রাজধানী ঢাকার কলাবাগান এলাকায় একটি আবাসিক হোটেল থেকে এক অজ্ঞাত নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে কলাবাগানের হোটেল রূপসী থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
কলাবাগান থানার অপারেশনস ইনচার্জ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ওই তরুণীর বয়স আনুমানিক ছাব্বিশ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে ওই তরুণীর নাম-পরিচয় জানা যায়নি। এমনকি কীভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়েও কিছু জানা যায়নি।
পারেশনস ইনচার্জ জানান, কলাবাগানের ভিশন আই হাসপাতালের ঠিক পাশেই অবস্থিত হোটেল রূপসীতে মরদেহটি পাওয়া যায়। খবর পাওয়ার পর পরই পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহের কাজ শুরু করে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
তিনি আরও বলেন, বর্তমানে সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। প্রতিবেদন তৈরির কাজ শেষ হলে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


