বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে পানামা ও মিসরের বিপক্ষে মাঠে নামতে পারেননি ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার। মাংসপেশীর চোটের কারণে দীর্ঘদিন ধরেই ভুগছিলেন তিনি। বিশ্বকাপ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে তার ফিটনেস নিয়ে অনিশ্চয়তা বাড়লেও এবার কিছুটা স্বস্তির খবর দিয়েছে ব্রাজিল শিবির।

গত মাসে করা স্ক্যানে দেখা যায়, নেইমারের গ্রেড–টু মাত্রার পেশী ছিঁড়ে গেছে। ফলে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা প্রায় দুই থেকে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে বাধ্য হন।
সোমবার (৮ জুন) ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের আরেকটি স্ক্যান করা হয়। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (CBF) এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, তার শারীরিক অবস্থায় প্রত্যাশিত উন্নতি দেখা গেছে এবং চিকিৎসা পরিকল্পনা অনুযায়ী পুনর্বাসন প্রক্রিয়া চলছে।
বিবৃতিতে আরও বলা হয়, “তার চিকিৎসায় প্রত্যাশিত অগ্রগতি দেখা যাচ্ছে। তিনি জাতীয় দলের মেডিকেল স্টাফদের তত্ত্বাবধানে পুনর্বাসন ও শারীরিক প্রস্তুতি চালিয়ে যাবেন।”
আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে ব্রাজিল। সেই ম্যাচের আগে পুরোপুরি ফিট হওয়ার লক্ষ্য নিয়ে কঠোর পরিশ্রম করছেন নেইমার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



