Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ এবার গুমের অভিযোগে ৭ র‌্যাব সদস্যের নামে মামলা
বিভাগীয় সংবাদ রাজশাহী

এবার গুমের অভিযোগে ৭ র‌্যাব সদস্যের নামে মামলা

By Saiful Islamআগস্ট 30, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ইসরাইল হোসেন নামে এক যুবককে গুম করার অভিযোগে ঘটনার ৮ বছর পর মামলা করেছেন স্ত্রী নাইস খাতুন (৩০)।

Advertisement

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে রাজশাহীর গোদাগাড়ী থানার আমলি আদালতে সাত র‌্যাব সদস্যকে আসামি করে মামলাটি করা হয়।

মামলার আসামিরা হলেন- র‌্যাব-৫ এর তৎকালীন রেলওয়ে কলোনি ক্যাম্পের নায়েক সুবেদার শাহিনুর রহমান, উপ-পরিদর্শক (এসআই) দেবব্রত মজুমদার, দুলাল মিয়া, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কামাল হোসেন, ল্যান্সনায়েক মাহিনুর খাতুন, সিপাহি কহিনুর বেগম ও কনস্টেবল মনিরুল ইসলাম।

গুম হওয়া ইসমাইলের বাবার নাম ইসরাইল হোসেন। তাদের বাড়ি গোদাগাড়ী পৌরসভার মহিষালবাড়ি আলীপুর মহল্লায়। তিনি একজন সোনা ব্যবসায়ী ছিলেন। গুম হওয়ার সময় তার বয়স ছিল ৩০ বছর।

ভুক্তভোগী ইসমাইলের স্ত্রীর অভিযোগ, তার স্বামীকে তুলে নিয়ে গুম করেছে র‌্যাব। তাই তিনি সেই সময়ের র‌্যাব সদস্যদের আসামি করেছেন।

বাদী নাইস খাতুন জানান, ২০১৬ সালের ৬ সেপ্টেম্বর তার স্বামী ইসমাইল হোসেন দোকানে যাওয়ার জন্য মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। রাত ৯টার দিকে উপজেলা সদর ডাইংপাড়া মোড়ে পৌঁছালে র‌্যাবের সদস্যরা তাকে তুলে নিয়ে যান। তিনদিন পর ইসমাইল অন্য এক ব্যক্তির নম্বর থেকে ফোন করে পরিবারকে জানান, তিনি র‌্যাবের হেফাজতে আছেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৬ সেপ্টেম্বর রাজশাহী মহানগরীর রাজপাড়ার কাশিয়াডাঙ্গা মোড়ে মেসার্স আমিন ফিলিং স্টেশনের সামনে থেকে মতিহারের শ্যামপুুর পশ্চিমপাড়ার মৃত দুলাল শেখের ছেলে আলাউদ্দিন ও বাগমারা উপজেলার ঠাকুরপাড়ার মৃত আমেদ আলীর মেয়ে শিরিনাকে মাদকসহ গ্রেপ্তার করে (আলাউদ্দিন ও মোসা. শিরিনা ইসমাইলের স্ত্রী নাইস খাতুনের করা মামলার সাক্ষী)। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সেদিন রাত সাড়ে ৯টার দিকে র‌্যাবের পিকআপভ্যান নিয়ে গোদাগাড়ী ডাইংপাড়া গোলচত্বর থেকে ইসমাইল হোসেনকে জোরপূর্বক তুলে নেওয়া হয়।

এ সময় ইসমাইলের মোটরসাইকেল আসামিরা চেয়ে নেন। পরবর্তীতে তারা সিপিএসসি, রেলওয়ে কলোনী ক্যাম্প র‌্যাব- ৫ এর অফিসে আলাউদ্দিন এবং শিরিনার সঙ্গে ইসমাইলকে জিজ্ঞাসাবাদ করেন।

পরবর্তীতে নায়েক সুবেদার শাহিনুর রহমান বাদী হয়ে আলাউদ্দিন ও শিরিনার নামে রাজপাড়া থানায় মামলা করেন (নম্বর ১৬ তারিখ ০৭.০৯.২০১৬)। কিন্তু ইসমাইলকে আদালতে সোপর্দ না করায় র‌্যাব অফিসে বার বার যোগাযোগ করে তার পরিবার। কিন্তু র‌্যাব থেকে ইসমাইলকে বিজ্ঞ আদালতে পাঠানো বা পরিবারের কাছে ফেরতও দেওয়া হয় না। র‌্যাবে ৫ এর তৎকালীন অধিনায়কের সঙ্গে একাধিকবার দেখা করলেও তিনি ইসমাইলের পরিবারকে কোনো সদুত্তর না দিয়ে সময় ক্ষেপণ করেন। তারপর থেকে এখন পর্যন্ত ইসমাাইলকে ফেরত পাওয়া যায়নি।

আরও উল্লেখ করা হয়, আসামিরা পরস্পর যোগ সাজসে ক্ষমতার অপব্যবহার করে ইসমাইলকে হত্যার উদ্দেশ্যে অপহরণ করেছে। এখন পর্যন্ত ভিকটিম ইসমাইল ফেরত না আসায় ধারণা করা করা হচ্ছে যে আসামিরা তাকে অপহরণ করে হত্যার পর লাশ গুম করেছে।

এ বিষয়ে নাইসের আইনজীবী মাহমুদুর রহমান বলেন, বুধবার (২৮ আগস্ট) ইসমাইলের স্ত্রী আদালতে মামলার আবেদন করেছেন। বৃহস্পতিবার আদালতের বিচারক মো. লিটন হোসেন মামলাটি গ্রহণ করেছেন। আদালত সিআইডিকে আগামী ২৪ নভেম্বর তদন্ত প্রতিবেদন দিতে বলেছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Shibaloy

সাড়ে ৬ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

জুন 17, 2026
Girl

তরুণীর কবর থেকে ছড়াচ্ছিল সুগন্ধি,স্বপ্নে দেখলেন জীবিত, অতঃপর কবর খুঁড়ে যা দেখলেন

জুন 17, 2026
Ghior

মাদকসহ একই পরিবারের তিনজন আটক, ঘরবাড়ি জ্বালিয়ে দিলো জনতা

জুন 17, 2026
Latest News
Shibaloy

সাড়ে ৬ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

Girl

তরুণীর কবর থেকে ছড়াচ্ছিল সুগন্ধি,স্বপ্নে দেখলেন জীবিত, অতঃপর কবর খুঁড়ে যা দেখলেন

Ghior

মাদকসহ একই পরিবারের তিনজন আটক, ঘরবাড়ি জ্বালিয়ে দিলো জনতা

যুবকের যাবজ্জীবন

চট্টগ্রামের বাকলিয়ায় শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

Ayat

শিশু আয়াত হত্যা, এক মাসের মধ্যে আসামির মৃত্যুদণ্ড কার্যকরের দাবি বাবা-মার

প্রধানমন্ত্রীর সভায় শিমুল

শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল

Manikganj

এসআইপুত্রের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক ও গর্ভপাতের অভিযোগ

সংস্কার

শাহরাস্তিতে ১২ বছর পর সড়ক সংস্কার শুরু, উঠেছে অনিয়মের অভিযোগ

চিকিৎসা

ঝিনাইদহে ভুল চিকিৎসায় রোগীর নাড়ি কাটার অভিযোগ, মেয়েকে বাঁচাতে নিঃস্ব বাবা

বেদে

নোয়াখালীর চাটখিলে বেদে পল্লীতে এসি লাগিয়ে মাদক ব্যবসা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa