ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির এবং চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম ভোটারদের ইসলামকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন। রবিবার বিকেলে ভোলার চরফ্যাশনের টিবি স্কুল মাঠে অনুষ্ঠিত ইসলামী আন্দোলনের প্রার্থী কামাল উদ্দিনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

চরমোনাই পীর বলেন, “কেউ বলছে আমরা শরিয়াহ আইন বাস্তবায়ন করব না, প্রচলিত আইনে দেশ চালাব। কিন্তু বাহ্যিক দিক থেকে দেখতে যতই সুন্দর হোক, বাস্তবে তা ভেতর থেকে ‘মাকাল ফল’।
আমরা দুঃখের সঙ্গে বলছি, যখন এই দেশ দুর্নীতিতে পাঁচবার শীর্ষে ছিল, তখন কিছু নেতারা ইসলামের সাইনবোর্ড ব্যবহার করে দুর্নীতিবাজদের সঙ্গে অংশীদার হয়ে গেছেন। এ দায় এড়ানো সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “৫৪ বছরে বারবার সরকারের পরিবর্তন হয়েছে, কিন্তু ভোট দেওয়ার সময় যে লক্ষ্য ও উদ্দেশ্য ছিল, তা বাস্তবে পূরণ হয়নি। এখন দেশের পরিবর্তনের একমাত্র নীতি ও আদর্শ হলো ইসলাম। ইসলামই কালজয়ী নীতি-আদর্শ। আমাদের বলার অর্থ হলো, শরিয়াহ মানে ইসলাম; নামাজ, রোজা, হজ, জাকাতসহ ইসলামের সকল বিধি-বিধানই শরিয়াহর অংশ।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


