জুলাই গণঅভ্যুত্থানের সময় মাথায় গুলিবিদ্ধ হওয়া জুলাইযোদ্ধা আশরাফুল (৩২) দীর্ঘ দেড় বছরের লড়াই শেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৩ মিনিটে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।

পারিবারিক ও হাসপাতালের সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর মিরপুর-১০ এলাকায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় আশরাফুল মাথায় গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় প্রথমে দেশে চিকিৎসা শুরু হয়, পরে উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডে পাঠানো হয়।
থাইল্যান্ডে তিনি ১৪ মাস ধরে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘ চিকিৎসার পর চলতি বছরের ৪ ফেব্রুয়ারি দেশে ফিরিয়ে আনা হয় এবং তাকে আবার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।
দীর্ঘ ১৮ মাস পর এই জুলাইযোদ্ধার মৃত্যুতে তার পরিবার, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। হাসপাতাল কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে আশরাফুলের মরদেহ হস্তান্তর করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


