জুমবাংলা ডেস্ক : মৌলভীবাজার জেলায় নামাজ পড়াসহ বেশ কয়েকটি শর্তে দণ্ডপ্রাপ্ত আসামিকে সংশোধনের জন্য মুক্তি দিয়েছেন আদালত। মঙ্গলবার (২ আগস্ট) চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মুহম্মদ আলী আহসান এ ব্যতিক্রমী রায় দেন। শর্ত প্রতিপালনের জন্য জেলা প্রবেশন কর্মকর্তাকে পর্যবেক্ষণের দায়িত্ব দিয়েছেন আদালত। তিনি নুর মিয়ার বিষয়ে আদালতকে অবহিত করবেন।

Advertisement

আদালত সূত্রে জানা যায়, গত ২০১৬ সালের ৬ আগস্ট শ্রীমঙ্গল উপজেলার সিরাজনগরে মারামারির ঘটনা কেন্দ্র অভিযুক্ত নুর মিয়াসহ চারজনকে আসামি করে মাহমুদ মিয়া বাদী হয়ে মামলা করেন। সাক্ষ্য-প্রমাণে অভিযুক্ত নুর মিয়ার বিরুদ্ধে দণ্ডবিধি ৩২৫ ধারার অভিযোগ প্রমাণ হওয়ায় তাকে তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।

পরে অভিযুক্ত নুর মিয়ার দুজন নাবালক সন্তান রয়েছে ও পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তাকে কারাগারে না পাঠিয়ে সংশোধনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন আদালত। ‘প্রবেশন অব অফেন্ডার্স অর্ডিন্যান্সের ১৯৬০’ অধীনে নামাজ পড়া, নতুন করে কোনো অপরাধে জড়িত না হওয়া, মাদক সেবন থেকে বিরত থাকা, ১০০টি গাছ রোপণ, শান্তি রক্ষা ও সদাচরণ করা, আদালতের নির্দেশমতো হাজির হওয়াসহ নানা শর্তে মুক্তি দেন আদালত।

আলাপকালে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাবেক (পিপি) এ এস এম আজাদুর রহমান বলেন, আদালতের এমন ব্যতিক্রমী রায় ইতিবাচক উল্লেখ করেছেন উপস্থিত আইনজীবী ও বিচারকরা। তার প্র্যাকটিস জীবনে এ ধরনের ব্যতিক্রমী রায় দেখেননি, যা অপরাধ সংশোধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বগুড়ায় আমন চাষে মাঠে চাষিরা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.