ট্রাভেল ডেস্ক : রাজশাহী-কক্সবাজারের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু করতে যাচ্ছে নভোএয়ার। বুধবার রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটনের সঙ্গে ঢাকায় এক বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান।

নভোএয়ার

Advertisement

তবে কবে থেকে রাজশাহী-কক্সবাজার ফ্ল্যাইট চলাচল শুরু হবে সে বিষয়টি এখনো জানায়নি নভো কর্তৃপক্ষ। নির্দিষ্ট সময়সূচি ও যাত্রীভাড়ার তালিকা শিগগিরই প্রকাশ করবে নভোএয়ার।

রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন জানান, বিভাগীয় শহর শিক্ষা মহানগরী রাজশাহীর পর্যটন শহর কক্সবাজারের সঙ্গে বিমান পরিষেবায় যুক্ত হওয়া একটি গুরুত্বপুর্ণ ঘটনা। ফলে রাজশাহী অঞ্চলের মানুষ দ্রুত সময়ে কক্সবাজার যেতে ও আসতে পারবেন।

প্রাথমিকভাবে কর্তৃপক্ষ তাকে জানিয়েছেন, সপ্তাহে রোববার ও বৃহস্পতিবার একটি করে ফ্লাইট চলবে দুই শহরের মধ্যে। ফ্লাইট চলাচলের সিডিউল শিগগির জানাবে নভোএয়ার কর্তৃপক্ষ।

মেয়র লিটন আরও বলেন, রাজশাহীর মানুষকে ঢাকা-চট্টগ্রাম হয়ে কক্সবাজার যেতে হয়। এই দীর্ঘপথে নানান ঝক্কিঝামেলা পোহাতে হয়। কক্সবাজারের সঙ্গে বিমান চলাচল শুরু হলে রাজশাহী অঞ্চলের মানুষ দ্রুত সময়ে পর্যটন শহরে আসা-যাওয়া করতে পারবেন।

বড়শিতে ধরা পড়লো ৩০ কেজির ওজনের কাতল মাছ

লিটন আরও জানান, রাজশাহী থেকে সরাসরি কলকাতা বিমান চলাচল শুরুর বিষয়টিও ভাবা হচ্ছে। যোগাযোগব্যবস্থার এই উন্নতির যুগে এক শহর থেকে আরেক শহর ও এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে চলাচলের পথ সুগম করেছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.