Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home লাইফস্টাইল বিরল চিনির সন্ধান দিলেন বিজ্ঞানীরা, খেতে পারবেন ডায়াবেটিসের রোগীরাও
লাইফস্টাইল

বিরল চিনির সন্ধান দিলেন বিজ্ঞানীরা, খেতে পারবেন ডায়াবেটিসের রোগীরাও

By Shamim RezaJan 17, 2026, 5:33 PM Asia/Dhaka2 Mins Read
Advertisement

সাধারণ সাদা চিনি স্বাদে মিষ্ট হলেও বিভিন্ন সময় নানা রোগের কারণে এটি গ্রহণে নিষেধ করা হয়। চিকিৎসকরা সুস্বাস্থ্য বজায় রাখার জন্য সাদা চিনির বিকল্প উপাদান খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। বিশেষ করে ডায়াবেটিসের মতো রোগের ক্ষেত্রে এ সমস্যা বেশি জটিল আকার ধারন করে। এ সময় বিকল্প উপাদান নিয়ে যখন নানা প্রশ্ন ও দ্বিধাদ্বন্দ্ব, তখন সামনে এল নতুন তথ্য।

sugar

সম্প্রতি জানা গেছে, বিজ্ঞানীর একটি বিরল প্রাকৃতিক চিনি শনাক্ত করেছেন, যার স্বাদ প্রায় সাধারণ চিনির মতো একই। এতে ক্যালোরির পরিমাণও বেশ কম থাকে এবং এই চিনি গ্রহণের ফলে ইনসুলিনের মাত্রা ব্যাপক হারে বৃদ্ধি পায় না। ফলে এটি ডায়াবেটিসের মতো রোগীদের জন্য উপযোগ্য। যা প্রচলিত পরিশোধিত ও কৃত্রিম মিষ্টি―উভয়েরই বিকল্প উপাদান হতে পারে।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ট্যাগাটোজ নামক চিনিটি সুক্রোজের মতো প্রায় ৯২ শতাংশ মিষ্টি স্বাদের। এতে ক্যালোরি মাত্র এক-তৃতীয়াংশ থাকে। প্রচলিত ও বিভিন্ন ধরনের কৃত্রিম চিনির বিকল্প হিসেবে ট্যাগাটোজ রক্তের গ্লুকোজের মাত্রার ওপর ন্যূনতম প্রভাব ফেলে। যা ডায়াবেটিস বা ইনসুলিন সংবেদনশীলযুক্ত ব্যক্তিদের জন্য সহায়ক।

বায়োটেকনোলজি ফার্ম ম্যানুস বায়ো (মার্কিন) এবং কেক্যাট এনজাইম্যাটিকের (ভারত) সঙ্গে কাজ করা টাফ্টস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বৃহৎ পরিসরে ট্যাগাটোজ উৎপাদনের জন্য একটি নতুন এবং অধিকতর কার্যকর পদ্ধতি প্রদর্শন করেছেন। তাদের গবেষণার ফলাফল সেল রিপোর্টস ফিজিক্যাল সায়েন্সে প্রকাশ হয়েছে।

ফলমূল এবং দুগ্ধজাত দ্রব্যে ট্যাগাটোজ উপাদান প্রাকৃতিকভাবে অল্প পরিমাণ পাওয়া যায়। কিন্তু এর সীমিত প্রাপ্যতার জন্য এর বাণিজ্যিক ব্যবহার সীমিত। আর বিদ্যমান উৎপাদন পদ্ধতিগুলো বেশ ব্যয়বহুল ও অদক্ষ।

তবে এই সমস্যা কাটিয়ে ওঠার জন্য বিজ্ঞানীরা ক্ষুদ্র উৎপাদন ইউনিট হিসেবে কাজের জন্য এসচেরিচিয়া কোলাই ব্যাকটেরিয়া তৈরি করেছিলেন। যারা স্লাইম মোল্ড থেকে একটি নতুন আবিষ্কৃত এনজাইম বের করেছিলেন, যা গ্যালাকটোজ-১-ফসফেট-সিলেকটিভ ফসফেটেজ নামে পরিচিত, যা গ্লুকোজকে ট্যাগাটোজে রূপান্তর করতে সক্ষম। প্রক্রিয়াটি ৯৫ শতাংশ পর্যন্ত উৎপাদন সক্ষমতা অর্জন করেছে, যা বর্তমান পদ্ধতির তুলনায় বেশি।

টাফ্টসের জৈবিক প্রকৌশলী নিক নায়ার ব্যাখ্যা করে বলেন, ট্যাগাটোজ উৎপাদনের জন্য প্রতিষ্ঠিত প্রক্রিয়া রয়েছে। তবে সেসব অদক্ষ ও ব্যয়বহুল। আমরা এসচেরিচিয়া কোলাই ব্যাকটেরিয়াকে ক্ষুদ্র মাধ্যম হিসেবে কাজ করার জন্য ইঞ্জিনিয়ারিং করে ট্যাগাটোজ উৎপাদনের একটি উপায় বের করেছি। এতে প্রচুর পরিমাণ গ্লুকোজ ট্যাগাটোজে প্রক্রিয়াজাত করার জন্য সঠিক মাত্রায় এনজাইম থাকে।

ট্যাগাটোজ দাঁতের স্বাস্থ্যের জন্য সহায়ক বলেও বিবেচনা করা হয়। এটি ক্ষতিকারক মুখের ব্যাকটেরিয়া সীমিত করতে কাজ করতে পারে। অনেক কৃত্রিম মিষ্টির বিপরীতে বেকিং তাপমাত্রাও সহ্য করতে পারে।

অচেতন অবস্থায় উদ্ধার গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী

সবশেষ গবেষকদের মতামত, পদ্ধতিটি ট্যাগাটোজ এবং অন্যসব বিরল চিনির ব্যবহার বাড়াতে পারে। আগামী ২০৩২ সালের মধ্যে বিশ্বজুড়ে ট্যাগাটোজের বাজার ২৫০ মিলিয়ন ডলারে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at ZoomBangla iNews, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
রাগ

রাগ সামলানোর ১০টি কার্যকর কৌশল ও মনোবিজ্ঞানের ব্যাখ্যা

May 21, 2026, 8:26 PM Asia/Dhaka
নেল কাটার

নেল কাটারের ছোট ছিদ্রের আসল ব্যবহার জানলে অবাক হবেন

May 21, 2026, 4:29 PM Asia/Dhaka
ওয়াশিং মেশিনে

ওয়াশিং মেশিনে নিয়মিত কাপড় ধুলে মাসে বিদ্যুৎ বিল কত আসে?

May 20, 2026, 12:28 AM Asia/Dhaka
Latest News
রাগ

রাগ সামলানোর ১০টি কার্যকর কৌশল ও মনোবিজ্ঞানের ব্যাখ্যা

নেল কাটার

নেল কাটারের ছোট ছিদ্রের আসল ব্যবহার জানলে অবাক হবেন

ওয়াশিং মেশিনে

ওয়াশিং মেশিনে নিয়মিত কাপড় ধুলে মাসে বিদ্যুৎ বিল কত আসে?

ব্লুটুথ হেডফোন

ব্লুটুথ হেডফোন কি মস্তিষ্কের জন্য ক্ষতিকর, যা বলছে বিজ্ঞান

ঘুম ভেঙে ওঠা

ঘুম ভেঙে ওঠার মুহূর্তেই ভুল করে বসছেন? অজান্তেই রোগ দানা বাঁধছে শরীরে, দ্রুত সতর্ক হোন

নিয়মিত ডিম খাওয়া

প্রতিদিন ডিম খেলে শরীরে কী ঘটে?

হাঁটা

প্রতিদিন কত কিলোমিটার হাঁটা উচিত? জেনে নিন বয়সভেদে নির্দেশনা

লিভার নষ্ট

লিভার নষ্ট হওয়ার আগেই শরীর ১৩টি সংকেত দেয়

১৩টি সংকেত

শরীরে ১৩টি সংকেত থাকলেই সাবধান, হতে পারে ভয়ংকর বিপদ

বোতাম

কোটের হাতার বোতাম কেন থাকে? জানলে অবাক হবেন

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp