ভারতের পশ্চিমবঙ্গের বাচিকশিল্পী ও অভিনেতা বিপ্লব দাশগুপ্ত আর নেই। তিনি স্ত্রী ও এক কন্যাসন্তান রেখে গেছেন। শুক্রবার (২৪ এপ্রিল) ভোর সাড়ে ৬টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। ভোরবেলা হঠাৎ করে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হচ্ছিল। তবে পথেই তার মৃত্যু হয়।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, তার চিকিৎসায় কিছুটা বিভ্রান্তি বা ত্রুটি ছিল বলে তারা মনে করছেন। দীর্ঘ অসুস্থতার কারণে তিনি মানসিকভাবেও ভেঙে পড়েছিলেন।
উল্লেখ্য, দুই দশকেরও বেশি সময় ধরে অভিনয় জগতে যুক্ত ছিলেন বিপ্লব দাশগুপ্ত। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও তিনি সমানভাবে পরিচিত ছিলেন। ‘ফেলুদা’, ‘বাইশে শ্রাবণ’ ও ‘গুমনামি’সহ বেশ কয়েকটি প্রশংসিত চলচ্চিত্রে তার অভিনয় দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল।
আরও পড়ুন: জনপ্রিয় অভিনেতা তারিকুজ্জামান তপন আর নেই
২০১৯ সালে ‘দেবতার গ্রাস’ চলচ্চিত্রে কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ও নাসিরুদ্দিন শাহের সঙ্গে অভিনয় করে তিনি নিজের দক্ষতা ও অভিনয় প্রতিভার পরিচয় দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


