ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (৯ জানুয়ারি) ভোরের দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম তারেক (৪৫)। তিনি দুর্ঘটনাকবলিত বাসটির সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে ঢাকামুখী লেনে একটি বিকল ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় পূর্বাশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তারেকের মৃত্যু হয়। দুর্ঘটনায় বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হন।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে সিরাজদিখান ও শ্রীনগর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।
আহতদের উদ্ধার করে নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার জন্য হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


