জুমবাংলা ডেস্ক : ১৭তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা আগামী ২৪ অথবা ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

এনটিআরসিএ

Advertisement

শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে এনটিআরসিএ চেয়ারম্যান এনামুল কাদের খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, পরীক্ষা নেওয়ার জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি ভালো। বড় কোনো সমস্যা না হলে আশা করছি চলতি মাসের ২৪ অথবা ২৫ তারিখ মৌখিক পরীক্ষা শুরু করতে পারব।

এদিকে এনটিআরসিএ সূত্রে জানায়, চলতি মাসে মৌখিক পরীক্ষা শেষ করে ডিসেম্বরে শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত সুপারিশ করা হতে পারে।

উল্লেখ্য, ২০২০ সালের জানুয়ারিতে ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। দীর্ঘ প্রায় তিন বছর পর ২০২২ সালের ৩০ ও ৩১ ডিসেম্বর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১ লাখ ৫১ হাজার ৪৩৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছিলেন।

এরপর চলতি বছরের ৫ ও ৬ মে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।গত ৩০ আগস্ট লিখিত পরীক্ষার ফলাফলে ২৬ হাজার ২৪২ প্রার্থী উত্তীর্ণ হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.