বলিউডের আশি–নব্বই দশকের পরিচিত মুখ, অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন। টাইমস অব ইন্ডিয়া থেকে জানা যায়, গত ১৩ মার্চ৭১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো প্রকাশ করা হয়নি। পরদিন ১৪ মার্চ মুম্বাইয়ের ওশিওয়ারা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন করা হয় এই অভিনেত্রীর।

মধু মালহোত্রা ১৯৭৫ সালে র্যামসে ব্রাদার্সের হরর সিনেমা ‘আন্ধেরা’র মাধ্যমে অভিনয়জগতে পা রাখেন। পরে ১৯৭৯ সালে শক্তি সামন্ত পরিচালিত ‘দ্য গ্রেট গ্যাম্বলার’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে মূলধারার বলিউডে পরিচিতি পান। সিনেমাটিতে তিনি অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চনের চরিত্র জয়ের বোনের ভূমিকায়।
১৯৮৩ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় চলচ্চিত্র ‘হিরো’তে অভিনয় করে দর্শকদের কাছে আরও পরিচিত হয়ে ওঠেন মধু মালহোত্রা। সিনেমাটি প্রধান চরিত্রে ছিলেন জ্যাকি শ্রফ।এই সিনেমার বিখ্যাত গান ‘লাম্বি জুদাই’-এ তার উপস্থিতি দর্শকদের মনে আলাদা জায়গা করে নেয়। গানটি গেয়েছিলেন পাকিস্তানি শিল্পী রেশমা।
মধু মালহোত্রা অভিনয় করেছিলেন জনপ্রিয় চলচ্চিত্র ‘সত্তে পে সত্তা-তে’ও। সিনেমাটি তার অভিনয় প্রশংসা পায়। এই সিনেয়ানায় প্রধান চরিত্রে ছিলেন অমিতাভ বচ্চন ও হেমা মালিনী। দীর্ঘ অভিনয় জীবনে শতাধিক সিনেমায় কাজ করেছেন মধু মালহোত্রা। এছাড়া তিনি হরর ঘরানার চলচ্চিত্রেও কাজ করেছেন।
একসময় বলিউডে নিয়মিত দেখা যেত তাকে। যদিও পরে ধীরে ধীরে অভিনয় থেকে দূরে সরে যান। তবু আশি ও নব্বই দশকের সিনেমাপ্রেমীদের কাছে মধু মালহোত্রা স্মরণীয় হয়ে থাকবেন তার বৈচিত্র্যময় চরিত্র আর জনপ্রিয় গানগুলোর দৃশ্যে উপস্থিতির জন্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


