Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা শিক্ষকদের দাবির মুখে এমপিও নীতিমালায় পরিবর্তন আসছে
শিক্ষা

শিক্ষকদের দাবির মুখে এমপিও নীতিমালায় পরিবর্তন আসছে

By Saiful IslamApril 11, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : বিদ্যমান এমপিও নীতিমালার কারণে নানা স্তরে বৈষম্যের শিকার হচ্ছেন শিক্ষকরা। এ নীতিমালা সংশোধনের দাবি জানিয়েছে আসছেন বেসরকারি শিক্ষকরা। তাদের এ দাবির মুখে এমপিও নীতিমালা সংশোধনের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এমপিও নীতিমালা

Advertisement

এরই অংশ হিসেবে গতকাল রোববার আলোচনায় বসে মন্ত্রণালয়। সভায় শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।

মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে এ সভা অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) আবদুন নূর মুহম্মদ আল ফিরোজ সভায় সভাপতিত্ব করেন।

সভার বিষয়ে জানতে চেয়ে অতিরিক্ত সচিব আবদুন নূর মুহম্মদ আল ফিরোজের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

তবে সভায় উপস্থিত একজন কর্মকর্তা বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রণীত এমপিও নীতিমালা সংশোধনের বিষয়ে সভায় আলোচনা হয়েছে। তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। বিষয়টি নিয়ে আলোচনার জন্য আরও কয়েকটি সভার আয়োজন করতে হবে।

জানা গেছে, বর্তমানে শিক্ষকদের মধ্যে তিন ধরনের এমপিও নীতিমালা চালু রয়েছে। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রণীত স্কুল-কলেজের এমপিও নীতিমালা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রণীত মাদ্রাসার ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও নীতিমালায় বিভিন্ন অসামঞ্জস্যতা আছে। এর ফলে বৈষম্যের শিকার হচ্ছেন উল্লেখ করে বিভিন্ন সময় শিক্ষকরা রাস্তায় নেমেছেন। সংবাদ সম্মেলন, মানববন্ধন, স্মারকলিপি প্রদানের মতো কর্মসূচি পালন করেছেন।

তাই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রণীত এমপিও নীতিমালা ও জনবল কাঠামো সংশোধনের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর আগেও একাধিকবার সভায় বসেছিল মন্ত্রণালয়। তবে এবারই প্রথম সভায় ছিল সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান।

অফিস সহকারী হয়েও যেভাবে বিশ্ববিদ্যালয়ের সনদ পেলেন মোবারক

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা

এইচএসসি পরীক্ষা চলাকালে মাতলামি করা সেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা

July 4, 2026
এইচএসসি পরীক্ষা

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এইচএসসিতে অংশ নেওয়ার সুযোগ পেলেন ৮ পরীক্ষার্থী

July 3, 2026
এইচএসসি পরীক্ষার্থী

বিশেষ আয়োজনে শনিবার পরীক্ষায় বসছে ১৮ এইচএসসি পরীক্ষার্থী

July 3, 2026

Latest News

শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা

এইচএসসি পরীক্ষা চলাকালে মাতলামি করা সেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা

এইচএসসি পরীক্ষা

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এইচএসসিতে অংশ নেওয়ার সুযোগ পেলেন ৮ পরীক্ষার্থী

এইচএসসি পরীক্ষার্থী

বিশেষ আয়োজনে শনিবার পরীক্ষায় বসছে ১৮ এইচএসসি পরীক্ষার্থী

SSC

এইচএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের ঘিরে বোর্ডের জরুরি নির্দেশনা

শিক্ষার্থী

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭

Sikkha

এক লাখ শিক্ষক নিয়োগ দিচ্ছে সরকার : শিক্ষামন্ত্রী

Madrasha

জাল সনদে এমপিওভোগী ১৩ শিক্ষকের বেতন বন্ধ, অর্থ ফেরতের নির্দেশ

এইচএসসি ও সমমান পরীক্ষা

বৃহস্পতিবার শুরু এইচএসসি পরীক্ষা: এবার সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্র

Primary

মাঠ নিশ্চিতের নির্দেশ, খেলাধুলা বাধ্যতামূলক ৪র্থ শ্রেণি থেকে

প্রাথমিক বৃত্তি

প্রাথমিক বৃত্তির ফল নিয়ে দুঃসং বাদ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa