জুমবাংলা ডেস্ক : টানা কয়েকদিনের দাবদাহে অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষের জীবন। এই গরমে কষ্ট পাচ্ছে পশু-পাখিরাও। দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির জন্য প্রার্থনা করছেন ধর্মপ্রাণ মানুষ। এ অবস্থায় জামালপুরেও বৃষ্টি চেয়ে ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা।

বৃষ্টির জন্য নামাজ

Advertisement

৮ জুন, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে জামালপুর কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে এ বিশেষ নামাজ ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে অংশ গ্রহণ করেন হাজারো মুসল্লি। এ নামাজে ইমামতি করেন শহরের বড় মসজিদের খতিব মুফতি আব্দুল্লাহ।

মুসল্লি ও স্থানীয়রা জানান, নামাজ শেষে রহমতের বৃষ্টির জন্য মোনাজাত করা হয়। উল্টো হাতে এই মোনাজাত করা হয়। এর মানে হলো- এখন দেশে যে অবস্থা বিরাজ করছে আল্লাহ যেন সে অবস্থা পরিবর্তন করে দেন। দেশজুড়ে যে দাবদাহ ও গরম পড়েছে তা যেন কমিয়ে দেন। আল্লাহ যেন রহমতের বৃষ্টি নাজিল করেন।

স্থানীয় মুসল্লি মমতাজ উদ্দিন বলেন, দিনভর প্রচণ্ড গরম, বিদ্যুতও থাকে না। এরমধ্যে অনেক দিন বৃষ্টি নেই। তাই আল্লাহর কাছে একটু বৃষ্টির আশায় আমরা নামাজ আদায় করেছি।

সোলায়মান নামে একজন বলেন, এই গরমে শুধু মানুষ নয়, পশু-পাখিরাও কষ্ট পাচ্ছে। এটা এক ধরনের বড় দুর্যোগ। তাই এই দুর্যোগ থেকে রক্ষা পেতে আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। নামাজ ও মোনাজাত করে আমরা আল্লাহর কাছে বৃষ্টি চেয়েছি। সৃষ্টিকর্তা রহমত বর্ষণ করবেন বলে আশা করছি।

মাওলানা মুফতি মনিরুল ইসলাম বলেন, তীব্র তাপপ্রবাহে মানুষ অস্থির হয়ে পড়েছে। অনাবৃষ্টি ও দুর্ভিক্ষের সময় মহানবী (সা.) সাহাবিদের নিয়ে ইসতিসকার নামাজ আদায় করেছিলেন। তাই আমরাও আজ এই নামাজ আদায় করলাম। এই অবস্থার যেন পরিবর্তন হয় সে জন্য উল্টো হাতে মোনাজাত করে আল্লাহর কাছে প্রার্থনা করলাম।

জীবন শেষ হয়ে যাবে এই স্বভাবের মেয়ের প্রেমে পড়লে

এদিকে আজ রাজধানী ঢাকাসহ দেশের ৬ বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.