Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home Bangladesh breaking news র‍্যাগিংয়ের দায়ে চুয়েটের ১১ শিক্ষার্থী বহিষ্কার
Bangladesh breaking news চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

র‍্যাগিংয়ের দায়ে চুয়েটের ১১ শিক্ষার্থী বহিষ্কার

By Tarek HasanDec 12, 2024, 12:38 PM Asia/Dhaka2 Mins Read

জুমবাংলা ডেস্ক : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) জুনিয়র শিক্ষার্থীদের র‍্যাগিং করার দায়ে ১১ শিক্ষার্থীকে ৬ মাসের জন্য সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। বহিস্কৃতরা সবাই বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী।

Advertisement

গতকাল বুধবার (১১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির ২৭৮তম সভায় এ সিদ্ধান্ত হয়। পরে কমিটির সদস্য সচিব ও ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৫ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে ২৩ ব্যাচের (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) কয়েকজন শিক্ষার্থীকে চুয়েটের প্রধান গেটের বাইরে হেনস্তার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির তদন্তে ১১ জনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।

আরও বলা হয়, বহিষ্কৃত শিক্ষার্থীরা এই ছয় মাস বিশ্ববিদ্যালয়ের কোনো আবাসিক হলে অবস্থান করতে পারবেন না। তবে তারা চাইলে আগামী ১৫ দিনের মধ্যে একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান বরাবর আপিল করতে পারবেন।

র‍্যাগিংয়ের বিরুদ্ধে প্রশাসনের এমন কঠোর অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। যন্ত্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবু মাহদী চৌধুরী বলেন, ‘র‍্যাগিংয়ের বিরুদ্ধে এমন কঠোর অবস্থান নেওয়ায় প্রশাসনকে ধন্যবাদ জানাই। আশা করি, এই সিদ্ধান্ত একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।’

৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তরের উপপরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, র‍্যাগিংয়ের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন এবং অভিযুক্ত শিক্ষার্থীদের ব্যক্তিগত শুনানি পর্যালোচনা শেষে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
ইয়াবা

রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-মদসহ ৩ জন গ্রেফতার

May 24, 2026, 10:26 PM Asia/Dhaka
Harirampur

হরিরামপুরের চরাঞ্চলে রক্তক্ষয়ী সংঘর্ষ ও প্রাণহানির আশঙ্কা

May 24, 2026, 9:05 PM Asia/Dhaka
জখম

ফতুল্লায় চাঁদা না পেয়ে গাড়িচালককে কুপিয়ে জখম, আটক ২

May 24, 2026, 8:32 PM Asia/Dhaka
Latest News
ইয়াবা

রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-মদসহ ৩ জন গ্রেফতার

Harirampur

হরিরামপুরের চরাঞ্চলে রক্তক্ষয়ী সংঘর্ষ ও প্রাণহানির আশঙ্কা

জখম

ফতুল্লায় চাঁদা না পেয়ে গাড়িচালককে কুপিয়ে জখম, আটক ২

৯ তলা

মোহাম্মদপুরে ৯ তলা ভবনে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ২ ইউনিট

বেরোবি

ঈদের দিনে আবাসিক শিক্ষার্থীদের বিশেষ খাবার দিচ্ছে বেরোবি

শেরপুরে গৃহবধূকে ধর্ষণ

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে সাবেক ছাত্রদল নেতা আটক

মেহেরপুর

শিশু ধর্ষণের দায়ে একজনের মৃত্যুদণ্ড

হজ

সোমবার সন্ধ্যা থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু

সীমান্তে মাইন বিস্ফোরণ

সীমান্তে মাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত

রামিসা হত্যা

শিশু রামিসা ধ ‘র্ষ ‘ণ ও হত্যা মামলার চার্জশিট দাখিল

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp