Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home ট্র্যাভেল বুরুঙ্গি বিলের পাখির রাজ্যে
ট্র্যাভেল

বুরুঙ্গি বিলের পাখির রাজ্যে

By iNews DeskDecember 22, 20233 Mins Read

জাফর মুহাম্মদ : বগুড়া শহরের অদূরেই গাবতলী উপজেলা। এই উপজেলারই সুন্দর একটি ইউনিয়নের নাম নেপালতলী। সেই গ্রামে আছে চোখজুড়ানো বিস্তীর্ণ ফসলের মাঠ। হেমন্ত শেষে ঋতুতে এখন শীতের আমেজ। পৌষের প্রথম সপ্তাহ চলছে। মৃদু হিমেল হাওয়ায় এখনো মাঠে ফসল তুলতে ব্যস্ত কৃষক।

বুরুঙ্গি বিলের পাখির রাজ্যে
গেওয়ালা বাটান। ছবি: লেখক
Advertisement

এত বিশাল-বিস্তীর্ণ ফসলের মাঠকে বলা হয় পাথার। পাথারের সমার্থক হলো সমুদ্র। এই ফসলের সমুদ্রের মাঝখানে একটা বিল। নাম বুরুঙ্গি বিল। সারা বছর কচুরিপানায় ছেয়ে থাকে।

বর্ষায় চারপাশের ফসলের খেত আর বিল মিলেমিশে একাকার হয়ে যায়! শীতে বিলের মাঝখানে অনেকখানি জুড়ে থাকে পানি, টলটলে স্বচ্ছ। সেই পানির চারপাশে কচুরিপানার দেয়াল। কচুরিপানার চারপাশে জলা জায়গা। কোথাও হাঁটু পর্যন্ত আর কোথাও পানি একটু বেশি।

এই জায়গা জলাভূমির পাখিদের জন্য আদর্শ বটে! বিশেষ করে পাতিসরালির মতো পাখিদের জন্য। পাতিসরালিকে অনেকেই পরিযায়ী পাখি বা অতিথি পাখি বলে ভুল করে। এই পাখি আমাদের দেশের। শীত মৌসুম বাদে অন্য মৌসুমে এরা জোড়ায় জোড়ায় ছোট ছোট জলাশয়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকে। কিন্তু শীত এলে সব একসঙ্গে ঝাঁক বেঁধে বড় কোনো জলাশয়ে চলে যায়।

বুরুঙ্গি বিলের পাখির রাজ্যে
শামুকখোল। ছবি: লেখক

বলছিলাম বুরুঙ্গি বিলের কথা। শীতের শুরুতে বুরুঙ্গি বিল মুখর হয়ে উঠেছে পাতিসরালির ডাকে। বিলের সবচেয়ে সুরক্ষিত এলাকাজুড়ে পাতিসরালিদের অস্থায়ী আবাস। খুব খেয়াল না করলে তাদের খুঁজে পাওয়া বেশ মুশকিল।

তবে বুরুঙ্গি বিলে গেলেই চোখে পড়বে শামুকখোলদের। একটি-দুটি নয়, শয়ে শয়ে শামুকখোল একসঙ্গে দেখার কী যে অসাধারণ অনুভূতি, তা বলে বোঝানোর মতো নয়। এরা বিলের স্বচ্ছ পানির বাইরের অংশে কচুরিপানার মধ্যে খাবার খুঁজে খায়। খাবার খোঁজার পাশাপাশি খুনসুটিও চলতে থাকে তাদের। বিশাল আকৃতির এই শামুকখোল দেখতে দেখতেই হয়তো চোখে পড়বে বিশাল মেটে মাথা হট্টিটির ঝাঁক। এক একটি ঝাঁকে থাকে কয়েক শ মেটে মাথার হট্টিটি। উড়তে উড়তে তাদের তীক্ষ্ণ শব্দে পুরো বিল মুখর হয়ে ওঠে।

হাঁটুপানি পেরিয়ে একটু উঁচুমতো জলা জায়গাগুলোর কাদার মধ্যে গা ঢাকা দিয়ে খাবার খুঁজতে দেখা যায় গেওয়া বাটান পাখিদের। খুব খেয়াল না করলে চোখেই পড়ে না। পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় চমকে দিয়ে উড়ে চলে যায়। গেওয়া বাটানের পাশাপাশি চোখে পড়ে সদা চঞ্চল সিট্রিন খঞ্জন। এই পাখি গ্রীষ্মকালে তুন্দ্রার স্যাঁতসেঁতে তৃণভূমিতে, হিমবাহ বা পার্বত্য জলাশয়ে থাকে। শীতকালে এদের দেখা মেলে হাওর-বাঁওড় ও বিলের মতো জলাশয়ে। মে থেকে আগস্ট মাসে এরা তিব্বতে ঘাসের গোছা কিংবা ঝোপের তলায় অথবা পাথরের পেছনে বাটির মতো বাসা তৈরি করে। সেই বাসাতেই বাচ্চা ফোটায়।

বুরুঙ্গি বিলের পাখির রাজ্যে
পাতি শিলফিদ্দা। ছবি: লেখক

বুরুঙ্গি বিল জুড়ে দেখা মিলবে বড় বগা ও কানি বকের। ভাগ্য খুব ভালো থাকলে দেখা মিলতে পারে লালচে বকের। লম্বা গলার এই বককে স্থানীয়ভাবে সাপ পাখিও বলা হয়। তবে দেখা মেলে খুবই কম। খঞ্জনের মতোই ছোট্ট আরেক পাখিও দেখা যাবে বিলের চারপাশজুড়ে। এর নাম পাতি শিলাফিদ্দা। আকারে প্রায় টুনটুনির কাছাকাছি ছোট্ট এই পাখি দেখতে অসম্ভব সুন্দর। এ ছাড়া বিলের রোদে পাখা মেলে বসে থাকতে দেখা যাবে অসংখ্য ছোট পানকৌড়ি। শীতের হিমশীতল জলে মাছ ধরে কিছুক্ষণ পরপর রোদে ডানা ছড়িয়ে বসে থাকতে দেখা যায় তাদের। বিলজুড়ে দেখা যায় পাতি মাছরাঙা আর ধলাবুক মাছরাঙাদের।

বিলের আরেক লাজুক পাখি হলো নেউপিপি বা জলময়ূর। ঘাস-লতাপাতার ভেতর এরা এমন চুপটি করে থাকে যে আলাদা করাই মুশকিল। বিল ছাড়িয়ে পাড়ের দিক এগোলে চোখে পড়বে কতগুলো সবুজ বাঁশপাতি বা সুঁইচোরা পাখির। দেখতে বাঁশের পাতার মতোই লম্বা-সবুজ আর লেজটা সুচের মতো বলে এদের নাম সুঁইচোরা। উড়ন্ত পোকা ধরে আবার ফিরে বসে থাকে নিজ জায়গায়। বিল ছাড়িয়ে গ্রামের ভেতর দিকে উঠে এলে দেখা মেলে বড় তিতের।

এসব পাখি ছাড়াও তিলা ঘুঘু, ইউরেশিয়ান কণ্ঠি ঘুঘু, শালিক, গো-শালিক, চড়ুইয়ের মতো পাখি বুরুঙ্গি বিলকে কখনো নিশ্চুপ হতে দেয় না। আপনিও ছুটির কোনো অলস দিনে চুপি চুপি ঘুরে আসতে পারেন এই পাখির রাজ্য থেকে। তবে তাদের বিরক্ত করা যাবে না। তাদেরকে তাদের মতো থাকতে দিয়ে আপনি আপনার মতো ঘুরে দেখুন বুরুঙ্গি বিলের শীতের জাদু।

লেখক: প্রামাণ্যচিত্র নির্মাতা ও আলোকচিত্রী

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
ভিসা

নতুন তালিকায় ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

April 15, 2026
Visa

ভিসা নিয়ে ১৩ দেশের যৌথ নির্দেশনা

April 8, 2026
China Business Tour 2026 Canton Fair

GoBangladesh-এর উদ্যোগে Canton Fair 2026 কেন্দ্র করে চীনে ব্যবসা ও ট্রাভেল একসাথে করার বিশেষ সুযোগ

February 19, 2026

Latest News

ভিসা

নতুন তালিকায় ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

Visa

ভিসা নিয়ে ১৩ দেশের যৌথ নির্দেশনা

China Business Tour 2026 Canton Fair

GoBangladesh-এর উদ্যোগে Canton Fair 2026 কেন্দ্র করে চীনে ব্যবসা ও ট্রাভেল একসাথে করার বিশেষ সুযোগ

Visa

কাগজপত্র ঠিক থাকলেও ভিসা রিজেক্ট কেন, দায় কার?

বিদেশযাত্রার স্বপ্ন

বৈধ ভিসা থাকলেও যেসব কারণে ভেঙে যেতে পারে বিদেশযাত্রার স্বপ্ন

ভারতীয়দের পর্যটক ভিসা

ভারতীয়দের পর্যটক ভিসা দেওয়া ‘সীমিত’ করল বাংলাদেশ

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যেতে কত টাকা লাগবে

পাসপোর্ট

শুধু পাসপোর্ট থাকলেই বিশ্বের যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

ভারতের বদলে বিকল্প পর্যটনে ঝুঁকছেন বাংলাদেশি ভ্রমণ পিপাসুরা

রাখাইন কুইজিন

কক্সবাজারে ভোজন রসিকদের স্বর্গ: পেঁয়াজু থেকে রাখাইন কুইজিন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa