সম্পর্কে এমন অনেক মুহূর্ত আসে, যখন বাইরে থেকে সবকিছু ঠিক মনে হলেও ভেতরে কোথাও একটা অস্বস্তি কাজ করে। সম্পর্ক রাখবেন, না ভাঙবেন—মুশকিল। ঠিক কী সমস্যা, তা কাউকে ঠিকমতো বোঝানো যায় না, কিন্তু অনুভব করা যায়—কথার ফাঁকে, নীরবতা কিংবা সঙ্গীর সামনে নিজের আচরণে। সেই অনুভূতিগুলো এড়িয়ে যাওয়া ঠিক নয়। তাতে নিজের মনের মধ্যে বাড়তে থাকে অস্বস্তি। এই ভালোবাসা কি আপনি প্রতিদিনের জীবনে গ্রহণ করতে চান? আপনি সেই মানুষটার সঙ্গে সারাজীবন কাটাতে চান? তাহলে বিয়ের আগে নিজেকে প্রশ্ন করুন?

Biye

Advertisement

একটা সময় আসে, যখন নিজের মনে হয়, ‘আমি কি আদৌ তাকে ভালোবাসি?’ তবে একই সঙ্গে গুরুত্বপূর্ণ হলো— সঙ্গী আপনাকে কিভাবে ভালোবাসেন? আপনার কঠিন সময়ে কীভাবে পাশে থাকেন? তার ব্যবহার, চেষ্টা ও নিয়মাবর্তিতা—এসবই আসল।

কিছু সম্পর্ক আমাদের বড় করে তোলে, আবার কিছু সম্পর্ক আমাদের ছোট করে দেয়। এই সম্পর্কে আপনি কেমন হয়ে উঠছেন। আপনি কি শান্ত, আত্মবিশ্বাসী এবং নিজের মতো? নাকি সবসময় দ্বিধায় ভোগেন, নিজেকে বারবার প্রশ্ন করুন। এই পরিবর্তনই সম্পর্কের প্রকৃত চিত্র তুলে ধরে।

আপনার সঙ্গী কি সত্যিই আপনাকে বোঝে? শুনতে হালকা লাগলেও, এ বিষয়টি বড্ড গভীর। হাসি-ঠাট্টা ও মজা—এসবের মাধ্যমে আমরা সবচেয়ে সহজে বোঝাপড়া অনুভব করি। আপনার রসিকতা, চিন্তাভাবনা বা ছোট ছোট অদ্ভুত বিষয়গুলোতে সে কীভাবে প্রতিক্রিয়া দেয়, তা থেকেই বোঝা যায়, সে আপনাকে কতটা চিনতে পেরেছে। বোঝাপড়া ভালো থাকলে, সেই সম্পর্কের ঘনিষ্ঠতাও অনেক বেশি হয়, বন্ধন দৃঢ় হয়।

যদি কিছুই না বদলায়, তবে কি সম্পর্ক টিকে থাকবে?—এমন একটি প্রশ্ন, যা অনেকেই এড়িয়ে যান। ভবিষ্যতের আশা বা পরিবর্তনের স্বপ্ন নয়—আজকের বাস্তবতা। যদি কিছুই না বদলায়, তাহলে কি আপনি সেই সম্পর্ক বেছে নেবেন? কারণ বাস্তবে মানুষ খুব কমই আমাদের প্রত্যাশা অনুযায়ী বদলায়।

আপনি আসলে কী খুঁজছেন? যদি এই প্রশ্নগুলো আপনার মনে আসে—একটু থামুন। আপনি কি সেই সম্পর্কে থাকার জন্য ভরসাস্থল খুঁজছেন, নাকি বেরিয়ে আসার অনুমতি চাইছেন? যে অনুভূতিটাকে আপনি চেপে রাখছেন, সেটাই অনেক সময় আগে সত্যিটা বুঝে ফেলে। তাই নিজে কী চাইছেন, সেটিও শতবার ভাবুন। কারণ জীবনটা আপনারই, বাকি জীবন একসঙ্গে কাটানোর জন্য আপনাকেই ভাবতে হবে—সঙ্গীকে নিজের জীবনে জড়িয়ে নিলে একছাদে থাকা যাবে কিনা।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

কারণ সম্পর্কে স্বচ্ছতা একদিনে হঠাৎ করে আসে না। তা ধীরে ধীরে তৈরি হয়। সেই প্রশ্নগুলোর মাধ্যমে, যেগুলোর সঠিক উত্তর দিতে আমরা দ্বিধা করি। অনেক সময় সবচেয়ে কঠিন বিষয়, না বোঝা নয়। বরং মেনে নেওয়া যে আপনি আগেই সত্যটা জানতেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.