমরান বলেন, “গোলাম কিবরিয়া ও সুমন গোলদারের সাক্ষ্যের ভিত্তিতে সিগারেট বেশি দামে বিক্রি করার দায়ে আল আমিন নামের একজনকে জরিমানা করা হয়েছে। তবে চাঁদাবাজির বিষয়টি আমি জানি না।”

ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো সিগারেট কোম্পানির বরগুনা ও পটুয়াখালীর পরিবেশক সুলতান মৃধা বলেন, “অন্যায়ভাবে বিক্রয় প্রতিনিধিকে জরিমানা করা হয়েছে। তবে বিক্রয় প্রতিনিধি বাদী হয়ে মামলা করেছেন। আশা করি আদালত চাঁদাবাজদের সঠিক বিচার করবেন “

বরগুনা জেলা যুবদলের সভাপতি জাহিদ হোসেন মোল্লা বলেন, “গোলাম কিবরিয়ার বিরুদ্ধে কেন্দ্রীয় নেতাদের অবহিত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি যদি চাঁদাবাজি করে থাকেন দল সেটা কোনোভাবেই সমর্থন করবে না।”

সেনাবাহিনী কবে ব্যারাকে ফিরবে, জানালেন সেনাপ্রধান

এ বিষয়ে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) তুষার কুমার মন্ডল বলেন, “গোলাম কিবরিয়াকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন। এ মামলার অন্য আসামি সুমন গোলদার পলাতক রয়েছে তাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
শিশু রিফাত

বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

June 21, 2026
Mosjid

মসজিদে হাজার টাকার জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা

June 21, 2026
আ.লীগ নেতা

গ্রেপ্তারের ভয়ে ছাদ থেকে লাফিয়ে প্রাণ গেল আ.লীগ নেতার

June 21, 2026

Latest News

শিশু রিফাত

বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

Mosjid

মসজিদে হাজার টাকার জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা

আ.লীগ নেতা

গ্রেপ্তারের ভয়ে ছাদ থেকে লাফিয়ে প্রাণ গেল আ.লীগ নেতার

শিবির নেতা খুন

গাইবান্ধায় শিবির নেতা খুন, নেপথ্যে কী?

যুবদল নেতা মাসুদ

আলোচিত যুবদল নেতা মাসুদ হত্যার মূল পরিকল্পনাকারী আইয়ুব গ্রেপ্তার

গৃহিণীর মৃত্যু

নারকেল গাছ ভেঙে পড়ে গৃহিণীর মৃত্যু

Manikganj

শিক্ষকের পিটুনিতে প্রসাব করে দিল শিশু, স্কুলে যেতে অনীহা

Shibaloy

নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ

OC

ভুক্তভোগী নারীকে ‘মাল’ বলা সেই ওসি প্রত্যাহার

মামলার আসামি

পীর ‘সেজে’ কবরস্থানে আস্তানা গাড়লেন হত্যা মামলার আসামি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa