Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ঢাকায় কোন আসনে কত ভোটার স্থানান্তর
জাতীয়

ঢাকায় কোন আসনে কত ভোটার স্থানান্তর

By Shamim RezaFebruary 5, 20267 Mins Read
Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘অস্বাভাবিকভাবে’ ভোটার স্থানান্তর হয়েছে দাবি করে বিএনপি বারবার ভোটের ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ আনছে। বিশেষ করে ঢাকার কিছু আসনে ব্যাপক হারে ভোটার স্থানান্তর হওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের (ইসি) সামনেও এনেছে দলটি। তবে নির্বাচন কমিশন (ইসি) বলছে, যে হারে ভোটার স্থানান্তর হয়েছে তা স্বাভাবিক।

ভোটার স্থানান্তর

গণভোট ও সংসদ নির্বাচনকে সামনে রেখে গত বছরের আগস্টে ভোটার এলাকা পরিবর্তনে আবেদন আহ্বান করে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।

এছাড়াও পুরো বছর ধরে কার্যক্রমটি পরিচালনা করে। গত নভেম্বরে পর্যন্ত ঢাকা অঞ্চলে ভোটার এলাকা পরিবর্তন করেন ৮৬ হাজার ৮২৫ জন, ফরিদপুর অঞ্চলে ৩৯ হাজার ৯৫ জন, খুলনা অঞ্চলে ৮১ হাজার ৭২৫ জন, ময়মনসিংহ অঞ্চলে ৭৮ হাজার ৮০৫ জন, রংপুর আঞ্চলে ৬৩ হাজার ৮৯৭ জন, সিলেট অঞ্চলে ২৭ হাজার ৫৭৬ জন, রাজশাহী অঞ্চলে ৭২ হাজার ৮১৫ জন, বরিশাল অঞ্চলে ৮৫ হাজার ৭২০ জন, কুমিল্লায় ১ লাখ ৫ হাজার ৫৪৩ জন এবং চট্টগ্রামে ৩০ হাজার ৮৫ জন এলাকা পরিবর্তন করেছেন। ঢাকা জেলার ২০টি আসনে ভোটার এলাকা পরিবর্তন করেন ৪৯ হাজার ৯৯২ জন।

ঢাকায় হেভিওয়েট প্রার্থীদের কোন আসনে কত স্থানান্তর

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ঢাকা-১৭ আসনে ভোটার স্থানান্তর হয়েছে ৩ হাজার ৩৯ জন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ঢাকা-১৫ আসনে ভোটার স্থানান্তর হয়েছে ৩ হাজার ৫২০ জন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের ঢাকা-১১ আসনে ভোটার স্থানান্তর হয়েছে ৩ হাজার ১৪১ জন, এনসিপির সাবেক নেতা ও স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারার ঢাকা-৯ আসনে ভোটার স্থানান্তর হয়েছে ২ হাজার ৬৩৪ জন। আর বিএনপির প্রার্থী মির্জা আব্বাস ও এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীর ঢাকা-৮ আসনে ভোটার স্থানান্তর হয়েছে ৩ হাজার ৬৩৩ জন।
ইসির তালিকা থেকে জানা গেছে, সবচেয়ে বেশি ভোটার স্থানান্তর হয়েছে ঢাকা-১ আসনে ৪ হাজার ৭৩২ জন। আর সবচেয়ে কম ভোটার স্থানান্তর হয়েছে ঢাকা-৭ আসনে ৬৭৬ জন।

ঢাকা-১: দোহারের একটি পৌরসভা ও আটটি ইউনিয়ন এবং নবাবগঞ্জের ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনের ভোটার স্থানান্তর হয়েছে ৪ হাজার ৭৩২ জন। এই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৪৫ হাজার ১৪০ জন।

ঢাকা-২: কেরানীগঞ্জের ৭টি ইউনিয়ন (তারাগঞ্জ, কলাতিয়া, হযরতপুর, রোহিতপুর, শাক্তা, কালিন্দি ও বাস্তা) ও সাভারের ৩টি ইউনিয়ন (আমিনবাজার, তেঁতুলঝোড়া ও ভাকুর্তা) নিয়ে গঠিত এই আসনের ভোটার সংখ্যা ৪ লাখ ১৯ হাজার ২১৫ জন। এই আসনে ভোটার স্থানান্তর হয়েছে ৩ হাজার ৯৭৮ জন।

ঢাকা-৩: কেরানীগঞ্জের ৫টি ইউনিয়ন (জিনজিরা, আগানগর, তেঘরিয়া, কোণ্ডা ও শুভাঢ্যা) নিয়ে গঠিত আসনের ভোটার সংখ্যা ৩ লাখ ৬২ হাজার ১৫৯ জন।

এই আসনে ভোটার স্থানান্তর হয়েছে ১ হাজার ১০৩ জন।
ঢাকা-৪: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৭, ৫১, ৫২, ৫৩, ৫৪, ৫৮, ৫৯, ৬০ ও ৬১ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এই আসনের ভোটার সংখ্যা ৩ লাখ ৬২ হাজার ৫০৬ জন। এই আসনে ভোটার স্থানান্তর হয়েছে ৮৭২ জন।

ঢাকা-৫: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৮, ৪৯, ৫০, ৬২ থেকে ৭০ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত আসনটির ভোটার সংখ্যা ৪ লাখ ১৯ হাজার ৯৯৬। এই আসনে স্থানান্তর হয়েছে ২ হাজার ৬৯৪ জন।

ঢাকা-৬: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৪ ও ৩৭ থেকে ৪৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত আসটিত ভোটার সংখ্যা ২ লাখ ৯২ হাজার ২৮৩ জন। এই আসনে ভোটার স্থানান্তর হয়েছে ৯১৫ জন।

ঢাকা-৭: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৩ থেকে ৩৩ নম্বর ওয়ার্ড, ৩৫, ৩৬, ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত আসনটির ভোটার সংখ্যা ৪ লাখ ৭৯ হাজার ৩৭৬ জন। এই আসনে ভোটার স্থানান্তর হয়েছে ৬৭৬ জন।

ঢাকা-৮: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৮ থেকে ১৩ নম্বর ওয়ার্ড ও ১৯ থেকে ২১ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এই আসনের ভোটার সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন। এই আসনে ভোটার স্থানান্তর হয়েছে ৩ হাজার ৬৩৩ জন।

ঢাকা-৯: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১ থেকে ৭ নম্বর ও ৭১ থেকে ৭৫ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এ আসনের ভোটার সংখ্যা ৪ লাখ ৬৯ হাজার ৩৬০ জন। এই আসনে ভোটার স্থানান্তর হয়েছে ২ হাজার ৬৩৪ জন।

ঢাকা-১০: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৪ থেকে ১৮ নম্বর, ২২ ও ২৫ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এই আসনের ভোটার সংখ্যা ৩ লাখ ৮৮ হাজার ৬৬০ জন। এই আসনে ভোটার স্থানান্তর হয়েছে ১ হাজার ৮৪৭ জন।

ঢাকা-১১: ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২১ থেকে ২৩ নম্বর, ৩৭ থেকে ৪২ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এই আসনের ভোটার সংখ্যা ৪ লাখ ৩৯ হাজার ৭৮ জন। এই আসনে ভোটার স্থানান্তর হয়েছে ৩ হাজার ১৪১ জন।

ঢাকা-১২: ঢাকা উত্তর সিটি করপোরেশণের ২৪ খেকে ২৭ নম্বর ওয়ার্ড, ৩৫ ও ৩৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এই আসনের ভোটার সংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ৩২০ জন। এই আসনে ভোটার স্থানান্তর হয়েছে ৮৭৭ জন।

ঢাকা-১৩: ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৮ থেকে ৩৪ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এই আসনের ভোটার সংখ্যা ৪ লাখ ৮ হাজার ৭৯১ জন। এই আসনে ভোটার স্থানান্তর হয়েছে ২ হাজার ২৭৯ জন।

ঢাকা-১৪: ঢাকা উত্তর সিটি করপোরেশেনের ৭ থেকে ১২ নম্বর ওয়ার্ড এবং সাভার উপজেলার কাউন্দিয়া ও বনগাঁও ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনের ভোটার সংখ্যা ৪ লাখ ৫৬ হাজার ৪৪ জন। এই আসনে ভোটার স্থানান্তর হয়েছে ২ হাজার ৫৯ জন।

ঢাকা-১৫: ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪, ১৩, ১৪ ও ১৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এই আসনের ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন। এই আসনে ভোটার স্থানান্তর হয়েছে ৩ হাজার ৫২০ জন।

ঢাকা-১৬: ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২, ৩, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এই আসনের ভোটার সংখ্যা ৪ লাখ ৪৯৯ জন। এই আসনে ভোটার স্থানান্তর হয়েছে ২ হাজার ৭০৭ জন।

ঢাকা-১৭: ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫ নম্বর ও ১৮ থেকে ২০ নম্বর ওয়ার্ড এবং ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত এই আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ৭৭৭ জন। এই আসনে ভোটার স্থানান্তর হয়েছে ৩ হাজার ৩৯ জন।

ঢাকা-১৮: ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১, ১৭, ৪৩ থেকে ৫৪ ও বিমানবন্দর এলাকা নিয়ে গঠিত এই আসনের ভোটার সংখ্যা ৬ লাখ ১৩ হাজার ৮৮৩ জন। এই আসনে ভোটার স্থানান্তর হয়েছে ৪ হাজার ৭০ জন।

ঢাকা-১৯: ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাভার উপজেলার শিমুলিয়া, ধামসোনা, ইয়ারপুর, আশুলিয়া, বিরুলিয়া, পাথালিয়া ও সাভার ইউনিয়ন, সাভার পৌরসভা এবং সাভার সেনানিবাস নিয়ে গঠিত এই আসনের ভোটার সংখ্যা ৭ লাখ ৪৭ হাজার ৭০ জন। এই আসনে ভোটার স্থানান্তর হয়েছে ২ হাজার ৫৪৩ জন।

ঢাকা-২০: ধামরাই পৌরসভা ও ধামরাইয় উপজেলার ১৬টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনের ভোটার সংখ্যা ৩ লাখ ৭৬ হাজার ৬৩৯ জন। এই আসনে ভোটার স্থানান্তর হয়েছে ২ হাজার ৬৭৩ জন।

ঢাকা জেলার ২০টি আসনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫৪টি ওয়ার্ড ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ড, ৬২টি ইউনিয়ন, তিনটি পৌরসভা ও দু’টি ক্যান্টনমেন্ট বোর্ডে মোট স্থানান্তর হয়েছে ৪৯ হাজার ৯৯২ জন।

সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার স্থানান্তরের তথ্য চেয়ে সম্প্রতি নির্বাচন কমিশনকে (ইসি) চিঠিও দেয় বিএনপি। তবে ইসির সরবরাহ করা ভোটার তালিকা পেয়েও সন্তুষ্ট হতে পারেনি দলটি।

গত ১ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাতের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, বিভিন্ন এলাকায় অস্বাভাবিকভাবে ভোটার স্থানান্তর হয়েছে। ইসি থেকে জানানো হয়েছে কোনো আসনেই দুই–তিন হাজারের বেশি ভোটার স্থানান্তর হয়নি। তবে এমন হোল্ডিং নম্বরের তথ্য পাওয়া গেছে যেখানে পাঁচজন ভোটার থাকার কথা, সেখানে ২০ থেকে ২৫ জন ভোটার তালিকাভুক্ত হয়েছে। এগুলো ভুয়া ভোটার বা ভোটার মাইগ্রেশনের অংশ হতে পারে।

এ বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, সারা দেশে যে ভোটার স্থানান্তর হয়েছে, তা স্বাভাবিক। ব্যাপকহারে কোথাও কোথাও ভোটার স্থানান্তরের তথ্য মেলেনি।

আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইসির দেওয়া তথ্য অনুযায়ী, এই নির্বাচনের মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৫ জন। নির্বাচনে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫১ জন, নারী ভোটার সংখ্যা ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৪ জন। আর হিজড়া ভোটার ১ হাজার ১২০ জন।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

৩০০ আসনের মধ্যে সর্বনিম্ন ভোটার রয়েছে ঝালকাঠি-১ আসনে ২ লাখ ২৮ হাজার ৪৩১ জন। আর সর্বোচ্চ ভোটার গাজীপুর-২ আসনে ৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
ভোটার স্থানান্তর
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Logo

১০ ফেব্রুয়ারির ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত

February 5, 2026
Law

নির্বাচন: এবার ৬৫৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনোনয়ন

February 5, 2026
Onumodon

শিল্পাঞ্চলের ছুটি সমন্বয় করার অনুমোদন

February 5, 2026
Latest News
Logo

১০ ফেব্রুয়ারির ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত

Law

নির্বাচন: এবার ৬৫৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনোনয়ন

Onumodon

শিল্পাঞ্চলের ছুটি সমন্বয় করার অনুমোদন

পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশিদের ভিসা না দেওয়ার জন্য সিস্টেম দায়ী : পররাষ্ট্র উপদেষ্টা

সেনাসদর

নির্বাচনে নিরপেক্ষ থাকবে সেনাবাহিনী : সেনাসদর

ইসি কর্মকর্তা

৩০০ টাকা ঘুষ নিয়ে চাকরি হারালেন ইসি কর্মকর্তা শুধাংশু

সিইসি

নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি

ayan

শিশু আয়ানের মৃত্যু : দুই বছর পর অবশেষে আদালতে চার্জশিট দাখিল

শক্তি

‘জামায়াতে ইসলামীর মতো মিথ্যাবাদী শক্তি দুনিয়ায় নেই’

শাস্তির বিধান

‘নাগরিক ও দেশের প্রধানমন্ত্রী সবার জন্য সমান শাস্তির বিধান কার্যকর করা হবে’

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.