ল্যাপটপ কেনার পরিকল্পনা থাকলে সময়টা আপনার জন্য বেশ উপযোগী। আন্তর্জাতিক প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল তাদের ২০২৬ সালের জন্য সেরা উইন্ডোজ ল্যাপটপের তালিকা প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বৈচিত্র্যময় হার্ডওয়্যার অপশন, তুলনামূলকভাবে সাশ্রয়ী মূল্য, টাচস্ক্রিন ও ওএলইডি ডিসপ্লের সহজলভ্যতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফিচারের কারণে উইন্ডোজ ল্যাপটপ এখনো বাজারে ম্যাকবুকের শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে রয়েছে।

ল্যাপটপ

Advertisement

বিশেষভাবে উইন্ডোজ ১১–এ মাইক্রোসফট কোপাইলট এআই যুক্ত হওয়া এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন এক্স সিরিজ চিপ ব্যবহারের ফলে অনেক উইন্ডোজ ল্যাপটপ ব্যাটারি পারফরম্যান্সে ম্যাকবুককেও ছাড়িয়ে যাচ্ছে। এতে দীর্ঘ সময় কাজ করা ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধা তৈরি হয়েছে।

ম্যাশেবলের বিশ্লেষণে উঠে এসেছে, ২০২৬ সালে জনপ্রিয় উইন্ডোজ ল্যাপটপগুলো মূলত হালকা ও বহনযোগ্য ডিজাইন, শক্তিশালী গেমিং সক্ষমতা, ডুয়াল-ডিসপ্লে প্রযুক্তি এবং সহজে মেরামতযোগ্য কাঠামোর কারণে ব্যবহারকারীদের আস্থা অর্জন করেছে।

এখন উইন্ডোজ ল্যাপটপ কেবল অফিসের কাজ বা শিক্ষার্থীদের ব্যবহারের মধ্যেই সীমাবদ্ধ নয়। গেমিং, কনটেন্ট তৈরি এবং এআই-নির্ভর নানা কাজেও এসব ডিভাইস সমানভাবে কার্যকর ভূমিকা রাখছে।

২০২৬ সালের সেরা উইন্ডোজ ল্যাপটপ (ম্যাশেবল তালিকা অনুযায়ী)

সাধারণ ব্যবহারের জন্য সেরা: মাইক্রোসফট সারফেস ল্যাপটপ ৭ (১৩.৮ ইঞ্চি)

বাজেটের মধ্যে সেরা: এসার অ্যাসপায়ার ১৬ এআই

সেরা আল্ট্রাপোর্টেবল: আসুস জেনবুক এ১৪

শিক্ষার্থীদের জন্য উপযুক্ত: লেনোভো ইয়োগা ৭ টু-ইন-ওয়ান ১৪ (জেন ১০)

দীর্ঘ ব্যাটারি ব্যাকআপে সেরা: এইচপি ওমনি বুক ৫ (১৪ ইঞ্চি)

সেরা ওএলইডি ডিসপ্লে: লেনোভো যোগা স্লিম ৭এক্স

বড় স্ক্রিনের সেরা ল্যাপটপ: এসার সুইফট গো ১৬

টু-ইন-ওয়ান ক্যাটাগরিতে সেরা: লেনোভো যোগা ৯আই টু-ইন-ওয়ান অরা এডিশন

গেমিংয়ের জন্য সেরা: এলিয়েনওয়্যার ১৬এক্স অরোরা

ডুয়াল-ডিসপ্লে সুবিধায় সেরা: লেনোভো যোগা বুক ৯আই (জেন ১০)

সহজে মেরামতযোগ্য সেরা ল্যাপটপ: ফ্রেমওয়ার্ক ল্যাপটপ ১৩ (ইন্টেল কোর আল্ট্রা সিরিজ)

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.