Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home ট্র্যাভেল বিলাসবহুল জাহাজে চট্টগ্রাম-সেন্ট মার্টিন
ট্র্যাভেল

বিলাসবহুল জাহাজে চট্টগ্রাম-সেন্ট মার্টিন

By Saiful Islamডিসেম্বর 22, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : গত ১৪ ডিসেম্বর চট্টগ্রাম-সেন্ট মার্টিন রুটে চলাচল শুরু করেছে বিলাসবহুল জাহাজ ‘এমভি বে ওয়ান’। কর্ণফুলী ক্রুজলাইনের পাঁচ তারকা মানের সাততলা এই প্রমোদতরিটি চট্টগ্রামের পতেঙ্গা থেকে ছাড়বে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার রাত ১০টা ৩০ মিনিটে। এটি সেন্ট মার্টিন পৌঁছাবে শুক্রবার ভোরে। সেখানে এক দিন এক রাত থেকে শনিবার সকাল ১০টায় সেন্ট মার্টিন থেকে পতেঙ্গার উদ্দেশে ছেড়ে যাবে এমভি বে ওয়ান। এটি পতেঙ্গায় পৌঁছাবে সেদিন সন্ধ্যায়।

Advertisement

এ যাত্রায় যাঁরা চট্টগ্রামে না ফিরে কক্সবাজার যেতে চান, তাঁদের জন্য যেকোনো দিন এই প্রতিষ্ঠানের এমভি কর্ণফুলী এক্সপ্রেস ও এমভি বার আউলিয়া নামে দুটি জাহাজ প্রস্তুত রয়েছে। সেন্ট মার্টিন ক্রুজে চেপে সাগর থেকে পুরো প্রবালদ্বীপ ও ছেঁড়াদ্বীপের নয়নাভিরাম সূর্যাস্ত দেখার ব্যবস্থা রয়েছে।

সড়কপথে চট্টগ্রাম থেকে প্রায় ২৮২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সেন্ট মার্টিন যেতে হয়। কিন্তু এমভি বে ওয়ানে নৌপথে কোনো ঝামেলা ছাড়াই সেখানে যাওয়া যায়। নৌপথে যাত্রার বাড়তি পাওনা বিলাসবহুল জাহাজে নদী ও সাগরের বৈচিত্র্যপূর্ণ রূপ দেখার সুযোগ। রাতের সমুদ্র এবং এর সঙ্গে যুক্ত জীবনের টুকরো টুকরো দৃশ্যের দেখা পাওয়া যায় শুধু নৌপথে গেলেই। এ ছাড়া জাহাজে রয়েছে লাইভ মিউজিক শো। চাইলে সেখানে আপনি গানও করতে পারেন। রেস্তোরাঁ ও ক্যাফেতে রয়েছে সুস্বাদু খাদ্যের বিশাল সম্ভার। চলন্ত জাহাজের ব্যালকনিতে চা-কফির আড্ডাসহ বিভিন্ন বিষয় উপভোগ করতে করতে পৌঁছে যাওয়া যাবে সেন্ট মার্টিন।

ফিরতি পথে দিনের আলোয় দেখা যাবে সাগরের সৌন্দর্য। নীল সাগর ক্রমেই শেষ হয়ে আসবে। চোখে পড়বে ট্রলারে করে জেলেদের মাছ ধরা। সি ভিউ বুফেতে সাগর দেখতে দেখতে উপভোগ করা যাবে দুপুরের খাবার; আর বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই সাগরে সূর্যাস্তের অপরূপ দৃশ্য।

৪০০ ফুট দৈর্ঘ্যের সাততলা প্রমোদতরি এমভি বে ওয়ান কেন্দ্রীয়ভাবে শীতাতপনিয়ন্ত্রিত। এক হাজার আসনের এই জাহাজটিতে রয়েছে সাধারণ চেয়ার থেকে বিলাসবহুল কেবিন, সি ভিউ, রুফটপ বুফেসহ একাধিক রেস্তোরাঁ, আইসক্রিম ও কফিবার, ব্র্যান্ডশপ ইত্যাদি। জাহাজ পরিচালনা ও পর্যটকদের সেবা দেওয়ার জন্য এতে নাবিক আছেন ১০০ জন।

বঙ্গোপসাগর পাড়ি দিতে হয় বলে জাহাজে প্রত্যেক যাত্রীর জন্য রয়েছে লাইফ জ্যাকেট, জীবনতরিসহ যাবতীয় নিরাপত্তা সরঞ্জাম। এ জাহাজে ঢেউ থেকে নিজের ভারসাম্য রক্ষার জন্য আছে স্বয়ংক্রিয় ব্যবস্থা। ফলে ঢেউয়ের মুখেও জাহাজ খুব একটা দোলে না।

যোগাযোগ:
০৯৬১০ ৮৪৯৯৭০
০১৮৭০ ৭৩২৫৯৮

ওয়েবসাইট: www.karnafuly cruiseline.com

ফেসবুক: facebook.com/ KarnafulyShipBuildersLimited

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ভিসা

নতুন তালিকায় ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

এপ্রিল 15, 2026
Visa

ভিসা নিয়ে ১৩ দেশের যৌথ নির্দেশনা

এপ্রিল 8, 2026
China Business Tour 2026 Canton Fair

GoBangladesh-এর উদ্যোগে Canton Fair 2026 কেন্দ্র করে চীনে ব্যবসা ও ট্রাভেল একসাথে করার বিশেষ সুযোগ

ফেব্রুয়ারি 19, 2026
Latest News
ভিসা

নতুন তালিকায় ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

Visa

ভিসা নিয়ে ১৩ দেশের যৌথ নির্দেশনা

China Business Tour 2026 Canton Fair

GoBangladesh-এর উদ্যোগে Canton Fair 2026 কেন্দ্র করে চীনে ব্যবসা ও ট্রাভেল একসাথে করার বিশেষ সুযোগ

Visa

কাগজপত্র ঠিক থাকলেও ভিসা রিজেক্ট কেন, দায় কার?

বিদেশযাত্রার স্বপ্ন

বৈধ ভিসা থাকলেও যেসব কারণে ভেঙে যেতে পারে বিদেশযাত্রার স্বপ্ন

ভারতীয়দের পর্যটক ভিসা

ভারতীয়দের পর্যটক ভিসা দেওয়া ‘সীমিত’ করল বাংলাদেশ

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যেতে কত টাকা লাগবে

পাসপোর্ট

শুধু পাসপোর্ট থাকলেই বিশ্বের যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

ভারতের বদলে বিকল্প পর্যটনে ঝুঁকছেন বাংলাদেশি ভ্রমণ পিপাসুরা

রাখাইন কুইজিন

কক্সবাজারে ভোজন রসিকদের স্বর্গ: পেঁয়াজু থেকে রাখাইন কুইজিন

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa