কফি মানেই শুধু ক্যাফেইনের ঝাঁজ এই ধারণা এখন আর পুরোপুরি ঠিক নয়। নতুন এক গবেষণা বলছে, ক্যাফেইন না থাকলেও কফি আপনার মুড ভালো করতে পারে এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করতে পারে।

কফি

Advertisement

আয়ারল্যান্ডের ইউনিভার্সিটি কলেজ অব কর্কের গবেষকেরা ৬২ জন অংশগ্রহণকারীকে নিয়ে এই গবেষণা চালান। তাদের মধ্যে ৩১ জন নিয়মিত কফি পান করতেন, আর বাকি ৩১ জন কফি পান করতেন না। গবেষণার শুরুতে দুই দলের মধ্যে স্বাস্থ্যগত দিক থেকে তেমন কোনো পার্থক্য ছিল না (যেমন স্ট্রেস, ঘুম, রক্তচাপ বা মানসিক অবস্থায়)।

তবে সময়ের সঙ্গে সঙ্গে নিয়মিত কফি পানকারীদের শরীরে কিছু আলাদা পরিবর্তন দেখা যায়। বিশেষ করে ইমিউন সিস্টেমের কিছু সূচক এবং অন্ত্রের মাইক্রোবায়োমে।

এরপর গবেষকেরা জানতে চান, এই উপকারিতার পেছনে ক্যাফেইন কতটা ভূমিকা রাখে। এজন্য কফি পানকারীদের দুই সপ্তাহ কফি বন্ধ রাখতে বলা হয়। তারপর তাদের আবার কফি দেওয়া হয়। এ সময় কেউ পান করেন ক্যাফেইনযুক্ত কফি, আর কেউ ডিক্যাফ (ক্যাফেইনমুক্ত) কফি, কিন্তু কেউ জানতেন না তারা কোনটি পান করছেন।

ফলাফল বেশ চমকপ্রদ। দেখা যায়, দুই ধরনের কফিই অন্ত্রের ব্যাকটেরিয়ার গঠনে পরিবর্তন আনে। অর্থাৎ, কফির কিছু উপাদান ক্যাফেইন ছাড়াও শরীরে প্রভাব ফেলতে পারে।

গবেষণায় আরও দেখা গেছে, ক্যাফেইনযুক্ত এবং ক্যাফেইনমুক্ত—দুই ধরনের কফিই স্ট্রেস কমাতে সাহায্য করে, মুড উন্নত করে, ডিপ্রেশন ও অস্থিরতা কমাতে সহায়ক এবং মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতে পারে।

তবে ক্যাফেইনযুক্ত কফির কিছু বাড়তি প্রভাবও রয়েছে। এটি মনোযোগ বাড়াতে, উদ্বেগ কমাতে এবং চাপ মোকাবিলার ক্ষমতা উন্নত করতে সাহায্য করেছে। অন্যদিকে ডিক্যাফ কফি ঘুমের মান ভালো করেছে, শারীরিক সক্রিয়তা বাড়িয়েছে এবং স্মৃতিশক্তি উন্নত করতে সহায়ক হয়েছে।

গবেষকেরা বলছেন, কফি আসলে একটি জটিল পানীয়, যা শুধু ক্যাফেইন নয়, বরং অন্ত্রের ব্যাকটেরিয়া, মেটাবলিজম এবং মানসিক স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত। এই সম্পর্ককে ‘গাট-ব্রেইন কানেকশন’ বলা হয়, যা এখনো পুরোপুরি বোঝা যায়নি।

তবে একটি বিষয় পরিষ্কার যে কফি ক্যাফেইন থাকুক বা না থাকুক, শরীর ও মনের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে এর প্রভাব ব্যক্তি ভেদে ভিন্ন হতে পারে, তাই নিজের শরীরের প্রতিক্রিয়া বুঝে কফি পান করাই সবচেয়ে ভালো পন্থা।

সূত্র: সাইন্স এল্যার্ট

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.