জুমবাংলা ডেস্ক : আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন দেখে বিএনপি নেতারা হিংসার আগুনে পুড়ছে, তাই তারা দেশের উন্নয়ন দেখেও না দেখার ভান করছে আর বিভিন্ন স্থানে মিথ্যাচার করে বেড়াচ্ছে।

Advertisement

রবিবার জামালপুরের মেলান্দহ উপজেলা হাজরাবাড়ি পৌর আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন মির্জা আজম।

মির্জা আজম আরও বলেন, বিএনপি ভালো করেই জানে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও দেশের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর তার নৌকা প্রতীকের উপরই ভরসা রাখবে, জনগণ আবারও আওয়ামী লীগকেই রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবে। তাই দেশের মানুষের উপর বিএনপির এখন আস্থা নেই, এখন তারা জনগণের আস্থা না পেয়ে ক্ষমতায় আসতে বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে।

হাজরাবাড়ি পৌর আওয়ামী লীগের সভাপতি মো. শামসুজ্জামান সুরুজের সভাপতিত্বে যৌথ বর্ধিত সভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিএস মিজানুর রহমান, ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ শফিক গেন্দা, মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোমিনুল ইসলাম বাবু প্রমুখ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.