চ্যাটজিপিটি যুক্তরাষ্ট্রের ফ্রি এবং গো সাবস্ক্রিপশন ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলকভাবে বিজ্ঞাপন চালু করেছে। কোম্পানিটি আশা করছে, এর মাধ্যমে আরও বেশি শক্তিশালী ফিচার ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে। ওপেনএআই জানিয়েছে, বিজ্ঞাপন থাকলেও চ্যাটজিপিটির উত্তর দেওয়ার ক্ষমতায় কোনো প্রভাব পড়বে না।

নতুন ব্যবস্থায় বিজ্ঞাপন মূলত চ্যাটবটের উত্তরের শেষে আলাদা “স্পন্সরড” লেবেলের মাধ্যমে প্রদর্শিত হবে। ব্যবহারকারীর পূর্বের চ্যাট, বর্তমান বিষয়বস্তু এবং বিজ্ঞাপনের সঙ্গে ইন্টার্যাকশন অনুযায়ী বিজ্ঞাপন দেখানো হবে। তবে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য বা কথোপকথন কোনোভাবেই বিজ্ঞাপনদাতার সঙ্গে শেয়ার করা হবে না।
ফ্রি ও গো ব্যবহারকারীরা চাইলে বিজ্ঞাপন বন্ধ করতে পারবেন, তবে এই সুবিধার বিনিময়ে দৈনিক চ্যাটের সীমা কমে যাবে। অন্যদিকে চ্যাটজিপিটি প্লাস বা প্রো সাবস্ক্রিপশন ব্যবহারকারীরা সম্পূর্ণ বিজ্ঞাপনমুক্ত অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।
ওপেনএআইয়ের এক মুখপাত্র জানিয়েছেন, নতুন এই পরীক্ষা মূলত ব্যবহারকারীর প্রতিক্রিয়া যাচাইয়ের জন্য। লক্ষ্য হলো, বিজ্ঞাপন ব্যবহারকারীর জন্য প্রাসঙ্গিক ও সহায়ক মনে হয় কি না তা বোঝা।
বিশেষজ্ঞদের মতে, বিজ্ঞাপন চালুর সিদ্ধান্ত হয়তো আয় বৃদ্ধির লক্ষ্যেই নেওয়া হয়েছে। যদিও অন্য এআই কোম্পানি যেমন এনথ্রপিক সম্প্রতি সুপার বোল চলাকালে ঘোষণা করেছে, তারা বিজ্ঞাপনমুক্তই থাকবে। গুগল ডিপমাইন্ডের সিইও ডেমিস হাসাবিস মন্তব্য করেছেন, ওপেনএআই হয়তো কিছুটা তাড়াহুড়ো করেছে এই সিদ্ধান্তে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


