Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিজ্ঞান ও প্রযুক্তি চ্যাটজিপিটিতে যুক্ত হলো ‘সময়সূচি’ সুবিধা, নির্দিষ্ট সময়ে দেবে স্মরণবার্তা ও প্রয়োজনীয় তথ্য
বিজ্ঞান ও প্রযুক্তি

চ্যাটজিপিটিতে যুক্ত হলো ‘সময়সূচি’ সুবিধা, নির্দিষ্ট সময়ে দেবে স্মরণবার্তা ও প্রয়োজনীয় তথ্য

By Mynul Islam NadimJune 25, 20262 Mins Read

প্রতিদিনের ব্যস্ত জীবনে গুরুত্বপূর্ণ কাজ, মিটিং, বিল পরিশোধ কিংবা বিশেষ কোনো ঘটনার সময় মনে রাখা অনেকের জন্যই কঠিন হয়ে পড়ে। এই সমস্যা সমাধানে জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটিতে নতুন ‘সময়সূচি’ (শিডিউল) সুবিধা চালু করা হয়েছে।

চ্যাটজিপিটি

নতুন এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট বিরতিতে বিভিন্ন কাজ সম্পন্ন করার নির্দেশ দিতে পারবেন। শুধু প্রশ্নের উত্তর দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ না থেকে চ্যাটজিপিটি এখন নির্ধারিত সময়ে স্মরণবার্তা পাঠানো, প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা এবং নির্দিষ্ট বিষয় পর্যবেক্ষণ করে নতুন তথ্য জানাতে সক্ষম হবে।

চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই জানিয়েছে, ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী নির্ধারিত কাজ সম্পাদনা, সাময়িকভাবে বন্ধ রাখা কিংবা পুরোপুরি বাতিলও করতে পারবেন। ফলে কাজের পরিকল্পনা ও ব্যবস্থাপনা আরও সহজ হবে।

Advertisement

নতুন সুবিধার অংশ হিসেবে চ্যাটজিপিটির ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের পাশে ‘সময়সূচি’ নামে একটি নতুন পৃষ্ঠা যুক্ত করা হয়েছে। এই পৃষ্ঠা থেকেই ব্যবহারকারীরা নতুন কাজ যোগ করা, চলমান কাজ পর্যবেক্ষণ, সময় পরিবর্তন, সাময়িকভাবে বন্ধ রাখা কিংবা প্রয়োজন না হলে মুছে ফেলার সুযোগ পাবেন।

এ ছাড়া চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথনের সময়ও কোনো কাজ নির্দিষ্ট সময়ে সম্পন্ন করার নির্দেশ দেওয়া যাবে। ফলে আলাদা করে সময়সূচি পৃষ্ঠায় না গেলেও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া সম্ভব হবে।

তবে এই সুবিধা ব্যবহারের জন্য ব্রাউজার ও মোবাইল ডিভাইসে বিজ্ঞপ্তি (নোটিফিকেশন) চালু রাখতে হবে। বিজ্ঞপ্তি চালু থাকলে নির্ধারিত সময়ে চ্যাটজিপিটি নিজেই প্রয়োজনীয় স্মরণবার্তা, তথ্য বা নতুন হালনাগাদ পাঠিয়ে দেবে। এতে বারবার অ্যাপ খুলে তথ্য খোঁজার প্রয়োজন হবে না।

প্রাথমিকভাবে এই ‘সময়সূচি’ সুবিধা অর্থের বিনিময়ে চ্যাটজিপিটি ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। প্রযুক্তি সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই ফিচার চ্যাটজিপিটিকে আরও কার্যকর ব্যক্তিগত ডিজিটাল সহকারী হিসেবে প্রতিষ্ঠিত করবে।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
চ্যাটজিপিটি
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
ফেসবুক

ফেসবুক, ইউটিউব কেন অফিস করে না বাংলাদেশে?

July 12, 2026
Sun

বিশ্বের ৯৯ শতাংশ মানুষ আজ একই সময়ে সূর্যের আলোয় থাকবে

July 8, 2026
ফেসবুক অ্যাকাউন্ট

যে অপশন চালু করলে হ্যাক হবে না ফেসবুক অ্যাকাউন্ট

July 4, 2026

Latest News

ফেসবুক

ফেসবুক, ইউটিউব কেন অফিস করে না বাংলাদেশে?

Sun

বিশ্বের ৯৯ শতাংশ মানুষ আজ একই সময়ে সূর্যের আলোয় থাকবে

ফেসবুক অ্যাকাউন্ট

যে অপশন চালু করলে হ্যাক হবে না ফেসবুক অ্যাকাউন্ট

টেলিস্কোপ

ধেয়ে আসছে টেলিস্কোপ, রক্ষায় রোবট পাঠাল নাসা

চাঁদে ফুটবল

যুক্তরাষ্ট্র বিশ্বকাপ জিতলে চাঁদে ফুটবল পাঠাবে নাসা

মহাকাশে যাওয়া নভোচারী

কোরআন বুকে নিয়ে মহাকাশে যাওয়া নভোচারী আবদুল আহাদ আর নেই

স্যামসাং

ফুটবলপ্রেমীদের জন্য চমক, ৯৮ ইঞ্চির টেলিভিশন আনল স্যামসাং

টেলিস্কোপ

পৃথিবীর দিকে ধেয়ে আসা টেলিস্কোপ সরাতে মহাকাশে ৩ কোটি ডলারের মিশনে নাসা

কার্ড

কার্ড না হারিয়েও ব্যাংক অ্যাকাউন্ট খালি? জানুন প্রতারকদের নতুন কৌশল

গাড়ির কাচ

বর্ষায় গাড়ির কাচে কুয়াশা জমলে কী করবেন? কয়েক সেকেন্ডেই মিলবে সমাধান

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa