Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিজ্ঞান ও প্রযুক্তি দেশজুড়ে ৭০০ প্লাজায় ঈদ অফার ঘোষণা ওয়ালটনের
বিজ্ঞান ও প্রযুক্তি

দেশজুড়ে ৭০০ প্লাজায় ঈদ অফার ঘোষণা ওয়ালটনের

By Mynul Islam NadimMay 24, 20262 Mins Read

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে গ্রাহকের চাহিদাকে প্রাধান্য দিয়ে দেশের সব আউটলেটে বৈচিত্র্যময় ইলেকট্রনিকস পণ্যের বিশাল সম্ভার নিয়ে এসেছে ওয়ালটন। এসব পণ্যের ওপর দেওয়া হচ্ছে আকর্ষণীয় ছাড়সহ নানা সুবিধা।

ওয়ালটন

Advertisement

রবিবার (২৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান বলেন, গ্রীষ্মকাল ও ঈদকে কেন্দ্র করে গ্রাহকদের চাহিদা পূরণে দেশজুড়ে ওয়ালটন প্লাজা আউটলেটগুলোতে বিভিন্ন ধরনের ইলেকট্রনিকস, ইলেকট্রিক্যাল ও হোম অ্যাপ্লায়েন্স পণ্যের পর্যাপ্ত মজুত রাখা হয়েছে।

তিনি বলেন, উৎসবের এই কেনাকাটার মৌসুমে পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সারা দেশের ৭০০টিরও বেশি ওয়ালটন প্লাজা আউটলেটে এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর, রিচার্জেবল ফ্যান, টেলিভিশন, ওয়াশিং মেশিন, রান্নাঘরের সরঞ্জাম, স্মার্টফোন, ল্যাপটপসহ বিভিন্ন ডিজিটাল ও ইলেকট্রনিক পণ্য রাখা হয়েছে।

রায়হান আরও জানান, দেশব্যাপী ওয়ালটন প্লাজা আউটলেট থেকে পণ্য ক্রয়ের সময় গ্রাহকেরা আকর্ষণীয় অফারসহ উন্নত বিক্রয়োত্তর সেবা পাবেন।

তিনি বলেন, ঈদ উপলক্ষে গ্রাহকদের সন্তোষজনক কেনাকাটার অভিজ্ঞতা দিতে ওয়ালটন সর্বোচ্চ মানের পণ্য, প্রতিযোগিতামূলক মূল্য এবং নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করতে কাজ করছে।

তিনি আরও বলেন, নগদ অর্থের পাশাপাশি সহজ কিস্তি ও বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই সুবিধায় পণ্য কেনার সুযোগ রয়েছে।

উল্লেখ্য, ওয়ালটন প্লাজা কিস্তি সুবিধার মাধ্যমে গ্রাহকদের সহজ শর্তে পণ্য ক্রয়ের সুযোগ দিচ্ছে এবং পাশাপাশি সর্বোচ্চ সেবা প্রদানে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। সারা দেশে ৭ শতাধিক প্লাজার মাধ্যমে এসব সেবা দেওয়া হচ্ছে।

জানা যায়, কিস্তি ক্রেতাদের জন্য বিশেষ সুরক্ষা কার্ড প্রদান করা হচ্ছে, যার মাধ্যমে তারা দেশের বিভিন্ন হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও রেস্তোরাঁয় বিশেষ সুবিধা ও ছাড় পাচ্ছেন। পাশাপাশি কিস্তি ক্রেতার মৃত্যুতে ৩ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তার ব্যবস্থাও রয়েছে।

এছাড়া গ্রাহকদের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ওয়ালটন প্লাজার নিজস্ব টেলিমেডিসিন সেবা চালু রয়েছে, যেখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা পরামর্শ দেন। সারাদেশে কর্মরত ৭ শতাধিক হ্যাপিনেস ও হেলথ কেয়ার অফিসারের মাধ্যমে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি বছরজুড়ে ফ্রি মেডিক্যাল ক্যাম্পসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রমও পরিচালনা করা হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
ওয়ালটন
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
Phone

ফোনের বাক্স ফেলে দেন? এতেই আছে আপনার ডিভাইসের রক্ষাকবচ

June 20, 2026
ধুলিঝড়

মঙ্গলগ্রহে ধুলিঝড়ের নজরকাড়া দৃশ্য ধরা পড়ল ইউরোপীয় মহাকাশ সংস্থার ক্যামেরায়

June 19, 2026
অ্যাপল

অ্যাপল গ্রাহকদের জন্য দুঃসংবাদ, বাড়তে পারে সব ডিভাইসের দাম

June 19, 2026

Latest News

Phone

ফোনের বাক্স ফেলে দেন? এতেই আছে আপনার ডিভাইসের রক্ষাকবচ

ধুলিঝড়

মঙ্গলগ্রহে ধুলিঝড়ের নজরকাড়া দৃশ্য ধরা পড়ল ইউরোপীয় মহাকাশ সংস্থার ক্যামেরায়

অ্যাপল

অ্যাপল গ্রাহকদের জন্য দুঃসংবাদ, বাড়তে পারে সব ডিভাইসের দাম

হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ ওয়েবে আসছে ভয়েস-ভিডিও কল, মিলবে স্ক্রিন শেয়ারিং সুবিধাও

হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে? দ্রুত করুন এই কাজগুলো

আটলান্টিক

আটলান্টিকের গভীর স্রোত দুর্বল, বিশ্বজুড়ে আবহাওয়ায় বড় প্রভাবের শঙ্কা

সংকট

মেমোরি চিপ সংকটে বাড়তে পারে আইফোনসহ অ্যাপলের পণ্যের দাম

হুয়াওয়ে

হুয়াওয়ে আনছে দুইটি নতুন ওয়্যারলেস ইয়ারবাডস

সিমুলেটর

গুগল আর্থে যুক্ত হলো ফ্লাইট সিমুলেটর মোড

শাওমি রেডমি টার্বো 5

শাওমি রেডমি টার্বো 5 এল বিশাল ব্যাটারি ও শক্তিশালী প্রসেসর নিয়ে, জেনে নিন দাম ও ফিচার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa