শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা—বছরের প্রায় সব সময়েই অনেক মানুষ ব্রণের সমস্যায় ভোগেন। ত্বকের লোমকূপের নিচে থাকা তেল নিঃসরণ গ্রন্থি ও মৃত কোষ জমে এই সমস্যা তৈরি হয়। ব্রণের যন্ত্রণায় অনেকে বাজারের বিভিন্ন প্রসাধনী ব্যবহার করলেও সব সময় কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না।

এক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উত্তম। তবে প্রাথমিক পর্যায়ে চাইলে কিছু ঘরোয়া উপায় অনুসরণ করা যেতে পারে। ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে কিছু ঘরোয়া সমাধান তুলে ধরা হলো—
**রসুন:**
রসুন শুধু রান্নার উপাদান নয়, এটি ব্রণ কমাতেও সহায়ক হতে পারে। দুই-এক কোয়া রসুন কেটে রস বের করে আক্রান্ত স্থানে লাগাতে পারেন। ৫–৭ মিনিট পর ধুয়ে ফেলতে হবে। চাইলে রাতে লাগিয়ে রেখে সকালে ধুয়ে নেওয়া যেতে পারে।
**লেবুর রস:**
লেবুর রস ব্রণের ওপর ব্যবহার করা যায়। এর সঙ্গে সামান্য দারুচিনি মিশিয়ে রাতে লাগালে উপকার পাওয়া যেতে পারে। সকালে হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিতে হবে।
**শসা:**
শসা ত্বকের জন্য উপকারী একটি প্রাকৃতিক উপাদান। শসা থেঁতো করে ১৫–২০ মিনিট মুখে লাগিয়ে রাখা যেতে পারে। এছাড়া শসা পানিতে ভিজিয়ে সেই পানি পান করা বা মুখ ধোয়ার ক্ষেত্রেও উপকার পাওয়া যায়।
**অ্যাসপিরিন:**
অ্যাসপিরিন ট্যাবলেটে থাকা স্যালিসাইলিক অ্যাসিড ব্রণ শুকাতে সাহায্য করতে পারে। কয়েকটি ট্যাবলেট গুঁড়া করে অল্প পানির সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে রাতে লাগানো যায়। সকালে ধুয়ে ফেলতে হবে। সংবেদনশীল ত্বকে কম সময় রেখে ব্যবহার করা উচিত।
**গ্রিন টি:**
গ্রিন টি ব্রণ কমাতে কার্যকর বলে ধরা হয়। গ্রিন টি তৈরি করে ঠান্ডা করে তুলা দিয়ে আক্রান্ত স্থানে লাগানো যায়। টি ব্যাগ ব্যবহার করলে ১৫–২০ মিনিট ত্বকে রেখে পরে ধুয়ে ফেলতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



