কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতায় এবার সাইবার নিরাপত্তাকে অগ্রাধিকার দিচ্ছে ওপেনএআই। ডিজিটাল অবকাঠামো ও ব্যবহারকারীর তথ্য সুরক্ষায় প্রতিষ্ঠানটি নতুন বিশেষায়িত মডেল ‘জিপিটি-৫.৪-সাইবার’ চালু করেছে। মূল লক্ষ্য হলো হ্যাকারদের আক্রমণ প্রতিরোধ ও নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা।

এই মডেলটি ওপেনএআই-এর সর্বশেষ ফ্ল্যাগশিপ ‘জিপিটি-৫.৪’-এর ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের সহায়তা করার জন্য, যাতে তারা দ্রুত সিস্টেমের দুর্বলতা বা ভ্যালনারেবিলিটি শনাক্ত করে সমাধান করতে পারেন। এর মাধ্যমে তথ্য সুরক্ষা ও সিস্টেম নিরাপত্তা আরও কার্যকরভাবে নিশ্চিত করা সম্ভব হবে।
নতুন প্রযুক্তিটির অপব্যবহার রোধে ওপেনএআই ‘ট্রাস্টেড অ্যাক্সেস ফর সাইবার’ (টিএসি) কর্মসূচি সম্প্রসারণ করেছে। এই ব্যবস্থার আওতায় অনুমোদিত হাজারো নিরাপত্তা বিশেষজ্ঞ ও পেশাদার দল উন্নত এআই ব্যবহারের সুযোগ পাবেন। প্রতিষ্ঠানটির দাবি, এটি উন্নত প্রযুক্তিকে দায়িত্বশীলভাবে ব্যবহারের একটি উদাহরণ।
ওপেনএআই আরও জানিয়েছে, এআই যেমন নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করে, তেমনি এটি ভুলভাবে ব্যবহার করলে হ্যাকাররাও সুযোগ নিতে পারে। তাই কোনো দুর্বলতা যাতে অপরাধীরা আগে থেকে শনাক্ত করতে না পারে, সেজন্য কঠোর সেফগার্ড ব্যবস্থা যুক্ত করা হয়েছে।
সম্প্রতি ‘অ্যানথ্রোপিক’-এর নতুন মডেল ঘোষণার পরই ওপেনএআই এই ঘোষণা দিল। পাশাপাশি তাদের ‘কোডেক্স সিকিউরিটি’ টুল ইতিমধ্যেই হাজারো গুরুতর নিরাপত্তা ত্রুটি সমাধানে সফল হয়েছে।
ওপেনএআই মনে করছে, ভবিষ্যতে সাইবার নিরাপত্তা শুধু পর্যায়ক্রমিক যাচাইয়ের বিষয় থাকবে না, বরং এটি হবে তাৎক্ষণিক শনাক্তকরণ ও প্রতিরোধনির্ভর একটি ব্যবস্থা। আর এই লক্ষ্য পূরণে ‘জিপিটি-৫.৪-সাইবার’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সূত্র: সামা টিভি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


