Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক চীন সফরে ট্রাম্পের সঙ্গে যাচ্ছেন ইলন মাস্ক ও টিম কুক
আন্তর্জাতিক

চীন সফরে ট্রাম্পের সঙ্গে যাচ্ছেন ইলন মাস্ক ও টিম কুক

By Mynul Islam Nadimমে 15, 20263 Mins Read

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন চীন সফরে বিশ্বের শীর্ষ প্রযুক্তি ও ব্যবসাপ্রতিষ্ঠানের কয়েকজন প্রধান নির্বাহী অংশ নিচ্ছেন। এই সফরে টেসলার প্রধান ইলন মাস্ক, অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক এবং বোয়িংয়ের প্রধান কেলি অর্টবার্গও থাকছেন। সফরকে ঘিরে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বড় ধরনের বাণিজ্য চুক্তি ও বিনিয়োগ আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ট্রাম্প

Advertisement

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের চীন সফরে মোট ১৬ জন শীর্ষ ব্যবসায়ী নেতা যোগ দিচ্ছেন। প্রতিনিধি দলে প্রযুক্তি, বিমান, আর্থিক সেবা ও কৃষিখাতের বড় বড় প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরাও রয়েছেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

এই প্রতিনিধি দলে রয়েছেন টেসলা ও এক্সের মালিক ইলন মাস্ক, অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক, জিই অ্যারোস্পেসের ল্যারি কাল্প এবং বোয়িংয়ের প্রধান নির্বাহী কেলি অর্টবার্গ। এছাড়া মেটার ডিনা পাওয়েল ম্যাককরমিক, ব্ল্যাকরকের ল্যারি ফিঙ্ক, ব্ল্যাকস্টোনের স্টিফেন শোয়ার্জম্যান, কোয়ালকমের ক্রিস্টিয়ানো আমন, ভিসার রায়ান ম্যাকইনার্নি এবং মাস্টারকার্ডের মাইকেল মিব্যাকও সফরে অংশ নিচ্ছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সফরের সময় যুক্তরাষ্ট্র ও চীন পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগ সহজ করতে নতুন কয়েকটি ফোরাম গঠনের ঘোষণা দিতে পারে। একই সঙ্গে চীনের পক্ষ থেকে বোয়িং উড়োজাহাজ, মার্কিন কৃষিপণ্য এবং জ্বালানি খাতে বড় অর্ডারের ঘোষণা আসার সম্ভাবনাও রয়েছে।

বিশ্লেষকদের মতে, দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে বড় ব্যবসায়িক চুক্তির ঘোষণা নতুন কিছু নয়। তবে সাম্প্রতিক বাণিজ্য উত্তেজনার প্রেক্ষাপটে এবারের সফরকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

রয়টার্সের তথ্যমতে, আলোচনায় বিরল খনিজ বা ‘রেয়ার আর্থ’ সরবরাহ বিষয়টিও গুরুত্ব পেতে পারে। বৈদ্যুতিক গাড়ি, চিপ ও আধুনিক প্রযুক্তিপণ্য তৈরিতে এসব খনিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে বাণিজ্যযুদ্ধের সময় চীন এসব খনিজ রপ্তানি সীমিত করার হুমকি দিয়েছিল।

এদিকে বোয়িং দীর্ঘদিন ধরেই চীনের কাছ থেকে বড় উড়োজাহাজ অর্ডারের অপেক্ষায় রয়েছে। শিল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আলোচনায় প্রায় ৫০০টি ‘৭৩৭ ম্যাক্স’ উড়োজাহাজ এবং জিই ইঞ্জিনচালিত আরও কয়েক ডজন বড় উড়োজাহাজ থাকতে পারে। এই চুক্তি হলে ২০১৭ সালের পর এটি হবে চীনের প্রথম বড় বোয়িং অর্ডার। পাশাপাশি এটি ইতিহাসের অন্যতম বৃহৎ উড়োজাহাজ চুক্তি হিসেবেও বিবেচিত হতে পারে।

তবে এবারের সফরে অংশ নিচ্ছেন না এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং। রয়টার্স জানিয়েছে, হোয়াইট হাউস এবার মূলত কৃষি ও বাণিজ্যিক বিমান খাতকে বেশি গুরুত্ব দিচ্ছে। তাই এনভিডিয়াকে অগ্রাধিকার দেওয়া হয়নি।

যদিও সাম্প্রতিক সময়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে। সম্প্রতি ট্রাম্প প্রশাসন এনভিডিয়ার এইচ২০০ কৃত্রিম বুদ্ধিমত্তা চিপ চীনে রপ্তানির অনুমতি দেয়। তবে চীনের সরকারি অনুমোদন জটিলতার কারণে এখনো ওই চিপ বিক্রি শুরু হয়নি।

সবশেষে গত অক্টোবর মাসে দক্ষিণ কোরিয়ায় ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। তখন দুই দেশ চলমান বাণিজ্যযুদ্ধ সাময়িকভাবে স্থগিত রাখতে সম্মত হয়। ওই বাণিজ্যযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র চীনা পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করেছিল এবং পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিল বেইজিং।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
সৌদি

বিদেশিদের বসবাসে বাধ্যতামূলক নিয়ম করল সৌদি

জুন 14, 2026
সরিয়ে ফেলা

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

জুন 14, 2026
ফের উত্তাল

সরকারবিরোধী বিক্ষোভে ফের উত্তাল ইসরায়েল

জুন 14, 2026
Latest News
সৌদি

বিদেশিদের বসবাসে বাধ্যতামূলক নিয়ম করল সৌদি

সরিয়ে ফেলা

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

ফের উত্তাল

সরকারবিরোধী বিক্ষোভে ফের উত্তাল ইসরায়েল

চুক্তি

আজই চুক্তি স্বাক্ষরের ঘোষণা ট্রাম্পের, ভিন্ন সুর ইরানের

Iran

২৪ ঘণ্টার মধ্যে ইরান আমেরিকা ঐতিহাসিক শান্তি চুক্তি!

India's new army chief

ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

সর্বোচ্চ নেতা

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির দাফন ৯ জুলাই

Tower

আস্ত মোবাইল টাওয়ার উধাও!

Marrige

পঁচিশ বছর লিভ-ইন সম্পর্কে থাকা বাবা-মায়ের বিয়ে দিলেন সন্তানরা

ভারতীয় বিমান

আসামে ভারতীয় বিমান বাহিনীর পরিবহন বিমান বিধ্বস্ত

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa