Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home লাইফস্টাইল চাকরিতে সফল হতে যে ১০টি গুণ থাকা জরুরি
লাইফস্টাইল

চাকরিতে সফল হতে যে ১০টি গুণ থাকা জরুরি

By Mynul Islam Nadimএপ্রিল 4, 20264 Mins Read

কর্মক্ষেত্রে অগ্রগতি লাভের প্রত্যাশা সবাই করে। প্রত্যাশা করে সহকর্মীদের ভেতর নিজের সম্মান, পদমর্যাদা ও প্রভাব বৃদ্ধি পাক। ইসলামের দৃষ্টিতে এই প্রত্যাশা দোষের নয়। ইসলাম মনে করে, কর্মক্ষেত্রে উন্নতি অর্জনের জন্য শুধু শিক্ষাগত যোগ্যতা নয়, বরং নৈতিকতা, চরিত্র ও আচরণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলাম মানুষকে এমন কিছু মৌলিক গুণাবলি শিক্ষা দেয়, যা তাকে পার্থিব জীবনেও অগ্রগতি লাভে সাহায্য করে। কোরআন ও হাদিসের আলোকে এমন ১০টি গুণ ও বৈশিষ্ট্যের বিবরণ দেওয়া হলো।

গুণ

Advertisement

১. পরিশ্রমী হওয়া : পরিশ্রম ছাড়া কোনো কাজেই উন্নতি সম্ভব নয়। ইসলাম মানুষকে অলসতা থেকে বিরত থাকতে এবং সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখার নির্দেশনা দেয়। কর্মক্ষেত্রে একজন পরিশ্রমী ব্যক্তি ধীরে হলেও স্থায়ী উন্নতি লাভ করে। কেননা দিন শেষে পরিশ্রমী ব্যক্তিই মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়। মহান আল্লাহ বলেন, ‘আর এই যে, মানুষ তাই পায় যা সে চেষ্টা করে, আর এই যে, তার কর্ম অচিরেই দেখান হবে। অতঃপর তাকে দেওয়া হবে পূর্ণ প্রতিদান।’ (সুরা নাজম, আয়াত : ৩৯-৪১)

২. বিশ্বস্ত ও আমানতদার হওয়া : কর্মক্ষেত্রে উন্নতি লাভের অন্যতম প্রধান শর্ত বিশ্বস্ত ও আমানতদার হওয়া। বিশ্বাস ও আমানতদারিতা শুধু অর্থের সঙ্গে সংশ্লিষ্ট নয়, বরং তা দায়িত্ব, তথ্য ও বিশ্বাস রক্ষা করার সঙ্গেও জড়িত। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন আমানত তার হকদারকে প্রত্যর্পণ করতে।’ (সুরা নিসা, আয়াত : ৫৮)

রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যার আমানতদারি নেই তার ঈমান নেই, যে অঙ্গীকার পূরণ করে না তার দ্বিনদারি নেই।’ (মুসনাদে আহমদ, হাদিস : ১২৫৬৭)

৩. সহযোগিতার মানসিকতা থাকা : কর্মক্ষেত্রে মানুষ এমন কর্মীই পছন্দ করে যে অন্যকে সহযোগিতার মানসিকতা রাখে। যারা অন্তরে ঈর্ষা পোষণ করে, সক্ষমতা থাকার পরও অন্যের সহযোগিতার জন্য অগ্রসর হয় না তাদেরকে কেউ পছন্দ করে না। আল্লাহ পরস্পরকে সাহায্য করার নির্দেশ দিয়ে বলেন, ‘সত্কর্ম ও আল্লাহভীতিতে তোমরা পরস্পরকে সহযোগিতা করবে।’ (সুরা মায়িদা, আয়াত : ২)

৪. সময়ানুবর্তী হওয়া : সময়কে মূল্যায়ন করা একজন সফল মানুষের অন্যতম গুণ। নির্দিষ্ট সময়ের মধ্যে কর্মক্ষেত্রে উপস্থিত হওয়া, যৌক্তিক সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা পেশাদারিত্বের পরিচায়ক। সময়ানুবর্তী কর্মী সহজেই কর্তৃপক্ষের সুদৃষ্টি অর্জন করতে পারে। পবিত্র কোরআনে আল্লাহ নিজে সময়ের শপথ করেছেন, যা সময়ানুবর্তিতার গুরুত্ব প্রমাণ করে। ইরশাদ হয়েছে, ‘সময়ের কসম! নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে।’ (সুরা আসর, আয়াত : ১-২)

৫. দায়িত্বশীল হওয়া : একজন কর্মীর কাছে নিয়োগদাতার সবচেয়ে বড় প্রত্যাশা থাকে দায়িত্বশীল আচরণ। আর দায়িত্বশীল আচরণের অর্থ হলো নিজের কাজকে গুরুত্ব দেওয়া এবং তা সঠিকভাবে সম্পন্ন করা। যে ব্যক্তি দায়িত্ব এড়িয়ে চলে, সে কখনো উন্নতি করতে পারে না। রাসুলুল্লাহ (সা.) দায়িত্বশীল হওয়ার তাগিদ দিয়ে বলেছেন, ‘নিশ্চয়ই তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।’ (সহিহ বুখারি, হাদিস : ২৫৫৪)

৬. কর্মদক্ষতা বাড়িয়ে চলা : যে কর্মী নিজের অগ্রগতি প্রত্যাশা করে সে কখনো নিজের যোগ্যতা নিয়ে আত্মতুষ্টিতে ভোগে না, বরং সে সব সময় নিজেকে এগিয়ে নেওয়ার চেষ্টা করে। কেননা ব্যক্তির যোগ্যতা ও কর্মদক্ষতা না বাড়লে তার অগ্রগতি প্রত্যাশা করা হাস্যকর। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন যে যখন তোমাদের কেউ কোনো কাজ করে তখন তা সে যত্নের সঙ্গে করবে।’ (শুআবুল ঈমান, হাদিস : ১৮৬৭)

৭. গোপনীয়তা রক্ষা করা : অফিসের তথ্য বা ব্যক্তিগত বিষয় গোপন রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গোপনীয়তা রক্ষা করতে না পারলে একজন কর্মীর ওপর থেকে আস্থা উঠে যায়। বিশ্বস্ততা বজায় রাখতে এই গুণ অপরিহার্য। রাসুলুল্লাহ (সা.) বলেন, কোনো ব্যক্তি কোনো কথা বলার পর আশেপাশে তাকালে তার উক্ত কথা (শ্রবণকারীর জন্য) আমানাত বলে গণ্য হবে।’ (সুনানে তিরমিজি, হাদিস: ১৯৫৯)

৮. সুন্দর আচরণ : সুন্দর আচরণ কর্মক্ষেত্রকে আনন্দময় করে তোলে। হাসিমুখে কথা বলা সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলে, যা কাজের পরিবেশ উন্নত করে এবং দলগত সফলতা বাড়ায়। আবু জর (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘তোমার হাস্যোজ্জ্বল মুখ নিয়ে তোমার ভাইয়ের সামনে উপস্থিত হওয়া তোমার জন্য সদকাস্বরূপ।’ (সুনানে তিরমিজি, হাদিস : ১৯৫৬)

৯. ধৈর্য ও সংযম প্রদর্শন : কর্মক্ষেত্রে নানা সমস্যা ও চাপ আসতেই পারে, এমন সময় ধৈর্য ও সংযম অত্যন্ত জরুরি। ধৈর্য না থাকলে মানুষ ভেঙে পড়ে আর সংযম না থাকলে সে অযাচিত কাজ করে বসে। ধৈর্যশীল ব্যক্তি প্রতিকূল অবস্থাতেও স্থির থাকে এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারে, যা তাকে সফলতার দিকে নিয়ে যায়। মহান আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।’ (সুরা বাকারা, আয়াত : ১৫৩)

১০. সম্পর্কের ভারসাম্য রক্ষা করা : কর্মক্ষেত্রে সম্পর্কের ভারসাম্য রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত পছন্দ ও অপছন্দের ভিত্তিতে নৈকট্য ও দূরত্ব কখনো কখনো মানুষের জন্য বিপদের কারণ হয়। আবু হুরায়রা (রা.) বলেন, ‘নিজের বন্ধুর সঙ্গে ভালোবাসার আধিক্য প্রদর্শন করবে না। হয়ত সে একদিন তোমার শত্রু হয়ে যাবে। তোমার শত্রুর সাথেও শত্রুতার চরম সীমা প্রদর্শন করবে না। হয়ত সে একদিন তোমার বন্ধু হয়ে যাবে।’ (সুনানে তিরমিজি, হাদিস : ১৯৯৭)

মহান আল্লাহ সবাইকে উল্লিখিত গুণাবলিগুলো নিজের মধ্যে ধারণ করার মাধ্যমে দুনিয়া ও আখেরাতে উন্নতি লাভের তাওফিক দিন। আমিন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
Vuri

ভুঁড়ি বাড়লে পুরুষদের যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে

জুন 17, 2026
হার্ট অ্যাটাক

হার্ট অ্যাটাকের আগেই শরীর দেয় ৩০টি সংকেত, অবহেলা করলেই বিপদ

জুন 17, 2026
পকেট খালি

পকেট খালি? মেনে চলুন টাকা সঞ্চয়ের এই টিপসগুলো

জুন 17, 2026
Latest News
Vuri

ভুঁড়ি বাড়লে পুরুষদের যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে

হার্ট অ্যাটাক

হার্ট অ্যাটাকের আগেই শরীর দেয় ৩০টি সংকেত, অবহেলা করলেই বিপদ

পকেট খালি

পকেট খালি? মেনে চলুন টাকা সঞ্চয়ের এই টিপসগুলো

মেসি

লিওনেল মেসির প্রিয় খাবার মিলানেসা নাপোলিটানা, রইলো সহজ রেসিপি

কাঁঠালের পিঠা তৈরির রেসিপি

জেনে নিন কাঁঠালের পিঠা তৈরির রেসিপি

ত্বক

গরমে মাথার ত্বকের সমস্যা ও যত্ন: কীভাবে রাখবেন স্ক্যাল্প স্বাস্থ্যকর

Biya

বিয়ে না করলেই বাড়ে ক্যানসারের ঝুঁকি

চাপ

ফুটবল ম্যাচে অতিরিক্ত মানসিক চাপ : কেন হয় এবং কীভাবে নিয়ন্ত্রণ করবেন

লটকন

শিশুদের জন্য লটকন কতটা উপকারী? জেনে নিন পুষ্টিগুণ

গ্রিন বিউটি

স্কিন কেয়ারে নতুন বিপ্লব গ্রিন বিউটি ট্রেন্ড

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa